স্কুল ইউনিফর্ম না পরায় ছেলেদের বাথরুমে আটকে রাখা হল বালিকাকে, ঘটনায় শোরগোল
স্কুলের ইউনিফর্ম না পরে আসায় ১১ বছরের স্কুল ছাত্রীকে ছেলেদের বাথরুমে পাঠিয়ে আটকে রাখা হল।
নিয়ম মেনে স্কুলের ইউনিফর্ম না পরে আসায় ১১ বছরের স্কুল ছাত্রীকে ছেলেদের বাথরুমে পাঠিয়ে আটকে রাখা হল। যে ঘটনা সামনে আসার পরই শোরগোল পড়ে গিয়েছে। হায়দরাবাদের স্কুলে এমন ঘটনার পরে স্কুলের শিক্ষকদের আচার-ব্যবহার নিয়ে ফের একবার প্রশ্ন উঠতে বাধ্য।

ঘটনার পরে মেয়েটির বক্তব্য ভিডিও করেন তার বাবা। সেখানে জানা গিয়েছে, স্কুলের শারীর শিক্ষার শিক্ষক ক্লাসরুমের বাইরেই মেয়েটিকে ধরে বকাবকি করেন। মেয়েটির বক্তব্য, মোট ২-৩জন শিক্ষক ছিলেন যারা তাকে ছেলেদের বাথরুমে ঢুকিয়ে দেন।
ঘটনা হল, স্কুলের ইউনিফর্মটি ভেজা থাকায় মেয়েটিকে অন্য পোশাক পরিয়ে অভিভাবক স্কুলে পাঠান। সঙ্গে কারণ জানিয়ে ডায়েরিতে নোট লিখে দেওয়া হয়। এই ঘটনা শিক্ষকদের জানালেও তারা ডায়েরির লেখা পড়েননি বা মেয়েটিকে ছেড়ে দেননি।
অভিযোগ, মেয়েটিকে পাঁচ মিনিট ছেলেদের বাথরুমে আটকে রাখা হয়। আশপাশের সমস্ত ছাত্রছাত্রীরা এই ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। বাড়ি ফিরে আতঙ্কিত বালিকা গোটা জানায়, বলে আর কোনওদিনও স্কুলে যাবে না।
এরপরই শিশু অধিকার রক্ষার উপরে কাজ করা সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়। এই ঘটনা জানার পরে এখন মানবাধিকার সংগঠনের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications