Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা পুনরুদ্ধার সম্ভব নয়, দাবি গুলাম নবি আজাদের

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা পুনরুদ্ধার সম্ভব নয়, দাবি গুলাম নবি আজাদের

কংগ্রেস ছাড়ার পর প্রথমবারের জন্য কাশ্মীরের পরিস্থিতি নিয়ে মন্তব্য করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গুলাম নবি আজাদ। দুই বছর আগে জম্মু ও কাশ্মীরের থেক ৩৭০ ধারা তুলে নেওয়া হয়। গুলাম নবি আজাদ বলেন, জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার করা সম্ভব নয়।

৩৭০ ধারা পুনরুদ্ধার করা সম্ভব নয়

৩৭০ ধারা পুনরুদ্ধার করা সম্ভব নয়

একাধিক অভিযোগ করে কংগ্রেস ছেড়েছেন গুলা নবি আজাদ। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে নতুন একটি রাজনৈতিক দল খোলার পরিকল্পনা করছেন। কাশ্মীরের বারামুল্লায় একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আজাদ বলেন, 'কাশ্মীরে পুনরায় ৩৭০ ধারা লাঘু করা আর সম্ভব নয়। কাশ্মীরে ৩৭০ ধারা পুনরুদ্ধার করার জন্য সংসদে দুই তৃতীয়াংশ সংখ্য গরিষ্ঠতার প্রয়োজন। তবে আমি ৩৭০ ধারার নাম করে রাজনৈতিক দলগুলোকে কাশ্মীরের জনগণকে শোষণ করতে দেব না। ৩৭০ ধারা পুরনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে কাশ্মীরের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমি কাশ্মীরের জনগণকে বিপথে চালিত করতে পারব না। মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারব না।'

রাজনৈতিক শোষণের শিকার

রাজনৈতিক শোষণের শিকার

গুলাম নবি আজাদ জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, 'রাজনৈতিক শোষণের কারণে কাশ্মীরে এক লক্ষ মানুষের প্রাণ গিয়েছে। পাঁচ লক্ষ শিশু অনাথ হয়েছে। আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বা জনগণকে ভয় দেখিয়ে কাশ্মীরের মানুষের কাছ থেকে ভোট চাইব না। স্থানীয় বাসিন্দারের অধিকারের জন্য লড়াই করব আমি। স্থানীয় বাসিন্দাদের বিপদে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে আমি ভোট চাইব।'

গুলাম নবি আজাদের প্রতিশ্রুতি

গুলাম নবি আজাদের প্রতিশ্রুতি

কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ বলেন, 'আমরা আগামী ১০ দিনের মধ্যে নতুন দলের ঘোষণা করব। জম্মু ও কাশ্মীরের স্থানীয় বাসিন্দাদের জন্য রাজ্যের মর্যাদা পুনরুদ্ধারের জন্য লড়াই করব। জম্মু ও কাশ্মীরের জমির সুরক্ষা, কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে সমর্থন চাইব। জম্মু ও কাশ্মীরে একাধিক আঞ্চলিক দল রয়েছে।' সেই দলগুলোর সঙ্গে গুলাম নবি আজাদের সম্পর্ক মোটেই ভালো নয়। কংগ্রেস ছাড়ার পর আঞ্চলিক দলগুলোর সঙ্গে গুলাম নবি আজাদের সম্পর্কের উন্নতি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে।

রাজনৈতিক উসকানির শিকার বাসিন্দারা

রাজনৈতিক উসকানির শিকার বাসিন্দারা

গুলাম নবি আজাদ বলেন, কাশ্মীরের মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। কাশ্মীরের স্থানীয় বাসিন্দাদের ক্রমাগত আন্দোলনের জন্য উসকানি দেওয়া হচ্ছে। সেই আন্দোলনের অংশগ্রহণ করতে বহু বিক্ষোভকারীর মৃত্যু হচ্ছে। কাশ্মীরে অশান্ত পরিবেশ তৈরি করে রাজনৈতিক নেতারা ফায়দা তোলার চেষ্টা করছে। তিনি বলেন, এধরনের রাজনীতি তিনি করতে আসেননি। কাশ্মীরের মানুষকে ফাঁদে পা দেওয়া থেকে বিরত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

আজাদের কংগ্রেস ত্যাগ

আজাদের কংগ্রেস ত্যাগ

অগাস্ট মাসে তিনি কংগ্রেস থেকে ইস্তফা দেন। তাঁর ইস্তফা দেওয়ার কয়েকদিনের মধ্যে কাশ্মীরের একাধিক নেতা কর্মী কংগ্রেস থেকে ইস্তফা দেন। তাঁরা গুলাম নবির রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবে। যদিও তিনি রাজনৈতিক দলটি এখনও আনুষ্ঠানিকভাবে তৈরি করেননি। পদত্যাগের সময় তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ করেছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+