বিজেপি শাসিত রাজ্যে লালসার শিকার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পড়ুয়া! থানায় হয়রানির অভিযোগ

হরিয়ানায় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কলেজছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। থানায় এফআইআর দায়ের করতে গিয়েও হয়রানির অভিযোগ।

হরিয়ানায় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কলেজছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। থানায় এফআইআর দায়ের করতে গিয়েও হয়রানির অভিযোগ। এক থানা থেকে আরেক থানায় যাওয়ার পর রেওয়ারি মহিলা থানায় অভিযোগ দায়ের করতে সক্ষম হয় নির্যাতিতা ও তাঁর পরিবার।

বিজেপি শাসিত রাজ্যে লালসার শিকার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পড়ুয়া! থানায় হয়রানির অভিযোগ

হরিয়ানার রেওয়ারির কোসলির বাসিন্দা বছর উনিশের ওই ছাত্রী। ২০১৬-তে সিবিএসসিতে টপার হওয়ায় রাষ্ট্রপতি পুরস্কারও পায় সে।

বৃহস্পতিবার বিকেলে কোচিং ক্লাসের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল ওই ছাত্রী। মহেন্দ্রগড়ের কানিনার বাস স্ট্যান্ড থেকে তাঁকে গাড়িতে তোলে পরিচিত তিন কলেজ ছাত্র। গাড়িতে উঠার পরেই মাদক মেশানো পানীয় দেওয়া হয় বলে অভিযোগ। ঝাঝড়ে নিয়ে গিয়ে ওই তিনজনের সঙ্গে আরও নয় জন যুক্ত হয়। সেখানেই ওই ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপর সেই বাস স্ট্যান্ডেই ওই ছাত্রীকে ফেলে যাওয়া হয় বলে অভিযোগ।

অভিযুক্তরাই বাড়িতে ফোন করে খবর দেয়, তাঁদের বাড়ির মেয়ে বাস স্ট্যান্ডে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে।

পরিবারের তরফে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই ছাত্রীকে। সেখানে ছাত্রীকে ধর্ষণের কথা নিশ্চিত করেন চিকিৎসকরা।

যদিও পরিবারের অভিযোগ, এরপরেই শুরু হয় অন্য যুদ্ধ। এ থানা থেকে সেই থানায় ছুটে বেরাতে হয় এফআইআর দায়ের করার জন্য। পরে রেওয়ারি মহিলা থানায় জিরো এফআইআর দায়ের করতে সক্ষম হয় নির্যাতিতা ও তাঁর পরিবার। পরে সেটিকে পাঠিয়ে দেওয়া হয় কানিনা থানায়। তাদের এলাকায় ঘটনাটি ঘটেনি, এই দাবি করে কানিনা থানা এফআইআরটি ফেরত পাঠায়।

তিন পরিচিতের নাম পুলিশকে জানিয়েছে ওই নির্যাতিতা। যদিও এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+