করোনার লকডাউনের মাঝেই ইন্দোরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ভুতের দল

লকডাউনে মানুষকে ঘরে রাখতে কত কাণ্ডই না করতে হচ্ছে পুলিসকে। কলকাতায় রাস্তায় গান গাইছে পুলিস।

লকডাউনে মানুষকে ঘরে রাখতে কত কাণ্ডই না করতে হচ্ছে পুলিসকে। কলকাতায় রাস্তায় গান গাইছে পুলিস। ঝাড়খণ্ডে রাস্তায় লকডাউন স্লোগান লেখা থেকে শুরু করে এবার ইন্দোরের রাস্তায় ভুত সেজে ঘুের বেরানো। দেশের একেক প্রান্তে একেক কাণ্ড লকডাউন ধরে রাখতে। যা এক কথায় প্রশংসনীয়ই নয় উদ্ভাবনীও। কিন্তু তারপরেও অবুঝ মানুষ।

 ইন্দোরের রাস্তায় ঘুরছে ভুত

ইন্দোরের রাস্তায় ঘুরছে ভুত

লকডাউনে মানুষকে ঘরে রাখতে কত কী না করতে হচ্ছে পুলিস প্রশাসনকে। নিত্য নতুন পন্থা নিতে হচ্ছে তাঁদের। যেমন ইন্দোরে ভুত সেজে রাস্তায় ঘুরে বেরাচ্ছেন পুলিস। যাতে ভুতের ভয়ে তাঁরা ঘরে থাকেন তার একটা চেষ্টা। আবার লকডাউনে ভারতে অবসাদে ভোগা মানুষেরও মনোরঞ্জন হবে। আবার করোনার ভয়বহতার একটা বার্তাও পৌঁছবে মানুষের কাছে।

ভয়ে ঘরে থাকবেন মানুষ

ভয়ে ঘরে থাকবেন মানুষ

ভুত সেজে রাস্তায় ঘোরার জন্য ৬ জন সমাজকর্মীর সাহায্য নিেয়ছে ইন্দোর পুলিস। শহরের বিজয় নগর সহ বিভিন্ন এলাকায় ঘুরে বেরাচ্ছে তারা। ভয়ে অনেকেই বাড়ির বাইরে থাকতে চাইছেন না। যাঁরা লকডাউন অমান্য করে রাস্তায় বেরিয়ে পড়ছেন তাঁদের ভয় দেখাচ্ছেন এই ভুত সেজে ঘুরে বেরান স্বেচ্ছাসেবকরা।

ইন্দোরে কার্ফু জারি

ইন্দোরে কার্ফু জারি

লকডাউন অমান্য করার প্রবণতা বেড়ে যাওয়ায় ইন্দোর শহরের এতাধিক জায়গায় কার্ফু জারি করা হয়েছে। ২৫ মার্চ থেকেই কার্ফু জারি করা হয়েছে। মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত ১০৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ৬ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+