ওপর থেকে বার্তা পেয়েই নোটবন্দি! সংসদে প্রধানমন্ত্রী মোদীকে নিশানায় রাহুল গান্ধী আর কী বললেন?

আঠারোতম লোকসভার প্রথম অধিবেশন। সোমবার সেই অধিবেশনে কংগ্রেস ও বিজেপির মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। বিরোধী দলনেতা রাহুল গান্ধী বেকারত্ব, অগ্নিবীর, নোটবন্দি-সহ বিভিন্ন ইস্যুতে মোদী সরকারকে নিশানা করেন। পাল্টা মোদী মন্ত্রিসভার সদস্যরা রাহুল গান্ধীকে আক্রমণ করেন।

এদিন প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করতে গিয়ে রাহুল গান্ধী কটাক্ষের সুরে বলেন, ঈশ্বরের সঙ্গে তাঁর সরাসরি সম্পর্ক রয়েছে। সেই সময় স্পিকার ওম বিড়লা রাহুল গান্ধীকে বাধা দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে সম্মান করতে হবে। পাল্টা রাহুল বলেন, তিনি প্রধানমন্ত্রীকে সম্মান করেছেন। কিন্তু প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, তিনি জৈবিক নন।

Rahul Gandhi

  • ওপর থেকে আদেশে নোটবন্দি

রাহুল গান্ধী কটাক্ষ করে বলেন, প্রধানমন্ত্রী মোদী সরাসরি ওপর থেকে বার্তা পেয়েছেন এবং তারপরেই তিনি নোটবন্দি করেছেন।

  • অযোধ্যা বার্তা দিয়েছে বিজেপিকে

রাহুল গান্ধী এদিন বলেছেন অযোধ্যা বিজেপিকে বার্তা দিয়েছে। ভোটের আগে রামমন্দির উদ্বোধন করা হয়েছে। সেখানে বিমানবন্দর তৈরি-সহ নানা সরকারি প্রকল্প হয়েছে। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের জমি কেড়ে নেওয়া হয়েছে। তাঁদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি। অযোধ্যায় ছোট দোকানবারদের ঘর ভেঙে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে।

রাহুল গান্ধী বলেন, যখন রাম মন্দিরের উদ্বোধন হল, তখন, কোনও গরিব ছিলেন না। ছিলেন আম্বানি-আদানিরা। তিনি আরও বলেন মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ মানুষকে আসতেই দেওয়া হয়নি। তাই অযোধ্যার মানুষ বিজেপিকে বার্তা দিয়েছে, বলেছেন রাহুল।

  • অযোধ্যা থেকে লড়াই করতে চেয়েছিলেন মোদী?

রাহুল গান্ধী দাবি করেছেন, প্রধানমন্ত্রী মোদী অযোধ্যা থেকে লড়াই করবেন কিনা, জানতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে বলা হয়েছিল অযোধ্যা থেকে লড়াই করবেন না। তারপরে তিনি বারাণসীতে যান। রাহুল গান্ধী বলেছেন, শুধু একটি ধর্মই নয়, সব ধর্মই সাহসের কথা বলে।

  • বিরোধীদের নিশানা করা হয়েছে

রাহুল গান্ধী এদিন অভিযোগ করেছেন, দেশের সংবিধানের ওপরে আক্রমণের বিরোধিতা যাঁরা করেছিলেন, তাঁদেরকে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে। অনেকের ওপরে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। এঁদের অনেকেই এখনও জেলে বন্দি বলেও দাবি করেছেন রাহুল। তিনি অভিযোগ করেছেন, দেশে দলিত ও সংখ্যালঘুদের ওপরে আগ্রাসনের বিরোধিতা যাঁরা করেছিলেন, তাঁদের আক্রমণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁকেও আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন রাহুল। এর ফলে ইডি তাঁকে ৫৫ ঘন্টা জেলা করেছে, বলেছেন লোকসভার বিরোধী দলনেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+