ভালবাসার সম্পর্ক টেকেনি, তাই প্রেম দিবসে প্রেমিককে ১০০টি পিৎজা পাঠালেন প্রেমিকা, তাও আবার COD নিয়মে
অনেকেই বলে থাকেন ভালবাসার থেকে বড় কোনও অনুভূতি নেই এই পৃথিবীতে। আবার অনেকে বলেন ভালবাসার থেকে বড় কোনও রোগ নেই এই ত্রিভুবনে। এই রোগে আক্রান্ত হননি, এমন মানুষও কম। প্রায় প্রত্যেকেই কোনও না কোনও বয়সে এই রোগে আক্রান্ত হয়েছেন। এই রোগে একবার আপনি আক্রান্ত হলে আর এই রোগ থেকে মুক্তির কোনও পথ নেই।
এর লক্ষ্যণও আবার অন্যরকম। কেউ হাসতে হাসতে কাঁদতে থাকেন, তো আবার কেউ কাঁদতে কাঁদতে হাসতে থাকেন। কেউ আবার সারাদিন কল্পনা রাজ্যে বিচরণ করতে থাকেন। এই ভালবাসা রোগটির প্রচুর ভিন্ন ধরণের লক্ষ্যণ রয়েছে। যার না কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, আর না কেউ কোনও দিন বৈজ্ঞানিক ব্যাখ্যা করতে পেরেছে।

সবচেয়ে করুণ পরিস্থিতি হয় তো তখন, যখন আপনি হইত প্রেমে রয়েছেন। অথচ প্রেমের সম্পর্ক ভেঙে গিয়েছে। তাহলে সেক্ষেত্রে আঘাত পাওয়া মানুষটি কী করতে পারে? কেন এই প্রশ্ন করছি, তা এই প্রতিবেদনেই বুঝতে পারবেন।
বিশ্ব ভালোবাসা দিবস মানেই ভালোবাসার বহিঃপ্রকাশ, উপহার বিনিময় এবং বিশেষ মুহূর্ত উদযাপন। তবে, ২৪ বছর বয়সী আয়ুশি রাওয়াতের জন্য এই দিনটি ছিল প্রতিশোধ নেওয়ার সেরা সুযোগ! প্রাক্তন প্রেমিক যশকে চমকে দিতে তিনি তার বাড়িতে ক্যাশ-অন-ডেলিভারিতে ১০০টি পিৎজা পাঠিয়ে দিয়ে ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছেন।
প্রেম দিবসে হঠাৎ ১০০টি পিৎজার বিল হাতে পেয়ে হতবাক হয়ে যান যশ। তিনি ডেলিভারি কর্মীদের সঙ্গে দীর্ঘক্ষণ তর্ক করেন, কারণ এত বড় অর্ডারের টাকা দিতে তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। এই ঘটনা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং অনেকে একে 'প্রতিশোধের সৃজনশীল উপায়' বলে আখ্যা দিয়েছেন। আবার অনেকে সহজ ভাষায় বলেছেন, 'মধুর প্রতিশোধ!'
এই ঘটনার ভিডিও ইনস্টাগ্রামে @naughtyworld নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হলে এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। নেটিজেনরা ভিডিওটির ওপর মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ আয়ুশির কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন, কেউ আবার ডেলিভারি বয়দের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। এমনকি কেউ কেউ মনে করছেন, এটি হয়তো পিৎজা কোম্পানির একটি অভিনব মার্কেটিং কৌশল!
এদিকে, ভালোবাসা দিবসের আরেকটি চমকপ্রদ ঘটনা সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছে-এক দম্পতি ৫০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে "ভ্যালেন্টাইন চুক্তি" স্বাক্ষর করেছেন! এতে সংসার জীবনের বিভিন্ন নিয়মাবলী উল্লেখ করা হয়েছে, যা দেখে নেটিজেনদের কেউ কেউ মজা নিচ্ছেন, আবার কেউ ভাবছেন, সম্পর্ক টিকিয়ে রাখার নতুন ফর্মুলা!
ভ্যালেন্টাইনস ডে মানেই শুধু প্রেম নয়, সৃজনশীলতা এবং হাস্যরসও যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তা প্রমাণ করল এই দুই ভাইরাল ঘটনা!












Click it and Unblock the Notifications