রাজ্যসভায় তিন তালাক বিল! বিরোধী দাবিতে হট্টগোল, সভা মুলতুবি ২ জানুয়ারি পর্যন্ত

রাজ্যসভায় পেশ হতে চলেছে তিন তালাক বিল। এর আগে এদিন সকালে বিরোধীদের হট্টগোলের জেরে দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভা।

রাজ্যসভায় পেশ হতে চলেছে তিন তালাক বিল। এর আগে এদিন সকালে বিরোধীদের হট্টগোলের জেরে দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভা। এদিনের রাজ্যসভার বৈঠক শুরুর আগে বৈঠকে বসেছিল সরকার পক্ষ। সেই বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে হাজির ছিলেন দলের সভাপতি তথা রাজ্যসভার সদস্য অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর অনুযায়ী, বিরোধী সমমনোভাবাপন্ন দলগুলিকে নিয়ে রণনীতি ঠিক করতে বৈঠকে বসেছিলেন কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ।

Live-রাজ্যসভায় তিন তালাক বিল! বিরোধী দাবিতে হট্টগোল

এর আগে গত সপ্তাহে সরকারের সংখ্যাগরিষ্ঠতার জেরে লোকসভায় পাশ হয়ে যায় তিন তালাক বিল। বিজেপি এবং কংগ্রেসের তরফ থেকে ৩১ ডিসেম্বর রাজ্যসভায় উপস্থিত থাকার জন্য হুইপ জারি করা হয়েছে সদস্যদের। এদিন রাজ্যসভায় বিল পেশ করবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

তিন তালাক বিল সিলেক্ট কমিটিতে পাঠাতে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে দাবি জানিয়েছে বিরোরীরা। বিরোধী দলগুলির মধ্যে রয়েছে, কংগ্রেস, তৃণমূল, এনসিপি, টিডিপি, জেডিএস, সিপিআই, সিপিএম, কেরল মানি কংগ্রেস। ১২৫ ধারায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ রাজ্যসভা চেয়ারম্যানের কাছে তাঁর বক্তব্য জমা দিয়েছেন।

রাজ্যসভায় বিজেপি ও তার সহযোগীদের সদস্য সংখ্যা ৯৭। অন্যদিকে বিরোধীদের সদস্য সংখ্যা ১১৫। অন্যদলগুলির মধ্যে এআইএডিএমকের ১৩, পিডিপির দুই, বিজেপির ৯, টিআরএস এবং ওয়াইএসআর কংগ্রেসেরযথাক্রমে ৬ ও দুজন সদস্য রয়েছেন।

Dec 31, 2018, 2:56 pm IST

সভা বসতেই ফের হট্টগোল, ২০১৯-এর ২ জানুয়ারি পর্যন্ত সভা মুলতুবি ঘোষণা
Dec 31, 2018, 2:22 pm IST

মুসলিম মহিলাদের নিয়ে কংগ্রেসকে নিশানা বিজেপি সাংসদ বিজয় গোয়েলের
Dec 31, 2018, 2:11 pm IST

দুপুর ২ টোয় সভা শুরুর সঙ্গে সঙ্গে হইহট্টগোল শুরু হয়ে যায়। ১৫ মিনিটের জন্য মুলতুবি করে দেওয়া হয় সভা
Dec 31, 2018, 2:02 pm IST

এদিন সকালে রাজ্যসভা বসার পর বিরোধীদের বিভিন্ন দাবিতে হইহট্টগোলের জেরে অধিবেশন ২ টো পর্যন্ত মুলতুবি হয়ে যায়
Dec 31, 2018, 2:01 pm IST

রাজ্যসভায় পেশ হতে চলেছে তিন তালাক বিল

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+