সংবিধানের ৩৭০ ধারা পুনরুদ্ধারের কথা বলে বিভ্রান্তি নয়! ভোটের প্রতিশ্রুতি নিয়ে বড় বার্তা গুলাম নবির

২০১৯ সালে এক গরিষ্ঠতা নিয়ে বিজেপি (BJP) ক্ষমতায় আসার তিনমাসের মধ্যে সংবিধানের ৩৭০ ধারা (article 370) বিলোপ করা হয়েছিল। এবারের জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বিধানসভা নির্বাচনে বিরোধী দলগুলি সেই ধারা ফিরিয়ে

২০১৯ সালে এক গরিষ্ঠতা নিয়ে বিজেপি (BJP) ক্ষমতায় আসার তিনমাসের মধ্যে সংবিধানের ৩৭০ ধারা (article 370) বিলোপ করা হয়েছিল। এবারের জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বিধানসভা নির্বাচনে বিরোধী দলগুলি সেই ধারা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও, তিনি তা করবেন না। এদিন এমনটাই জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ।

সংবিধানের ৩৭০ ধারা পুনরুদ্ধারের কথা বলে বিভ্রান্তি নয়! ভোটের প্রতিশ্রুতি নিয়ে বড় বার্তা গুলাম নবির

প্রাক্তন কংগ্রেস নেতা কাশ্মীরে এক জনসভায় এদিন বলেছেন ৩৭০ ধারা ইস্যুতে জনগণকে বিভ্রান্ত তিনি করবেন না। কেননা সংসদে দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতা থাকলেই সরকার এই বিধানের ফিরিয়ে আনা নিশ্চিত করতে পারবে। তিনি আরও বলেছেন ৩৭০ ধারা পুনরুদ্ধার করতে লোকসভায় ৩৫০ এবং রাজ্যসভায় ১৭৫ ভোটের প্রয়োজন, যা তার কাছে নেই বলেও জানিয়েছেন তিনি।

গুলাম নবি আজাদ বলেছেন, এমন কিছু তিনি তুলবেন না, যার ওপরে কোনও নিয়ন্ত্রণ নেই। তিনি আরও বলেছেন, কিছু লোক বলছেন তিনি ৩৭০ ধারা নিয়ে কথা বলবেন না। সেই ধরনের মানুষদের উদ্দেশে তিনি বলেছেন, আজাদ নির্বাচনী লাভের জন্য মানুষকে বোকা বানায় না।
তিনি আরও বলেছেন, তিনি কিংবা কংগ্রেস কিংবা অন্য কোনও আঞ্চলিক দল কাউকে ৩৭০ ধারা ফিরিয়ে দিতে পারছে না। এদিন এক জনসভায় তিনি জানিয়েছেন, দিন কয়েকের মধ্যে তিনি নতুন দল তৈরির কথা জানাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+