অনুপ্রবেশকারীদের সঙ্গে নিয়ে ইতালি যাত্রা করুক রাহুল গান্ধী, মন্তব্য গিরিরাজ সিংয়ের

দেশে থাকা অনুপ্রবেশকারীদের নিয়ে ইতালি চলে যাক রাহুল গান্ধী। এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। পাশপাশি কংগ্রেসের বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ আনেন যে তারা মিথ্যা কথা বলে ও বিশৃঙ্খলার জন্ম দিয়ে দেশকে বিভক্ত করতে চাইছে। এরপর তিনি বলেন, 'রাহুল গান্ধীর যদি অনুপ্রবেশকারীদের জন্য এতই প্রেম থাকে তবে তিনি তাদের সঙ্গে করে নিয়ে ইতালি চলে যেতে পারেন।'

'কংগ্রেস দ্বিচারিতা করছে'

'কংগ্রেস দ্বিচারিতা করছে'

কংগ্রেসকে দ্বিচারিতার নীতি থেকে সরে এসে কেন্দ্রীয় নেতা বলেন, 'এই কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারই একসময় নাগরিকত্ব আইন নিয়ে গলা ফাটিয়েছিল। কিন্তু এখন তারা তোষণের রাজনীতি করবে বলে এই আইনের বিরোধিতা করছে।' এরপর তিনি অভিযোগ করেন, 'কংগ্রেস মিথ্যা বলে দেশকে বিভক্ত করতে চাইছে।'

শনিবার গুয়াহাটিতে বিজেপিকে আক্রমণ রাহুলের

শনিবার গুয়াহাটিতে বিজেপিকে আক্রমণ রাহুলের

প্রসঙ্গত, শনিবার অসমের গুয়াহাটি গিয়ে বিজেপিকে আক্রমণ করে রাহুল গান্ধী বলেছিলেন, 'যে কোনও ভাবেই ঐতিহাসিক অসম চুক্তির চেতনা ভেঙে ফেলা উচিত নয়। বিজেপি অসমের সংস্কৃতি জানে না, ওদের এটার উপর আক্রমণ করতে দেবেন না।'

'অসম চুক্তির চেতনা ভাঙা উচিত না'

'অসম চুক্তির চেতনা ভাঙা উচিত না'

রাহুল গান্ধী আরও বলেন, 'অসমে বিদ্বেষ ও হিংসার বাতাবরণ বরাবরই ছিল। তারপরেও মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল এবং অসম চুক্তি স্বাক্ষরের পরে রাজ্যে শান্তিও ফিরে এসেছিল। সুতরাং, চুক্তিটির চেতনাকে ভেঙে ফেলা উচিত হবে না। সেই সময় প্রত্যেকে চুক্তিটি গ্রহণ করেছিল।' রাহুলের এই আক্রমণের প্রতি আক্রমণ স্বরূপই গিরিরাজ সিংয়ের এই মন্তব্য বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

কী কারণে বিজেপিকে তোপ বিরোধীদের?

কী কারণে বিজেপিকে তোপ বিরোধীদের?

নয়া নাগরিকত্ব আইনের মাধ্যমে ৩১ ডিসেম্বর, ২০১৪ বা তার আগে ভারতের প্রতিবেশী দেশ যেমন পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে অমুসলিম যেকোনো সম্প্রদায় যেমন হিন্দু, শিখ, জৈন, পার্সি, বৌদ্ধ এবং খ্রিস্টানদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এরপরই ভারতীয় নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেওয়ার অভিযোগে বিজেপিকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+