দেশে প্রথম,সিএএ-কে স্বাগত জানিয়ে প্রস্তাব পাস গোয়া বিধানসভায়
সিএএ বিরোধী নয়, সিএএ-কে স্বাগত জানিয়ে প্রস্তাব পাস হল গোয়া বিধানসভায়। দেশের মধ্যে গোয়াই প্রথম রাজ্য যেখানে এই প্রস্তাব পাস হল।
সিএএ বিরোধী নয়, সিএএ-কে স্বাগত জানিয়ে প্রস্তাব পাস হল গোয়া বিধানসভায়। দেশের মধ্যে গোয়াই প্রথম রাজ্য যেখানে এই প্রস্তাব পাস হল। এর জন্য গোয়ার বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত। তিনি বলেছেন গোয়া বিধানসভায় এই প্রস্তাব পাস থেকেই বোঝা যায় রাজ্যের বাসিন্দাদারা মোদী সরকারের এই সিদ্ধান্তকে কতটা সমর্থন করেন।

গোয়া বিধানসভায় সিএএ-র সমর্থন
বিজেপি শাসিত গোয়া যে সিএএ-র সমর্থনেই থাকবে তাতে কোনও সন্দেহ ছিল না। কিন্তু রাজ্য বিধানসভায় সিএএ-র সমর্থনে মোদী ও শাহকে শুভেচ্ছা জানিয়ে প্রস্তাব পাস করিয়ে নজির তৈরি করেছে। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত এর জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন রাজ্য বিধানসভার এই প্রস্তাবই বুঝিয়ে দিচ্ছে মোদী সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্ত কতটা প্রাসঙ্গিক।

বিরোধীদের ওয়াক আউট
শাসক দল যখন বিধানসভায় মোদী এবং শাহকে শুভেচ্ছা জানানোর প্রস্তাব পেশ করেন তখন প্রতিবাদ শুরু করেন কংগ্রেস ও বিরোধী দলের বিধায়করা। তাঁরা শেষ পর্যন্ত ওয়াক আউট করে সভা কক্ষ থেকে বেরিয়ে যান। তাঁরা। তবে দুই বিজেপিকে সমর্থনকারী দুই নির্দল বিধায়ক এতে সমর্থন জানাননি। এরমধ্যে একজন নির্দল বিধায়ক উপস্থিত ছিলেন না এদিকে। অন্যদিকে বিজেপির ২৭ জন বিধায়কের সমর্থনে পাস হয়ে যায় প্রস্তাবটি।

১০ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে সিএএ
লোকসভা অধিবেশনে পাস হওয়ার পর ১০ জানুয়ারি থেকে সিএএ কার্যকর করার নির্দেশ জারি করে মোদী সরকার। কিন্তু অবিজেপি রাজ্য গুলি তার বিরোধিতা করে সিএএ বিরোধী প্রস্তাব পাস করায়। ইতিমধ্যেই চার রাজ্য কেরল, পাঞ্জাব, রাজস্থান এবং পশ্চিমবঙ্গ সিএএ বিরোধী প্রস্তাব পাস করিয়েছে।












Click it and Unblock the Notifications