'মাওবাদী হয়ে যান, গুলি করব', কেন এই ডাক্তারদের একথা বললেন কেন্দ্রীয়মন্ত্রী, শুনলে তাজ্জব হবেন
মহারাষ্ট্রের চন্দ্রপুরে এক সরকারি হাসপাতালের আনুষ্ঠানে হাজির ছিলেন না কয়েকজন চিকিৎসক। আর এই অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিতর্কিত মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হংশরাজ আহির।
মহারাষ্ট্রের চন্দ্রপুরে এক সরকারি হাসপাতালের আনুষ্ঠানে হাজির ছিলেন না কয়েকজন চিকিৎসক। আর এই অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিতর্কিত মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হংশরাজ আহির।

চন্দ্রপুরের সরকারি হাসপাতালে জেনেরিক মেডিসিন কাউন্টারের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজন করা হয় ,এই অনুষ্ঠানের। সেখানে অনুপস্থিত ছিলেন, জেলার সিভিল সার্জেন ড: উদয় নাওাড়ে, মেডিক্যাল কলেজের ডিন ড: এসএস মোরে। আর তাঁদের অনুপস্থিতি নিয়ে ক্ষুব্ধ হন চন্দ্রপুর এলাকার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী হংশরাজ আহির। তিনি তাঁর বক্তব্য়ে বলেন, 'মাওবাদীরা কী চায়? তারা গণতন্ত্র চায় না। আমি স্বরাষ্ট্রমন্ত্রক সামলাই তাই আমি এটা জানি। এই লোকেরাও (সিনিয়র ডাক্তারদের উদ্দেশ্য করে) গণতন্ত্র চায় না। তাহলে তাঁরা মাওবাদীদের সঙ্গে যোগি দিক। এখানে কেন আছে? সেখানে যান, তাহলে গুলি করে মেরে ফেলতে পারব। কেন এখানে ট্যাবলেট দিচ্ছেন ? যখন আমি হাসপাতালে আসছি তখন সেখানে অনুপস্থিত থাকাটা কী যুক্তিযুক্ত।'
এদিকে, সিভিল সার্জেন ড: উদয় নাওাড়ে জানিয়েছেন তিনি ব্যাক্তিগত কারণে ছুটিতে রয়েছেন। এর বেশি তাঁর পক্ষে কিছু বলা সম্ভব নয়। তবে নাগপুর ডিভিশনের স্বাস্থ্য বিষয়ক ডেপুটি ডিরেক্টর জানিয়েছেন, চিনি ড: নওয়াড়ের ছুটি সম্পর্কে কোনও তথ্য পাননি। এদিকে, শুধউ দুই চিকিৎসকই নয়, এলাকার কালেক্টর অশুতোষ সলিলও এই অনুষ্ঠানের কোনও আমন্ত্রণ পাননি বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications