Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গোয়ায় দল ছাড়লেন পরাজিত তৃণমূল প্রার্থী! প্রশ্নের মুখে পিকে ও আইপ্যাক

গোয়ায় দল ছাড়লেন পরাজিত তৃণমূল প্রার্থী! প্রশ্নের মুখে পিকে ও আইপ্যাক

গোয়ায় (Goa) তৃণমূলের (Trinamool Congress) প্রার্থী তালিকা ঘোষণার পরে দল ছাড়তে দেখা গিয়েছিল একাধিক নেতাকে। এবার হারের পরে রাজ্য সভাপতিকে চিঠি লিখে দল ছাড়লেন (leaving) পরাজিত প্রার্থী মহেশ আমনকর। মারগাঁও আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। হারের জন্য তিনি দলের শীর্ষ নেতৃত্ব এবং আইপ্যাককে (IPAC) নিশানা করেছেন।

দলের রাজ্যপ্রধানকে চিঠি

গোয়া তৃণমূলের সভাপতি কিরণ কান্দোলকারকে চিঠি লিখে দলের সদস্যপথে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন মারগাঁওয়ের তৃণমূল প্রার্থী মহেশ আমনকর। চিঠিতে লিখেছেন, তিনি মহেশ এস আমনকর। তৃণমূলের সদস্য এবং ২০২২-এর নির্বাচনে তিনি ৩১- মারগাঁও আসন থেকে প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের। দলের প্রাথমিক সদস্যপদে ইস্তফার সিদ্ধান্তের কথা জানিয়েছে ওই নেতা লিখেছেন, নির্বাচনের সময় দজলে সর্বোচ্চ নেতৃত্ব এবং আইপ্যাকের দল অবহেলা করেছে। পর্যাপ্ত সমর্থন তিনি, তাদের কাছ থেকে পাননি।

 তৃণমূলের শোচনীয় ফল

তৃণমূলের শোচনীয় ফল

তৃণমূল এবারেই প্রথমবার গোয়ার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেপ্টেম্বর নাগাদ গোয়ায় রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে তৃণমূল। তারপর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েছেন। দলের তরফে মহুয়া মৈত্রকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এছাড়াও সেখানে কোনও সময় ডেরেক ও'ব্রায়েন এবং বাবুল সুপ্রিয়রা সেখানে থেকে প্রচার করেছেন। কিন্তু সেখানকার সাধারণ মানুষের মনে তৃণমূল সেভাবে দাগ কাটতে পারেনি। ৪০ টি আসনের মধ্যে ২৬টি প্রতিদ্বন্দ্বিতা করে তারা কোনও আসন পায়নি। তবে তারা শতাংশের নিরিখে ৫.২১% ভোট পেয়েছে এবারের নির্বাচনে।

তৃণমূলের স্লোগান ব্যর্থ

তৃণমূলের স্লোগান ব্যর্থ

গোয়ার নির্বাচনে তৃণমূলের স্লোসান ছিল গোয়াঞ্চি নাভি সকাল। অর্থাৎ গোয়ায় নতুন ভোর। দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো এবং চার্চিল অ্যালেমাও তৃণমূলে যোগ দিয়েছিলেন। এছাড়াও তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন প্রাক্তন টেনিসা তারকা লিয়েন্ডার পেড এবং অভিনেত্রী নাফিসা আলির মতো অনেকেই। তবে লিয়েন্ডারকে শুরুতর দিকে প্রচারে দেখা গেলেও পরে পাওয়া যায়নি। অন্যদিকে নাফিসা আলিকেও দেখা যায়নি প্রচারে। মূলত আইপ্যাকের ওপরে দায়িত্ব থাকলেও, প্রচারের সময় কোথাও যেন ফারাক তৈরি হয়েছিল। যার ফলে ফেব্রুয়ারিতে সেখানে ভোট হওয়ার পরেই আইপ্যাক এবং প্রশান্ত কিশোরের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন একাধিক তৃণমূল প্রার্থী।

 কংগ্রেস এবং তৃণমূল একে অপরকে দোষারোপ

কংগ্রেস এবং তৃণমূল একে অপরকে দোষারোপ

গোয়ায় হারের জন্য কংগ্রেস ও তৃণমূল একে অপরকে দোষারোপ করেছে। কংগ্রেস যেমন তৃণমূল-সহ অন্য দলগুলিকে দায়ী করেছেন, তাদের ভোট কাটার জন্য। ঠিক তেমনই তৃণমূল দায়ী করেছে কংগ্রেসকে। তারা বলছে সম মনোভাবাপন্ন বিরোধীদের জোট না হওয়াতেই এই পরিস্থিতি। কংগ্রেসের অহংকারের জন্য এই জোট হয়নি বলেও অভিযোগ করেছে তারা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+