টিভি শো দেখে বুদ্ধি খাটিয়ে ধর্ষক মামাকে গ্রেফতার করাল ১৩ বছরের কিশোরী
২ মাস আগে মামার হাতে ধর্ষিতা হতে হয়েছিল ১৩ বছরের কিশোরীকে। তবে টিভিতে জনপ্রিয় অনুষ্ঠান ক্রাইম পেট্রোল দেখে শেষপর্যন্ত মামাকে জেল পাঠাতে পেরেছে কিশোরী।
নয়ডা, ২৪ ডিসেম্বর : ২ মাস আগে মামার হাতে ধর্ষিতা হতে হয়েছিল ১৩ বছরের কিশোরীকে। ২৫ বছর বয়সী মামা জোর করে ধর্ষণ করে মুখ বুজে রাখতে বলে। সেইকথা মামার স্ত্রী ও দিদাকে জানালেও তারা কর্ণপাত করেননি। মেয়েটিকে পুরো ঘটনা চেপে য়েতে পরামর্শ দেওয়া হয়েছিল।
উপায় না দেখে মাস দুয়েক পুরো ঘটনা কাউকে বলতে পারেনি কিশোরী। তবে টিভিতে জনপ্রিয় অনুষ্ঠান ক্রাইম পেট্রোল দেখে বুদ্ধি খেলে যায় কিশোরীর মাথায়। আর সেই চালেই একে একে গ্রেফতার করা হয়েছে কিশোরীর মামা, মামি ও দিদাকে।

মেয়েটির মামি চাঁদনি ও দিদা ভোলিদেবীর অনুপস্থিতিতে ১৮ অক্টোবর রাতে মামা রাহুল মেয়েটিকে ধর্ষণ করে। চাঁজনির শরীর খারাপ থাকায় ভোলিদেবী ও তার স্বামী বৌমাকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। সেইসময়ে সুযোগ বুঝে মামা মেয়েটিকে দরজা বন্ধ করে ধর্ষণ করে। এবং কাউকে কিছু জানালে ক্ষতি হবে বলে হুমকি দেয়।
রাহুলরা মেরঠ থাকত। তবে অক্টোবর থেকে নয়ডাতেই এসে থাকতে শুরু করে। ভাবে ২ মাস কেটে যাওয়ায় মেয়েটি কাউকে কিছু বলবে না। তবে কিশোরী ক্রাইম পেট্রোলের একটি পর্ব দেখার পর তার মাথায় ভাবনা আসে।
সে স্কুলে এক সহপাঠীকে সমস্ত ঘটনা খুলে বলে। এরপরে বন্ধুটিই ক্লাসটিচারকে সমস্ত ঘটনা জানায়। তিনি প্রিন্সিপালকে বিষয়টি জানালে তিনি আবার জেলাশাসক এনপি সিংয়ের পরামর্শ নিলে পুলিশ এসে রাহুল, চাঁদনি ও ভোলিদেবীকে তুলে নিয়ে যায়।
রাহুলের বিরুদ্ধে ধর্ষণের মামলা ও বাকী দুই মহিলার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু করা হয়েছে। জানা গিয়েছে, ৫ বছর আগে মেয়েটির মা মারা যায়। তারপরে বাবা মেয়েটিকে দাদু-দিদার কাছে ছেড়ে দিয়ে গিয়েছে। তখন থেকে নয়ডাতেই থাকত সে।












Click it and Unblock the Notifications