বন্দুকের নল ঠেকিয়ে ২ মাস ধরে গণধর্ষণ কিশোরীকে, নারকীয় কাণ্ডে অভিযুক্ত প্রভাবশালী নেতা
ফের একবার নারী নিরাপত্তা ঘিরে প্রশ্ন উঠল উত্তর প্রদেশে। এবার এক সমাজবাদী পার্টির নেতা ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ফের একবার নারী নিরাপত্তা ঘিরে প্রশ্ন উঠল উত্তর প্রদেশে। এবার এক সমাজবাদী পার্টির নেতা ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এক১৭ বছরের কিশোরীকে ২ মাস ধরে আটকে রেখে তাঁর সঙ্গে এই নারকীয় অত্যাচার চালানো হয় বলে জানা গিয়েছে।

উত্তরপ্রদেশের মেরঠে টানা ২ মাস ধরে এই কিশোরীকে বন্দি করে চলেছে এই নারকীয় যৌন অত্যাচার। এমনই অভিযোগ দায়ের করেছেন ওই কিশোরীর বাবা। তাঁর দাবি, মেয়ের কপালে বন্দুক ঠেকিয়ে মাসের পর মাস ধরে চলেছে অত্যাচার। এরপরবর্তী পর্যায়ে তাঁর মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় ঘটনার কথা প্রকাশ্যে আসে। অভিযোগকারীর দাবি, ঘটনার কথা কাউকে বললে পরিবারকে শেষ করে দেওয়ার হুমকিও দেওয়া হয় ধর্ষিতাকে।
এদিকে , ঘটনা ঘিরে পকসো আইনে অভিযুক্তের বিরুদ্ধে রুজু করা হয়েছে মামলা। আপাতত তদন্তে নেমেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও গ্রেফতারি হয়নি। উল্লেখ্য, এর আগেও বহুবার বিভিন্ন প্রভাবশালী নেতার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশে । কয়েকমাস আগেই এই অভিযোগের জেরে এক নামী বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। যদিও মেরঠের এই ধর্ষনের ঘটনা সাজানো ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে অভিযুক্ত সমাজবাদী পার্টির নেতা।












Click it and Unblock the Notifications