Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ghatkopar hoarding collapse: বাড়ছে মৃতের সংখ্যা, দৈত্যাকার বিলবোর্ড এক বছর আগেই খুলতে বলে BMC

Ghatkopar hoarding collapse: রাত গড়িয়ে সকাল! এখনও চলছে উদ্ধারকাজ। দৈত্যকার বিলবোর্ড (Ghatkopar Hoarding) ভেঙে এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ঘটনায় আহত ৭০ জনেরও বেশি আহত বলে জানা যাচ্ছে। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।

ফলে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে সুবিশাল বিলবোর্ডের মধ্যে কেউ এখনও আটকে আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই কাজ শুরু করে দিয়েছে এনডিআরএফ। সারা রাত উদ্ধারকাজ চলেছে। বড় বড় রোড কেটে সরানো হচ্ছে বিশাল বিলবোর্ডকে।

Ghatkopar hoarding collapse

বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (Brihanmumbai Municipal Corporation) এর আধিকারিকরা জানিয়েছেন, এখনও পর্যন্ত মোট 88 জনকে হোর্ডিংয়ের নীচে থেকে উদ্ধার করা হয়েছে। আরও বেশ কয়েকজনের আটকে থাকার শঙ্কার রয়েছে। আর তা নিশ্চিত হতে উদ্ধারকাজ এখনও চলছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

অন্যদিকে ঘটনার পরেই উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। ঘটনার পিছনে কে বা কারা দোষী তাদের বিরুদ্ধে কড়া ব্ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন। IPC 304, 338, 337 সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে মুম্বই পুলিশ। শুরু হয়েছে তদন্তও।

তবে বিএমসি'র দাবি, সুবিশাল বিজ্ঞাপনের ওই বোর্ড অবৈধ ভাবে লাগানো হয়েছিল। এজন্য বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে কোনও অনুমতি দেওয়া হয়নি। এই বিষয়ে গত একবছর ধরে আপত্তি জানিয়েছিল বলেও জানিয়েছেন এক আধিকারিক।

তিনি আরও জানিয়েছেন, রেলের জমিতে চারটি হোডিং লাগানো হয়েছে। এর মধ্যেই একটি ভেঙে পড়েছে বলে জানিয়েছেন। রেলের তরফে ওই অনুমতি দেওয়া হয়েছিল বলে দাবি। এই বিষয়ে রেলের ভূমিকাও মুম্বই পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন। শহরে লাগানো সমস্ত হোডিংয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে। আজ মঙ্গলবারও সে রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

এই অবস্থায় নতুন করে যাতে কোনও বিপদ না ঘটে সেজন্য বিশেষ নজর দেওয়া হচ্ছে। বলে রাখা প্রয়োজন, সোমবার হঠাত করেই বদলে যায় মুম্বইয়ের আবহাওয়া। ঝড়ের সঙ্গে প্রবল ধুলোঝড় শুরু হয়। দুপুরেই অন্ধকার নেমে আসে সেখানে। আর সেই সময় ভেঙে পড়ে বিশাল আকারের বিলবোর্ড। আর তা একেবারে পেট্রোল পাম্পের ছাদে গিয়ে পড়ে।

দুমড়ে মুচড়ে যায় একেবারে পাম্পের ছাদ। ঘটনার মুহূর্তে বহু মানুষ পাম্পের নিচে ছিলেন। ফলে মুহুরতে চাপা পড়ে যান। এমনকি বহু গাড়িও পাম্পে ছিল। একেবারে গাড়ির ছাদ ভেঙে ঢুকে যায় বিলবোর্ডের বহু রড।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+