ভোটকুশলী পিকের ওপরে অনাস্থা তৃণমূল রাজ্য সভাপতির! বয়ানে বাড়ল জল্পনা

পশ্চিমবঙ্গে প্রশান্ত কিশোরের (prashant koshor) সংখ্যা আইপ্যাকের (ipac) সঙ্গে তৃণমূলের (trinamool congress) দূরত্ব বৃদ্ধি নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে আইপ্যাক এবং প্রশান্ত কিশোরকে লক্ষ্য করে তোপ দাগতে দেখা

পশ্চিমবঙ্গে প্রশান্ত কিশোরের (prashant koshor) সংখ্যা আইপ্যাকের (ipac) সঙ্গে তৃণমূলের (trinamool congress) দূরত্ব বৃদ্ধি নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে আইপ্যাক এবং প্রশান্ত কিশোরকে লক্ষ্য করে তোপ দাগতে দেখা গিয়েছে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (kalyan banerjee)। এবার আইপ্যাকের কাজ নিয়ে অশান্তি ভিনরাজ্যেও। গোয়ার (goa) তৃণমূল কংগ্রেস প্রধান কিরণ কান্দোলকার অভিযোগ করেছেন, গত সপ্তাহে বিধানসভা নির্বাচন (goa assembly election 2022) হয়ে যাওয়ার পরে পরামর্শ দাতা সংস্থা আইপ্যাক প্রার্থীদের ছেড়ে চলে গিয়েছে।

গোয়া তৃণমূল প্রধানের পদ ছাড়ছেন না

গোয়া তৃণমূল প্রধানের পদ ছাড়ছেন না

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানিয়েছেন, গোয়া তৃণমূলের প্রধানের পদ তিনি ছাড়ছেন না। তবে আইপ্যাকের প্রধান প্রশান্ত কিশোর এবং তার টিমের ব্যবহার তিনি অসন্তুষ্ট। কিরণ কান্দোলকার এবারের নির্বাচনে গোয়ার আলদোনা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাঁর স্ত্রী তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন থিভিম আসন থেকে।

আইপ্যাক প্রার্থীদের ছেড়ে গিয়েছে

আইপ্যাক প্রার্থীদের ছেড়ে গিয়েছে

সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে গোয়ার তৃণমূল প্রধান বলেছেন, গোয়ার বেশিরভাগ তৃণমূল প্রার্থীই মনে করেন, নির্বাচনের পরে আইপ্যাক ছেড়ে চলে গিয়েছে। তিনি বলেছেন, তৃণমূলের তরফে গোয়ায় যেসব প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাঁদের সঙ্গে আইপ্যাকের সম্পর্ক রয়েছে। যখন প্রার্থীরা প্রশান্ত কিশোর এবং আইপ্যাক নিয়ে তাঁদের সমস্যার কথা তাঁকে (কিরণ কান্দোলকার) জানিয়েছেন, তা নিয়ে দলের কর্মীদের সঙ্গে বিষয়টি আলোচনা করেছেন তিনি। সেই সময় দলের কর্মীরা তাঁকে গোয়া তৃণমূলের পদ ছাড়তে বলেন বলে জানিয়েছেন কিরণ কান্দোলকার। তবে তিনি তা করছেন না। তবে প্রশান্ত কিশোর এবং তাঁর সংস্থা আইপ্যাকের ব্যবহারে তিনি অসন্তুষ্ট বলেও জানিয়েছেন তিনি। ভোটের পরে দলের প্রার্থীদের নিয়ে তিনি বৈঠক করার কথাও জানিয়েছেন।

পশ্চিমবঙ্গে আইপ্যাককে নিয়ে জল্পনা অব্যাহত

পশ্চিমবঙ্গে আইপ্যাককে নিয়ে জল্পনা অব্যাহত

এই মাসের শুরু দিকে জানা গিয়েছিল, প্রশান্ত কিশোর মমতা বন্দ্যোপাধ্যায়কে মেসেজ করে বলেছিলেন তিনি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মেঘালয়ের দায়িত্ব ছাড়তে চান। উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় থ্যাঙ্ক ইউ বলে জবাব দিয়েছিলেন। তার পর থেকে জল্পনা তৈরি হয়, তাহলে কি তৃণমূলের সঙ্গে আইপ্যাক কিংবা প্রশান্ত কিশোরের সম্পর্কে ইতি? পরবর্তী সময়ে প্রশান্ত কিশোরের সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নতুন করে সম্পর্ক তৈরির কথাও জানা যায়। তবে পশ্চিমবঙ্গে প্রশান্ত কিশোর কিংবা আইপ্যাককে নিয়ে আসার পিছনে সব থেকে বড় উদ্যোগ যাঁর ছিল, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এনিয়ে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি।

এমজিপির সঙ্গে জোট করে গোয়ায় লড়াই

এমজিপির সঙ্গে জোট করে গোয়ায় লড়াই

এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস গোয়ায় লড়াই করেছিল মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে। ১৪ ফেব্রুয়ারি সেই ভোট হয়। ফল বেরোবে ১০ মার্চ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+