পাকিস্তানকে অ্যাটম বোমার ফর্মুলা দিয়েছিলেন আবদুল কালাম! বিতর্কিত মন্তব্য যোগীরাজ্যের পুরোহিতের
কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক মন্দির খবরের শিরোনামে আসে। নেপথ্যে ছিল একটি মুসলিম ছেলের মার খাওয়ার ঘটনা। মন্দিরে জল খাওয়ায় সেখানে মার খেতে হয়েছিল মুসলিম ছেলেটিকে। এবার সেই মন্দিরেরই পুরোহিত ভারতের মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠলেন। শুধু তাই নয়, দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামকে নিয়েও ভিত্তিহীন অভিযোগ করেন দশনা দেবী মন্দিরের সেই পুরোহিত।

আবদুল কালামকে নিয়ে ভিত্তিহীন অভিযোগ
এদিন গাজিয়াবাদের সেই মন্দিরের পুরোহিত নরসিংহনাদ সরস্বতী দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা বিখ্যাত বিজ্ঞানী প্রয়াত এপিজে আবদুল কালামকে তাঁর ধর্ম নিয়ে কটাক্ষ করেন। শুধু তাই নয়, এপিজে আবদুল কালামকে তিনি জিহাদি বলে অভিহিত করে বিতর্কে জড়িয়েছেন। এছাড়াও এপিজে আবদুল কালামকে নিয়ে ভিত্তিহীন অভিযোগও আনেন সেই পুরোহিত।

'এপিজে আবদুল কালাম জিহাদি ছিলেন'
এদিন নরসিংহনাদ সরস্বতী বলেন, 'উচ্চস্তরে থাকা ভারতীয় কোনও মুসলিমই ভারতের সমর্থক নন। কালাম নিজে একজন জিহাদি ছিলেন।' পাশাপাশি এদিন নরসিংহনাদ ভিত্তিহীন অভিযোগ করে দাবি করেন, এপিজে আবদুল কালাম যখন ডিআরডিও প্রধান ছিলেন, তখন নাকি পাকিস্তানকে পরমাণবিক বোমার ফর্মুলা দিয়েছিলেন।

এপিজে আবদুল কালামের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ
যোগীরাজ্যের এই পুরোহিত প্রাক্তন রাষ্ট্রপতির বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলে বলেন, 'এপিজে আবদুল কালাম রাষ্ট্রপতি ভবনে একটি সেল তৈরি করেছিলেন, যেখানে দেশের যেকোনও মুসলিম তাদের অভিযোগের কথা জানাতে পারত।' এর আগে এই মন্দিরে শিরঙ্গি ননদ যাদব নামক এক ব্যক্তিকে দেখা গিয়েছিল আসিফ নামক একজন যুবককে বেধরক মারতে। কারণ সেই ছেলেটি মন্দিরে জল খেয়েছিল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications