মিশনারি স্কুলে আমরা সন্তানদের পাঠাই, পরে বিদেশ গিয়ে ওঁদের মধ্যেই অনেকে গোমাংস খান: গিরিরাজ
ফের একবার খবরে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি এবার বিদেশের মাটিতে ভারতীয়দের গোমাংস ভক্ষণ রুখতে দিলেন নয়া দাওায়াই। তিনি বলেছেন।
ফের একবার খবরে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি এবার বিদেশের মাটিতে ভারতীয়দের গোমাংস ভক্ষণ রুখতে দিলেন নয়া দাওায়াই। তিনি বলেছেন। বিদেশে ভারতীয়দের গোমাংস ভক্ষণের নেপথ্যে রয়েছে ' সংস্কৃতি সম্পর্কে সঠিক শিক্ষাদানের অভাব'। এপ্রসঙ্গে কিভাবে সঠিক শিক্ষাদান করা যায়, তার পন্থা বলে দিলেন গিরিরাজ সিং।

গিরিরাজ সিং বলেন, ' ভগবত গীতা স্কুলে অবশ্যই স্কুলে পাঠ্য করা উচিত। আমরা আমাদের ছেলেমেয়েদের মিশনারি স্কুলে পাঠাই। তারা সেখানে গিয়ে আইআইটি থেকে পাশ করে। এরপর ইঞ্জিনিয়ার হয়ে ওঠে। তারপর যায় বিদেশে। আর সেখানে অনেকেই গোমাংস খেতে শুরু করে। কারণ আমরা তাঁদের শেখাতে পারি না আমাদের সংস্কৃতি বা ঐতিহ্যের মূল্যবোধ। '
প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের এমন বক্তব্য নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে। বিরোধী শিবির বিষয়টিকে নিয়ে ফের বিতর্কের প্রসঙ্গ তুলেছে। উল্লেখ্য, নববর্ষের একটি অনুষ্ঠানে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী একথা বলেন।












Click it and Unblock the Notifications