কিশোরীকে বিয়ের প্রস্তাব দিয়ে ধর্ষণ, থানেতে গ্রেফতার আভিযুক্ত যুবক
১৭ বছরের এক কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে থানে থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ ৩৭৬ ধারায় ধর্ষণের মামলা রুজু করেছে।
পুণে, ২৭ অক্টোবর : ১৭ বছরের এক কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে থানে থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে চলতি বছরের শুরুর দিকে কিশোরীর সঙ্গে সোস্যাল মিডিয়ায় আলাপ হয় অভিযুক্ত যুবকের। এরপর দীর্ঘদিন তাদের মধ্যে আলাপচারিতা চলেতে থাকে।
দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। আর সেই সুযোগ নিয়ে কিশোরীকে নানা প্রতিশ্রুতি দিতে শুরু করে ওই যুবক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে থানের একটি স্থানীয় হোটেলে আসতে বাধ্য করা হয় কিশোরীকে। এরপর সেখানেই তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ কিশোরীর।

এর পর থেকেই পলাতক হয়ে যায় অভিযুক্ত যুবক। যখন জানতে পারে ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়েছে তখন তাকে গর্ভপাত করার জন্য লাগাতার হুমকি দিতে থাকে। অসহায় কিশোরী একাধিকবার অভিযুক্ত যুবকের পরিবারের সঙ্গে দেখা করলেও কোন লাভ হয়নি তাতে।
অবশেষে বাধ্য হয়ে গত বুধবার পুলিশের কাছে অভিযোগ জানায় কিশোরী। অভিযোগ পেয়েই পুলিশ তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করে। অভিযুক্তকে প্রথমে আটক করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ ৩৭৬ ধারায় ধর্ষণের মামলা রুজু করেছে। এর পর তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications