অসুস্থ গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর, ভর্তি মুম্বইয়ের হাসপাতালে
গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের অবস্থা সংকট জনক। মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, অগ্নাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি।
গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের অবস্থা সংকট জনক। মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, অগ্নাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। আক্রান্ত হওয়ার ক্ষেত্রে স্টেজ ফোরে রয়েছেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী।

গত বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর। সে মহিলাদের বিয়ার খাওয়াই হোক কিংবা তাঁর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়। বৃহস্পতিবার তিনি ভর্তি হয়েছেন মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে। খাদ্যে বিষক্রিয়ার চিকিৎসা চলছে বলে জানানো হয়। মুখ্যমন্ত্রীর অফিস সূত্রে জানানো হয়েছে, রুটিন চেক আপের জন্য তিনি মুম্বই গিয়েছেন।
হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসক পি জগন্নাথের অধীনে ভর্তি রয়েছেন মনোহর পারিক্কর। দক্ষিণ গোয়ার সাংসদ নরেন্দ্র সাওয়াইকরের তরফ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অগ্নাশয়ের চিকিৎসার জন্য আপাতত মুম্বইয়ের থাকবেন মনোহর পারিক্কর। চিকিৎসা সঠিক পথে চলছে এবং মুখ্যমন্ত্রী তাতে সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন দক্ষিণ গোয়ার সাংসদ নরেন্দ্র সাওয়াইকর। যদিও, সুস্থ হতে সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।
মুম্বইয়ে যাওয়ার আগে গোয়ার সরকারি মেডিকেল কলেজে পারিক্করের চিকিৎসা হয়। বুধবার পেটের ব্যথার জেরে সেখানে গিয়েছিলেন তিনি। এরপর বৃহস্পতিবারেই ছুটে যান লীলাবতি হাসপাতালে।












Click it and Unblock the Notifications