বহুমূল্য সবজি! ফুটপাতের দোকান থেকে চুরি গেল আদা, পেঁয়াজ
বর্তমানে দেশজুড়ে বিভিন্ন সবজির দাম যে হারে বেড়ে চলেছে সেখানে শুনতে কিছুটা উদ্ভট লাগলেও লখনৌয়ের এক সবজি বিক্রেতার কাছ থেকে থেকে চুরি গেলো বস্তা ভর্তি টম্যাটো, পেঁয়াজ ও আদা।
বর্তমানে দেশজুড়ে বিভিন্ন সবজির দাম যে হারে বেড়ে চলেছে সেখানে শুনতে কিছুটা উদ্ভট লাগলেও লখনৌয়ের এক সবজি বিক্রেতার কাছ থেকে থেকে চুরি গেলো বস্তা ভর্তি টম্যাটো, পেঁয়াজ ও আদা। মঙ্গলবার রাত্রে ওই সবজি বিক্রেতা লখনৌয়ের গাজীপুর থানায় একটি লিখিত অভিযোগও দাখিল করেন।

সোমবার রাত্রে বিক্রিবাটা শেষ করে লখনৌয়ের ইন্দিরা নগর এলাকার মানস এনক্লেভের সবজি বিক্রেতা পাপ্পু চৌরাসিয়া রাস্তার পার্শ্ববর্তী ফুটপাতে অবস্থিত তার সবজির দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান। পরের দিন সকালে তিনি দোকান খুলতে এসে দেখেন দোকানের চারিদিকে সমস্ত সবজি ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে আছে। পেঁয়াজ, আদা, ও টম্যাটোর বস্তা গুলোও নির্দিষ্ট জায়গায় নেই। চৌরাশিয়া ওই ঘটনা তার বন্ধুকে জানালে তারা নিজেরাই বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও টম্যাটো, পেঁয়াজ ও আদা বস্তা গুলি উদ্ধার করতে পারেননি।
তার আনুমানিক প্রায় ১০ থেকে ১২ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলেও সংবাদমাধ্যমে জানান ওই সবজি বিক্রেতা। তিনি বলেন শুধুমাত্র ওই নির্দিষ্ট সবজি গুলো চুরি করার লক্ষ্যেই দোকানে চোর এসেছিল। দোকানে ফুলকপি-বাঁধাকপির মতো বিভিন্ন সবজি থাকলেও সেগুলোতে চোর হাতও দেয়নি। এতগুলো সবজির বস্তা শুধু মাত্র একজন চোরের পক্ষে সরিয়ে ফেলা সম্ভব না বলে মনে করছেন লখনৌবাসী ওই সবজি বিক্রেতা। চোরেরা গাড়ি করে এসে সবজিগুলো নিয়ে গেছে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি।
অন্যদিকে দেশজুড়ে ক্রমবর্ধমান সবজির মূল্যে কিছুতেই রাশ টানতে পারছে না বর্তমান সরকার। লখনৌতে খোলা বাজারে টম্যাটো ও পেঁয়াজ যথাক্রমে ৭০টাকা প্রতি কেজি ও ৪৫ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। আদার দর প্রায় কিলো প্রতি ২০০ টাকায় পৌঁছেছে। আর যার ফলে স্বাভাবিকভাবেই নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মানুষের। গাজীপুর থানার সার্কেল অফিসার দীপক কুমার সিং বলেন পুলিশ ইতিমধ্যেই এই চুরির ঘটনার তদন্ত করছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications