দিল্লিতে বাসে ছাত্রীর পাশে বসে হস্তমৈথুন সহযাত্রীর, ঘটনার ভিডিও করলেন নির্যাতিতা

দিল্লির রাস্তায় চলন্ত বাসে এক যুবতীর শ্লীলতাহানির অভিযোগ উঠল সহযাত্রীর বিরুদ্ধে।

দিল্লির পথে-ঘাটে মহিলাদের নিরাপত্তার চিত্রটা যে কতটা করুণ তা ফের একবার সামনে এল। বছর পাঁচেক আগে নির্ভয়া কাণ্ড নিয়ে এখনও সারা দেশে আলোচনা হয়। তারপরে যমুনা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। সরকার বদল হয়েছে। তবে দিল্লি আছে দিল্লিতেই। মহিলাদের নিরাপত্তায় রাজধানী দিল্লি যেন সারা দেশে লাস্ট বয়।

দিল্লিতে বাসে ছাত্রীর পাশে বসে হস্তমৈথুন সহযাত্রীর, ঘটনার ভিডিও করলেন নির্যাতিতা

দিল্লির রাস্তায় চলন্ত বাসে এক যুবতীর শ্লীলতাহানির অভিযোগ উঠল সহযাত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ৭ ফেব্রুয়ারি। বসন্ত ভিলেজ থেকে আইআইটি গেট রুটের বাসে এক যুবতীর পাশে বসে সহযাত্রী ব্যক্তি হস্তমৈথুন করে অভব্যতা করেছে বলে অভিযোগ।

যুবতীর অভিযোগ, তিনি বিষয়টি নিয়ে চেঁচামেচি করলে অভিযুক্ত তা পাত্তা দেয়নি। এমনকী বাসের সহযাত্রীরা পর্যন্ত বিষয়টিতে গুরুত্ব দেননি। অভিযুক্ত হস্তমৈথুন করছিল ও যুবতীর কোমরে বারবার হাত দেওয়ার চেষ্টা করছিল।

যুবতী ঘটনার ভিডিও করে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। যাতে সকলে অভিযুক্তকে চিনে সতর্ক হতে পারেন। বসন্ত বিহার পুলিশ যৌন হেনস্থা, পাবলিক প্লেসে আপত্তিকর কাজ সহ একাধিক ধারায় মামলা করে তদন্ত শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+