গোয়া বিধানসভা ভোট ২০২২:‌ চাপ বাড়ছে কংগ্রেসের, বিধানসভা থেকে পদত্যাগ রবি নায়েকের

গোয়া বিধানসভা ভোট ২০২২:‌ চাপ বাড়ছে কংগ্রেসের, বিধানসভা থেকে পদত্যাগ রবি নায়েকের

ভোট যত এগিয়ে আসছে তত চাপ বাড়ছে কংগ্রেসের। গোয়ায় একের পর এক কংগ্রেস নেতা বিদ্রোহী হয়ে উঠেছে। ভোটের আর মাত্র কয়েকমাস বাকি। এরই মধ্যে বিধানসভা েথকে পদত্যাগ করলেন কংগ্রেস বিধায়ক রবি নায়েক। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই গোয়ার প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী লুইজিনহো ফলেরিও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিেয়ছেন। ভোটের আগে ক্রমশ চাপ বাড়তে শুরু করেছে গোয়ায়।

গোয়া বিধানসভা ভোট

গোয়া বিধানসভা ভোট

সামনেই পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। গোয়া, উত্তর প্রদেশ, পাঞ্জাব, মণিপুর এবং হিমাচল প্রদেশ। তার মধ্যে হিমাচল প্রদেশ ছাড়া অধিকাংশ রাজ্যেই কংগ্রেস ভাল অবস্থায় নেই। পাঞ্জাবে এখন ক্ষমতায় থাকলেও অন্তর্দ্বন্দ্বে নাজেহাল অবস্থায় রয়েছে কংগ্রেস। উত্তর প্রদেশেও কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে কেউ ভোটে লড়ার সাহাস পাচ্ছে না। সমাজবাদী পার্টিও কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে নারাজ। এদিকে গোয়াতেও একের পর এক কংগ্রেস নেতা দল ছাড়তে শুরু করেছেন। কেবল মাত্র হিমাচল প্রদেশে কিছুটা হলেও সুবিধা জনক অবস্থায় রয়েছে কংগ্রেস।

বিধানসভা থেকে পদত্যাগ কংগ্রেস নেতার

বিধানসভা থেকে পদত্যাগ কংগ্রেস নেতার

গোয়া বিধানসভা থেকে পদত্যাগ করলেন কংগ্রেস বিধায়ক রবি নায়েক। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। গোয়া বিধানসভার স্পিকার রাজেশ পটনেকরের কাছে মঙ্গলবারই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। গোয়ার পোন্ডা কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন রবি। তাঁর দুই ছেলে গতবছরই বিজেপিতে যোগ দিয়েছিল। কাজেই রবি নায়েকের পদত্যাগের পরেই জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর কয়েকদিনের মধ্যেই বিজেপিতে যোগ দিতে পারেন রবি নায়েক।

বিজেপিতে যোগদানের জল্পনা

বিজেপিতে যোগদানের জল্পনা

দুই ছেলে আগেই যোগ দিয়েছে বিজেপিতে। এবার সেই পথে হাঁটতে চলেছেন তাঁদের বাবা কংগ্রেস বিধায়ক রবি নায়েক। আজই গোয়া বিধানসভা থেকে পদত্যাগ করেছেন তিনি। গোয়ায় বিজেপি পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে দেবেন্দ্র ফড়নবীশকে। রবি নায়েকের ছোট েছলে রয় নায়েক জানিয়েছেন তিনি বাবাকে বিজেিপতে যোগ দিতে বলেছেন।গত বিধানসভা ভোটে বিজেপি পেয়েছিল ১৩টি আসন। তারপরে কয়েকটি আঞ্চলিক দলের সঙ্গে জোট গড়ে সরকার গঠন করেছিল। বিজেপি সরকার গঠনের পর অনেকেই কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। ২০১৭ সালেই গোয়ার কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ রানে কংগ্রেস ছেড়ে বিজেিপতে যোগ দিয়েছিলেন এবং উপনির্বাচনে জয়ীও হয়েছিলেন তিনি। বর্তমানে গোয়ার স্বাস্থ্যমন্ত্রী তিনি। রানের পদত্যাগের পরেই আরও ২ কংগ্রেস বিধায়ক যোগ দিয়েছিলেন বিজেপিতে। সুভাষ শিরোদকর এবং দয়ানন্দ সোপ্তে যোগ দিয়েছিলেন বিজেপিতে।

সংকটে কংগ্রেস

সংকটে কংগ্রেস

বিজেপি গোয়ায় সরকার গঠনের পর থেকেই একের পর এক কংগ্রেস বিধায়ক যোগ দিেয় চলেছেন বিজেিপতে। ২০১৯ সালের জুলাই মাসে গোয়া বিধানসভার বিরোধী দলনেতা চন্দ্রকান্ত কেলকর সহ ১০ বিধায়ক কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। ফের কংগ্রেসে ভাঙন শুরু হয়েছে। কয়েকদিন আগেই কংগ্রেস নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ফলেইরো যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। তারপরে ফের কংগ্রেস বিধায়কের পদত্যাগ ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+