তৃণমূল-সঙ্গীকে নিয়ে গোয়ায় সরকার! '২০+৩+২' ফর্মুলায় চলবে বিজেপি, বললেন দেবেন্দ্র ফড়নবিশ
বিধানসভা ভোটের (assembly election) ফলাফলের নিরিখে গোয়ায় (Goa) একক বৃহত্তম দল হয়েছে বিজেপি(BJP)। গরিষ্ঠতা থেকে ১ দূরে তারা। তবে নির্দল এবং অন্যদের সমর্থন নিয়ে গোয়ায় সরকার গড়বে বিজেপি। ইতিমধ্যে রাজ্যপালের সঙ্গে দেখাও
বিধানসভা ভোটের (assembly election) ফলাফলের নিরিখে গোয়ায় (Goa) একক বৃহত্তম দল হয়েছে বিজেপি(BJP)। গরিষ্ঠতা থেকে ১ দূরে তারা। তবে নির্দল এবং অন্যদের সমর্থন নিয়ে গোয়ায় সরকার গড়বে বিজেপি। ইতিমধ্যে রাজ্যপালের সঙ্গে দেখাও করেছে বিজেপি।

গোয়ার ফলাফল
এদিন বিকেলে গোয়ার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেখানে দেখা যাচ্ছে ৪০ টি আসনের মধ্যে ২০ টি আসন পেয়ে একক বৃহত্তম দল হয়েছে বিজেপি। তারপরেই রয়েছেন কংগ্রেস। তারা পেয়েছে ১১ টি আসন। নির্দলীয়রা পেয়েছে তিনটি আসন। অন্যদিকে আপ পেয়েছে দুটি আসন। তৃণমূল গোয়ায় খাতা থুলতে না পারলেও তাদের জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি পেয়েছে ২ টি আসন। এছাড়াও গোয়া ফরওয়ার্ড পার্টি এবং রিভলিউশনারি গোয়ানস পার্টি ১ টি করে আসন পেয়েছে।

শতাংশের নিরিখে রাজনৈতিক দলগুলির অবস্থান
শতাংশের নিরিখে গোয়ায় বিজেপি পেয়েছে ৩৩.৩১% ভোট। কংগ্রেস পেয়েছে ২৩.৪৬% ভোট। এমজিপি এবং আপ পেয়েছে যথাক্রমে ৭.৬০% এবং ৬.৭৭% ভোট। শতাংশের নিরিখে পঞ্চম স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। তারা পেয়েছে ৫.২১% ভোট। এছাড়াও জিপিএফ ১.৮৪%, এনসিপি ১.১৪% ভোট পেয়েছে। নোটায় পড়েছে ১.১২% ভোট। অন্যরা পেয়েছে ১৯.৩৭% ভোট।
|
গোয়ায় বিজেপি সরকার গঠনের ফর্মুলা
গোয়ায় ভোট গণনার আগে থেকেই ছোট দলগুলি বিশেষ করে আপ, এমজিপি এবং তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছিল কংগ্রেস। অন্যদিকে তৃণমূল সঙ্গী এমজিপি এবং নির্দলীয়দের সঙ্গে যএাগাযোগ লরাখছিল বিজেপি। কিন্তু এদিন ফলাফল আসার সঙ্গে সঙ্গে কংগ্রেস পিছিয়ে পড়তেই দ্বিগুণ তৎপরতা শুরু হয়ে যায় বিজেপি শিবিরে। বিজেপির তরফে গোয়ার দায়িত্বপ্রাপ্ত নেতা দেবেন্দ্র ফড়নবিশ পানাজিতে সাংবাদিক সম্মেলন করে জানান, তৃণমূল সঙ্গী এমজিপি তাদের সমর্থন করে চিঠি দিয়েছে। এছাড়াও ৩ নির্দলীয় বিধায়ক তাদের সমর্থন করবেন। যার জেরে সরকার গড়তে ২০+২+৩= ২৫ জনের সমর্থন জোগার হয়ে যায় এদিনই। এছাড়াও ফড়নবিশ বলেন, আরও অনেকে পরে সরকারে যোগ দিতে পারেন।

তৃণমূলের ফ্লপ শো
গোয়ায় তৃণমূল ৫.২১% ভোট পেলেও তারা একটিও আসন দখল করতে পারেনি। সেদিক থেকে দেখতে গেলে পশ্চিমবঙ্গের শাসকদলের ফ্লপ শো গোয়ায়। গত প্রায় ৫ মাস ধরে গোয়ায় তৃণমূল ঘরে ঘরে পৌঁছে যেতে চেষ্টা করেছে। সেখানে রাজ্য ও জাতীয় সড়কে ধারে সব থেকে বেশি ও বড় হোর্ডিং লাগিয়েছিল তৃণমূলই। কিন্তু তৃণমূল সেরকমভাবে গোয়াবাসীর মনে দাগ কাটতে পারেনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই হারের ফলে ২০২৪-এর লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনও রাজ্যে তাঁকে মানুষ পছন্দ করে, তাও প্রমাণ করতে ব্যর্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications