গো ফার্স্ট দেউলিয়া, আগামী ১২ মে পর্যন্ত সমস্ত ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত
গো ফার্স্ট দেউলিয়া হওয়ার পর আগামী ১২ মে পর্যন্ত সমস্ত ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এয়ারলাইন্সটি ইতিমধ্যেই ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের সামনে স্বেচ্ছায় এই দেউলিয়া অবস্থার সমাধানের জন্য মামলা করেছে। এরই মধ্যে তিনি গো ফার্স্ট তার সমস্ত ফ্লাইট বাতিল করেছে।
ইঞ্জিন না পাওয়ায় কোম্পানিটি তহবিল সংকটের সম্মুখীন হয়েছে। এই অবস্থায় 'গো ফার্স্ট' দেউলিয়া পরিস্থিতি কাটানোর জন্। এনসিএলটির রায়ের জন্য অপেক্ষা করছে। ট্রাইব্যুনাল সোমবার সঙ্কট-বিধ্বস্ত এয়ারলাইন্সটির দেউলিয়া কাটাতে দুটি পিটিশনের শুনানির অপেক্ষায় রয়েছে।

গো ফার্স্ট কোম্পানিটির এখন ১১,৪৬৩ কোটি টাকার বোঝা চেপে আছে। এই আর্থিক সংকট-সহ ওয়াদিয়া গোষ্ঠীর মালিকানাধীন এয়ারলাইন্সটি দেউলিয়া অবস্থায় সমাধানের প্রক্রিয়া শুরু করেছে। তার পাশাপাশি আর্থিক বাধ্যবাধকতার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের আবেদন করেছে।
বৃহস্পতিবার আবেদনের শুনানির পর জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনাল (এনসিএলটি) তার আদেশ স্থগিত রাখে। আইনজীবীরা জানান, ট্রাইব্যুনাল সোমবার এয়ারলাইন্সের বিরুদ্ধে দায়ের করা দুটি দেউলিয়া আবেদনের শুনানি করতে চলেছে।
এসএস অ্যাসোসিয়েটস সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের দায়ের করা আবেদনটি পরিবহণ পরিষেবা প্রদানে প্রায় তিন কোটি টাকার দাবির বিষয়ে। একজন পাইলট এয়ারলাইন্সকে তার পরিষেবার জন্য বকেয়া দাবি করে একটি পিটিশনও দাখিল করেছে। এর পরিমাণ এক কোটি টাকারও বেশি। দুটি পিটিশনের শুনানি হবে এনসিএলটি-র প্রিন্সিপাল বেঞ্চে।

গো ফার্স্ট ২ মে ট্রাইব্যুনালে দায়ের করা তার পিটিশনে বিমানের ভাড়ার টাকা পুনরুদ্ধারের পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার পাশাপাশি বিমান চলাচলের নজরদারি সংস্থা ডিজিসিএ এবং প্রয়োজনীয় পণ্য ও পরিষেবা সরবরাহকারীদের প্রতিকূল পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার আদেশ দিয়েছিল।
সেইসঙ্গে আর্জি জানানো হয়েছিল, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এবং বেসরকারি বিমানবন্দর অপারেটরদের কোম্পানিকে বরাদ্দ করা কোনও প্রস্থান এবং পার্কিং স্লট বাতিল করা উচিত নয়, এই আদেশ প্রদানের। এয়ারলাইন্সটিও চায়, জ্বালানি সরবরাহকারীরা বিমান পরিচালনার জন্য সরবরাহ অব্যাহত রাখুক এবং বর্তমান চুক্তি না বাতিল করুক।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications