গীতা প্রেস এবং গৌতম আদানি: সনাতন মূল্যবোধকে জাগিয়ে তুলতে মহাকুম্ভেই বড় উদ্যোগ
প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ! শুধুমাত্র একাধিক নদীর সঙ্গমই নয়, আস্থা, সংস্কৃতি এবং সেবার এক সঙ্গম এই মহাকুম্ভ। আর সেই স্বাদ নিতেই দেশ-বিদেশ থেকে লাখো মানুষ জড়ো হয়েছেন এই মহাকুম্ভে। পুণ্যের আশায় সারছেন শাহি-স্নান।
যদি ঘরের কাছেই এমন পুণ্য পাওয়ার স্বাদ পাওয়া যায় তাহলে কি ছাড়া যায়! আর এই পুণ্যের সাগরে মজেছেন গৌতম আদানি এবং আদানি গ্রুপ। মহাকুম্ভে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা যাচ্ছে তাঁকে।

- নতুন করে গীতাপ্রেসকে পুনরুজ্জীবিত করা
১৯২৩ সালে গোরক্ষপুরে গীতা প্রেসের পথ চলা শুরু! দীর্ঘ সময় ধরে সনাতন সাহিত্যের ভিত্তিপ্রস্তর হিসাবে কাজ করে চলছে। পবিত্র গ্রন্থ, ধর্মগ্রন্থ এবং ভক্তিমূলক বই প্রকাশ করে থাকে এই সংস্থা। সম্প্রতি একাধিক চ্যালেঞ্জের মুখে গীতা প্রেস! যা ক্রমশ বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। এই অবস্থায় এগিয়ে এসেছেন গৌতম আদানি। ভারতের আধ্যাত্মিক ঐতিহ্য সংরক্ষণে গীতাপ্রেসের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর সেই কারণে সংস্থাকে পুনরুজ্জীবিত করার বড় ভূমিকা নিয়েছেন এই শিল্পপতি।
সম্প্রতি গীতা প্রেসের সঙ্গে হাত মিলিয়েছেন গৌতম আদানি! যা সংস্থাকে নতুন জীবন দিয়েছে। এই মহাকুম্ভে ভক্তিমূলক স্তোত্রের সংকলন, আরতি সংগ্রহের এক কোটি কপি একেবারে বিনামূল্যে বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে আদানি গোষ্ঠী। আর তা দিতে গীতাপ্রেসের সঙ্গে চুক্তিও করেছে সংস্থা। মানুষের জন্য কোনও উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আদানি যেমন ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিলিয়ে দেন, এই সংস্থাও সেই ভাবনাকেই মূল্য দেয়।

- মহাকুম্ভে যোগদান
সেবাই হচ্ছে পরম ধর্ম! আর তা সবসময় অনুভব করেন গৌতম আদানি। আর এই মহাকুম্ভ মানেই সেবা। আর সেখানেই গীতাপ্রেসের সঙ্গে কাজ করছে আদানি গোষ্ঠী। আর তা অ্যাধাত্মিক গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে। আরতি সংগ্রহ বিনামূল্যে দেওয়ার পাশাপাশি ইসকনের সঙ্গেও হাত মিলিয়েছেন শিল্পপতি। মহাকুম্ভে শুরু হয়েছে মহাপ্রসাদ সেবা। আর এর মাধ্যমে প্রত্যেকদিন এক লাখ মানুষের মুখে তুলে দেওয়া হচ্ছে খাবার। তাও আবার সম্পূর্ণ ফ্রি'তেই।

- আধ্যাত্মিক ঐতিহ্যের পথ প্রদর্শক
মহাকুম্ভে অংশ নেওয়া গীতা প্রেসকে পুনরুজ্জীবনের মতো উদ্যোগ নিয়ে আদানি গ্রুপ আসলে তাঁদের সনাতন মূল্যবোধ এবং সামাজিক দায়িত্বের পরিচয় দিয়েছে। ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন হয়েছে। আর সেটা শুধুই বিশ্বাস নয়, ভারতের সংস্কৃতিতে সেবা নামক ধর্মকেও গুরুত্ব দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications