খেলতে গিয়ে নিখোঁজ দুই বোন, এক শিশুর দেহ উদ্ধার সর্ষে ক্ষেত থেকে, অপরজন আশঙ্কাজনক

খেলতে গিয়ে নিখোঁজ দুই বোন, এক শিশুর দেহ উদ্ধার সর্ষে ক্ষেত থেকে, অপরজন আশঙ্কাজনক

তিন কিশোরীর রহস্যজনক মৃত্যুর পর ফের উত্তরপ্রদেশে এক আর বছরের শিশুর দেহ উদ্ধার হল। জানা গিয়েছে, শাহজাহানপুরের সর্ষের ক্ষেত থেকে ওই শিশুর দেহ উদ্ধার হয়, অন্যদিকে আর এক শিশুকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। এই দুই শিশু বাড়ির বাইরে খেলা করার সময় নিখোঁজ হয়ে যায় বলে জানা গিয়েছে। আহত শিশুকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় স্থানীয় পুলিশ, সেখান থেকে তাকে বরেলি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

খেলতে গিয়ে নিখোঁজ দুই বোন, এক শিশুর দেহ উদ্ধার সর্ষে ক্ষেত থেকে, অপরজন আশঙ্কাজনক

এই ঘটনাটি ঘটেছে খিজারপুর গ্রামে। সম্পর্কে ২ জন জ্ঞাতি বোন বাড়ির বাইরে খেলা করছিল সেই সময় তারা নিখোঁজ হয়ে যায়। যখন তাদের পরিবার ও গ্রামবাসীরা মিলে খোঁজাখুঁজি শুরু করে সেই সময় এক শিশুর দেহ উদ্ধার হয় সর্ষে ক্ষেতের মধ্য দিয়ে। দ্বিতীয় শিশুকে খোঁজার জন্য পুলিশকে ডাকা হয়, পুলিশ ওই শিশুটিকে আঁখের ক্ষেত থেকে উদ্ধার করে। সোমবার জেলা শাসক, এসপি ও আইজি হাসপাতালে যায় ওই শিশুটিকে দেখতে। সেখানে তাঁরা পুলিশকে দোষীদের গ্রেপ্তার করার নির্দেশ দেন। আইজি রাজেশ কুমার জানিয়েছেন, ৪ বছরের শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়, তার গলায় আঘাতের চিহ্ন ছিল, অন্য শিশুটির অবস্থা আশঙ্কাজনক।

এসপি এস আনন্দ বলেন, '‌২টি বোন নিখোঁজ ছিল। এক বোনের দেহ উদ্ধার হয়েছে, আর এক বোনকে আহত অবস্থায় পাওয়া যায়। ওই শিশুটির চিকিৎসা চলছে। ওই শিশু জ্ঞানে ফিরলে তবেই সব বিষয়টি জানা যাবে। যদিও এই ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে এলাকার মানুষের থেকে। শীঘ্রই এই কেসের মীমাংসা করা হবে।’‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+