ইফতারে বিজেপি নেতা-সহ এনডিএ জোটের ছবি, গিরিরাজের ধর্মীয় তাসে ধমক অমিত শাহের
ইফতার পার্টিতে যোগ দেওয়ার জন্য বিজেপির সুশীল মোদী ও বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ নেতা নীতীশ কুমারকে নিশানা করে টুইটারে তোপ দেগেছিলেন বিজেপি সাংসদ গিরিরাজ সিং।
ইফতার পার্টিতে যোগ দেওয়ার জন্য বিজেপির সুশীল মোদী ও বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমারকে নিশানা করে টুইটারে তোপ দেগেছিলেন বিজেপি সাংসদ গিরিরাজ সিং। তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য দলের সর্বভারতীয় সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে ধমক খেলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।

অমিত শাহ স্বয়ং মন্ত্রীকে ফোন করে ধমক দেন বলে খবর। তিনি বলেন, ওই ধরনের কথার পুনরাবৃত্তি যেন আর না হয়। ইফতার পার্টিতে বিহার বিজেপির প্রধান সুশীল মোদী, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, সাসংদ রামবিলাস পাসোয়ানদের নিয়ে যে সম্মিলিত ছবি দেখা গিয়েছে, তা নিয়েই বিতর্কিত মন্তব্য করে বসেন গিরিরাজ সিং।
তিনি টুইটে লেখেন- "এই ছবিটি যদি একইভাবে নবরাত্রির অনুষ্ঠানেও দেখা যেত, কতটা সুন্দর হত। কেন যে আমরা আমাদের নিজেদের বিশ্বাসে ফিরে আসি না, শুধুই ভণ্ডামি করি! তাঁর এই মন্তব্য এক শ্রেণির ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে। তাই আগেভাগে মন্ত্রীকে ধমক দিয়ে দায়িত্ব পালন করলেন বিজেপি সভাপত।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, তাঁর ডেপুটি সুশীল মোদী, অন্য সহযোগী রামবিলাস পাসোয়ান, তাঁর ছেলে চিরাগ পাসোয়ান এবং ইফতারের আয়োজক জিতিনরাম মাঝি উপস্থিত ছিলেন। গিরিরাজ সিংয়ের ওই ধরনের মন্তব্যের পর মন্ত্রীর সহকর্মী সুশীল মোদী তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, আমি হিন্দু হতে পেরে গর্বিত। আমি ইফতারের পাশাপাশি সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিই।












Click it and Unblock the Notifications