কিশোরীকে ধর্ষণ, ঘটনা ভিডিও বন্দি করল খোদ ধর্ষকের বোন, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
বিকৃত মনস্কতার আরেক করুণ পরিণামের খবর উঠে এল উত্তর প্রদেশের মুজাফফর নগর থেকে। সেখানের সিভিল লাইন এলাকাতে এক ১৬ বছরের কিশোরীকে ধর্ষণ করা হয়।
বিকৃত মনস্কতার আরেক করুণ পরিণামের খবর উঠে এল উত্তর প্রদেশের মুজাফফর নগর থেকে। সেখানের সিভিল লাইন এলাকাতে এক ১৬ বছরের কিশোরীকে ধর্ষণ করা হয়। এই নারকীয় অত্যাচারের ঘটনায় অভিযুক্ত এক ২২ বছরের যুবক। ঘটনার পাশবিক দিকটি এখানেই শেষ নয়। ঘৃণ্য মনস্কতার পরিচয় দিয়ে, সেই ধর্ষকের বোনই এই নারকীয় ঘটনার ভিডিও করে রাখে।

জানা গিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত ধর্ষকের বোনের বিরুদ্ধে যেমন অভিযোগ রয়েছে, তেমনই ধর্ষকের বোনও ওই ধর্ষিতা কিশোরীর বিরুদ্ধে অভিযোগ এনেছে। ধর্ষকের বোনের অভিযোগ ওই ভিডিও-টি সে নিজে করেনি, ধর্ষিতা নিজেই ভিডিও-টি করেছেন। এদিকে, দুটি অভিযোগই খতিয়ে দেখছে পুলিশ। তবে গুরুত্বপূর্ণভাবে ধর্ষণের অভিযোগটি এই ঘটনায় প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
এদিকে, ঘটনার জেরে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কী না তা নিয়ে কিছুই জানায়নি পুলিশ। তবে সমস্ত দিক খতিয়ে দেখে অভিযুক্তের বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়া হবে বলে জানানো হয়। তবে এই দু'জন কিশোরী আগে থেকেই এক অপরের বিরুদ্ধে তথা পরিবারের বিরুদ্ধে নান অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।












Click it and Unblock the Notifications