'রোহিঙ্গারা নাগরিকত্ব পাবেন, আর হিন্দু শরণার্থীরা পাবেন না'! জোরদার সওয়াল গিরিরাজ সিং-এর
ভারতে যাঁরাই বসবাস করবেন, তাঁদেরই বলতে হবে 'বন্দে মাতরম' ও 'ভারত মাতা কী জয়', এমনই দাবি শনিবার এক সভায় করেন কেন্দ্রীয় পশুপালন বিষয়ক মন্ত্রী গিরিরাজ সিং। এরপরই তিনি সুর চড়িয়ে নাগরিকত্ব ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেন। প্রসঙ্গ তোলেন রোহিঙ্গা মুসলিমদের।

রোহিঙ্গা প্রসঙ্গ ও হিন্দু শরণার্থী নিয়ে বক্তব্য গিরিরাজের
এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, 'আমি কংগ্রেস ও টুকড়ে টুকড়ে গ্যাংকে জিজ্ঞাসা করতে চাই, পাকিস্তানি অনুপ্রবেশকারী, রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়া উচিত কিনা?আর পাকিস্তান থেকে আসা হিন্দু , শিখ শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া উচিত নয়? ওদের (কংগ্রেসের) সাহস থাকলে উত্তর দিক।'

পাকিস্তান ও সংখ্যালঘুদের ওপর অত্যাচার প্রসঙ্গ
এর আগে, বহুবার বহু অনুষ্ঠানে বিজেপি নেতারা দাবি করেন পাকিস্তানে ক্রমাগত সংখ্যালঘুদের ওপর আক্রমণ চলছে। সেই একই সুরে গিরিরাজ সিংও এদিন বলেন, পাকিস্তান জুড়ে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে। বহু মন্দির ভেঙে দেওয়া হচ্ছে।

সিএএ নিয়ে সরব গিরিরাজ
অনুষ্ঠানে সিএএ নিয়ে সরব হয়ে গিরিরাজ সিং বলেন, নতুন আইনটি শুধুমাত্র বলছে, নাগরিকত্ব দেওয়া হবে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আগত সংখ্যালঘুদের। কংগ্রেসের মতো কয়েকটি দল মিথ্যা প্রচার চালাচ্ছে আর তার জন্যই দেশে সমস্যা তৈরি হচ্ছে বলে দাবি করেন গিরিরাজ সিং।












Click it and Unblock the Notifications