Salman Khan: বাবা সিদ্দিকির থেকেও খারাপ হবে টাইগারে'র পরিস্থিতি! লরেন্স বিশ্নোই গ্যাংয়ের নামে হুমকি

New threat for Salman Khan: পাঁচ কোটি টাকা না দিলে সলমন খানের পরিণতিও বাবা সিদ্দিকির থেকেও খারাপ হয়! লরেন্স বিশ্নোই গ্যাংয়ের নাম করে হুমকি। আর তা পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশ। অভিনেতার বাড়ির বাইরে এবং ভিতরে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হচ্ছে। অন্যদিকে এই হুমকি কে বা কারা দিল সেই সূত্রও খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা।

শুধু তাই নয়, ঘটনার পিছনে লরেন্স বিশ্নোই গ্যাং সত্যিই জড়িত কিনাও তা খতিয়ে দেখা হচ্ছে (New threat for Salman Khan) । জানা যাচ্ছে, অভিনেতা সলমন খানের নাম করে যে হুমকি দেওয়া হয়েছে সেই বার্তা মুম্বই পুলিশের ট্র্যাফিক ডিভিশনের হোয়াটস অ্যাপে পাঠানো হয়। যেখানে পাঁচ কোটি টাকা চাওয়া হয়েছে।

Salman Khan

আর তা না দেওয়া হলে বাবা সিদ্দিকির থেকেও অভিনেতার পরিস্থিতি আরও খারাপ হবে। ফলে এহেন হুমকিকে গুরুত্ব সহকারে নেওয়ার কথা বলা হয়েছে। আর এরপরেই মুম্বই পুলিশ ময়দানে নেমে পড়েছে (New threat for Salman Khan) ।

গত ১২ অক্টোবর ববা সিদ্দিকিকে মুম্বইয়ের বান্দ্রায় বিধায়ক জিসান সিদ্দিকির অফিসে গুলি করে খুন করা হয়। একেবারে ন্ররশংস ভাবে এই ঘটনা ঘটে। যা নিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে মুম্বই জুড়ে। প্রশ্নের মুকেহ পড়ে যায় মুম্বই পুলিশ। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন সামনে।

এই ঘটনায় ইতিমধে দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। গ্যাং'য়ের বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে মুম্বই পুলিশ। এই ঘটনার পরেই সলমন খানের নিরাপত্তায় মুম্বই পুলিশ জোর দেয়। একাধিকবার অভিনেতাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এমনকি তাঁর বাড়ি লক্ষ্য করে চলে গুলিও।

শুধু তাই নয়, বাবা সিদ্দিকির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন অভিনেতা সলমন খান। বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর সলমন খানের চোখে মুখে রীতিমতো আতঙ্ক দেখা গিয়েছে। তবে শুধু সলমন নয়, বলিউডের অনেক তারকাই বাবা সিদ্দিকির জন্য কান্নায় ভেঙে পড়েছিলেন। এই ঘটনার পরে বলিউডে একটা প্রচ্ছন্ন আতঙ্ক তৈরি হয়।

আর এর মধ্যেই পাঁচ কোটি টাকা চেয়ে 'টাউগারে'র নামে হুমকি বার্তা। আর তা না হলে কার্যত দেখে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হল খোদ পুলিশের হোয়াটস অ্যাপ চ্যানেলেই। শুধু তাই নয়, লরেন্স বিশ্নোই' গ্যাং'য়ের নামে এই হুমকি পাঠানো হয়েছে বলেও জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+