শিয়রে টিকা সঙ্কট, ঘাটতি মেটাতে ডাকা হচ্ছে গ্লোবাল বিডস! নাম লেখাল কোন কোন রাজ্য?
শিয়রে টিকা সঙ্কট, ঘাটতি মেটাতে ডাকা হচ্ছে গ্লোবাল বিডস! নাম লেখাল কোন কোন রাজ্য ?
দেশজুড়ে করোনা সংক্রমণের হার মাত্রা ছাড়াতেই তৈরি হয় টিকা সঙ্কট। প্রথমে হুশ না ফিরলেও করোনার করাল গ্রাস যত চওয়া হয়েছে ততই ঘুম ছুটেছে আমজনতার। দিকে দিকে বেড়েছে টিকার চাহিদা। এমনকী বর্তমানে যে পরিমাণ টিকার জোগান রয়েছে তা ভারতের মতো দেশের বিশালাকার জনসংখ্যার কাছে কার্যত কিছুই নয়। এমতাবস্থায় এবার ভ্যাকসিনের আকার মেটাতে যেটুকু বা জোগান আছে ভ্যাকসিনের, তা আদায় করার জন্য নিলামে নামছে রাজ্য সরকারগুলি।

টিকা নিয়ে হাহাকার গোটা দেশজুড়ে
এদিকে পয়লা মে থেকে দেশে ১৮ বছরের উর্ধ্বের সব নাগরিক করোনাভাইরাসের ভ্যাকসিন পাবেন বলে জানিয়ে দেয় কেন্দ্র। কিন্তু যার পুরো দায়ে বর্তায় রাজ্যের কাঁধে। এদিকে টিকা বণ্টের ক্ষেত্রে রোজই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ আনছে একাধিক রাজ্য। বর্তমানে দেশে যে পরিমাণ কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের জোগান রয়েছে তা চাহিদার তুলনায় নিতান্তই নগন্য বলে মেনে নিচ্ছেন সকলেই।

গ্লোবাল বিডে অংশ নিচ্ছে কোন কোন রাজ্য ?
এই সঙ্কটজনক পরিস্থিতিতে করোনা টিকার জন্য চাতক পাখির মতো বসে থাকতে রাজি নয় কোনও রাজ্যই। উপায় না দেখে তাই বিশ্বদরবারে করোনা টিকার জন্য গ্লোবাল বিড ডাকছে রাজ্যগুলি। সূত্রের খবর উত্তরপ্রদেশ ৪ কোটি, তামিলনাড়ু ৫ কোটি, ওড়িশা ৩.৮ কোটি, কেরল ৩ কোটি এবং অন্য রাজ্য ১-২ কোটি ডোজ পাওয়ার জন্য এই বিডে অংশে নিচ্ছে বলে খবর।

আশার কথা শোনাচ্ছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী
এদিকে এই কঠিন পরিস্থিতির মোকাবিলায় দ্রুত রাজ্যগুলিতে ৫ কোটির কাছাকাছি ভ্যাকসিনের ডোজ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র। পাশাপাশি চলতি বছরের জুন মাসের শেষের দিকে ৩০ কোটি ভ্যাকসিনের ডোজ তৈরি করা হবে বলে আশার কথা শুনিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন। পাশাপাশি আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ২১৬ কোটি টিকা ডোজ তৈরি হয়ে যাবে বলেও আশাবাদী কেন্দ্র।

রেজিস্ট্রেশন করা ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের ১০ শতাংশের কম পেলেন প্রথম ডোজ
অন্যদিকে এখনও পর্যন্ত দেশের ১৮ থেকে ৪৪ বছর বয়সী ৬.৫ কোটি মানুষ টিকান নেওয়ার জন্য নাম লিখিয়ে ফেলেছেন বলে জানা যাচ্ছে। তাঁদের মধ্যে মাত্র ১০ শতাংশেরও কম ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে গ্লোবাল বিডের কথা ঘোষণা হতেই টেন্ডার জমা দেওয়ার জন্য এগিয়ে আসে পাঞ্জাব। টেন্ডার জমা দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশের তরফে। উত্তরপ্রদেশ, কেরলের সাথে বুধবার এই ব্যাপারে এগিয়ে আসে তেলেঙ্গানাও। তবে টিকা প্রাপ্তির ক্ষেত্রে আন্তর্জাতিক মঞ্চ থেকে রাশিয়ার করোনা টিকা স্পুটনিক-ভি-র উপরেই ভরসা করছে বেশিরভাগ রাজ্য।












Click it and Unblock the Notifications