পরকীয়ার প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীর গায়ে আগুন,চাঞ্চল্যকর মোড় নিল ঘটনা
১৮ বছরের তরুণীকে উত্যক্ত করা ও তাঁকে পরকীয়ার প্রস্তাবের জেরে এক মর্মান্তিক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক ট্রাক টালের বিরুদ্ধে।
১৮ বছরের তরুণীকে উত্যক্ত করা ও তাঁকে পরকীয়ার প্রস্তাবের জেরে এক মর্মান্তিক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক ট্রাক চালকের বিরুদ্ধে। ঘটনার পরিণতি ঘিরে চাঞ্চল্য ছড়াবার পাশাপাশি ফের একবার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দেরাদুনের পাউরির এই ঘটনা রীতিমত আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এলাকায়।

এদিকে, ঘটনার জেরে অশোক কুমারের বিরুদ্ধে হত্যা সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, প্রেমের প্রস্তাব জানিয়ে বহুদিন ধরেই ওই কলেজ পড়ুয়া তরুণীকে উত্যক্ত করত অশোক। বিএসসি সেকেন্ড ইয়ারের ওই তরুণী কে গত ১৬ ডিসেম্বর কলেজ থেকে বাড়ি ফেরার পথে ধাওয়া করে ওই ড্রাইভার। আরসেদিনই মেয়েটির গায়ে আগুন লাগিয়ে দেয় অশোক। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে বিশাদের জেরেই অশোক এমন পদক্ষেপ নিয়েছে বলে পুলিশকে জানিয়েছে অভিযুক্ত।












Click it and Unblock the Notifications