Live Bharat Bandh- বনধের হিংসাকে নিশানা বিজেপি-র, মোদীর কাছে কং-বন্ধু কুমারস্বামী

তেলের দামে লাগাতার বৃদ্ধিতে আজ ভারত বনধের ডাক দিয়েছে কংগ্রেস। এই বনধে সামিল হয়েছে বামদলগুলির সঙ্গে সঙ্গে অধিকাংশ মোদী বিরোধী শক্তি।

তেলের দামে লাগাতার বৃদ্ধিতে আজ ভারত বনধের ডাক দিয়েছে কংগ্রেস। এই বনধে সামিল হয়েছে বামদলগুলির সঙ্গে সঙ্গে অধিকাংশ মোদী বিরোধী শক্তি। পশ্চিমবঙ্গে বনধ সর্বাত্মক করতে বদ্ধপরিকর কংগ্রেস ও বামেরা। কিন্তু, এই বনধের বিরোধিতা করছে পশ্চিমবঙ্গ সরকার। তাই বনধের মধ্যে জনজীবনকে স্বাভাবিক রাখতে নানা ব্যবস্থা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

দেশজুড়ে চলছে বনধ, কড়া নিরাপত্তার বন্দোবস্ত

বনধ-এ সামিল হয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। এই দলের প্রধান রাজ থাকরে দলের সমস্ত কর্মী ও সমর্থককে আহ্বান করেছেন বনধ সর্বাত্মক করতে। রাজ থাকরে জানিয়েছেন, সময় এসেছে বিজেপি-কে বোঝানোর। অন্যদিকে, ওড়িশা-য় ঝামেলা এড়াতে আজ সমস্ত স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে।

রাজঘাট থেকে রামলিলা ময়দান পর্যন্ত রাহুলের মিছিল, দেখুন লাইভ

Sep 10, 2018, 1:14 pm IST

'ভারতের কোথাও বনধ হচ্ছে না, বরং ভারত এগোচ্ছে, কংগ্রেসের এইসব দূরভিসন্ধি সকলের জানা আছে।', ভারত বনধের প্রতিক্রিয়ায় বিজেপি সাংসদ মুক্তার আব্বাস নকভি।
Sep 10, 2018, 1:13 pm IST

'বিজেপি বিরোধী দলগুলি হতাশ হয়ে পড়েছে, আর এর জন্য হতাশাগ্রস্ত বিজেপি বিরোধী দলগুলির নেতারা এভাবে দেশতকে অচল করার চেষ্টা করছেন।'- বললেন যোগী আদিত্যনাথ।
Sep 10, 2018, 1:11 pm IST

'বিজেপি সরকারের গর্ব করা উচিত যে ভারত বনধ যেখানে পালিত হচ্ছে সেদিনও তেলের দাম বাড়াতে পিছপা হয়নি', অভিযোগ অখিলেশ যাদব।
Sep 10, 2018, 1:10 pm IST

দিল্লির রামলীলা ময়দানে সহযোগী রাজনৈতিক দলগুলির প্রতিনিধির সঙ্গে রাহুল-সহ কংগ্রেস নেতারা।
Sep 10, 2018, 1:09 pm IST

দিল্লিতে গরুর গাড়িতে মোটর বাইক তুলে নিয়ে তেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ।
Sep 10, 2018, 1:09 pm IST

দিল্লিতে ভারত বনধের সমর্থনে রাস্তায় নামলেন সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
Sep 10, 2018, 12:50 pm IST

কর্ণাটকে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ভারত বনধে সামিল হয়েছে জেডিএস, আর তখনই দিল্লিতে মোদীর সঙ্গে বন্যা ত্রাণে কেন্দ্রীয় অর্থ সাহায্য পেতে ফুল নিয়ে দরবারে এইচ ডি কুমারস্বামী।
Sep 10, 2018, 12:47 pm IST

দিল্লিতে ভারত বনধের মিছিলে রাস্তায় নামলেন শিখ দাঙ্গায় অভিযুক্ত কংগ্রেস নেতা সজ্জন কুমার।
Sep 10, 2018, 11:55 am IST

দিল্লিতে কংগ্রেস সেবাদলের মিছিলের প্রস্তুতি।
Sep 10, 2018, 11:54 am IST

রামলীলা ময়দানে ভাষণ দিচ্ছেন রাহুল গান্ধী।
Sep 10, 2018, 11:53 am IST

কর্ণাটকে বনধ সমর্থনকারীদের বিক্ষোভ ও মিছিল।
Sep 10, 2018, 11:52 am IST

বিহারে তেলের মূল্যবৃদ্ধি নিয়ে কংগ্রেসেরে বিক্ষোভ।
Sep 10, 2018, 11:51 am IST

বনধের সমর্থনে রাস্তায় বসে পড়লেন কংগ্রেস সেবাদলের সদস্যরা।
Sep 10, 2018, 11:26 am IST

মুম্বইয়ের অন্ধেরি স্টেশনে রেল রোকো আন্দোলন প্রতিহত করতে পুলিশে পুলিশে ছয়লাপ।
Sep 10, 2018, 11:26 am IST

'এই সরকার এমনকিছু পদক্ষেপ গ্রহণ করেছে যয়া দেশের পক্ষে ভালো নয়, সময় এসেছে এই সরকারকে বদলে ফেলার।', রামলীলা ময়দানে বললেন মনমোহন সিং।
Sep 10, 2018, 11:24 am IST

পাটনায় কাঁধে মোটরবাইক তুলে প্রতিবাদ লোকতান্ত্রিক জনতা দলের।
Sep 10, 2018, 11:23 am IST

মুম্বইয়ের পেরেলে মহারাষ্ট্র নব নির্মাণ সেনার কর্মী ও সমর্থকরা জোর করে দোকান বন্ধ করাচ্ছেন।
Sep 10, 2018, 11:22 am IST

উজ্জয়নে পেট্রল পাম্পে কংগ্রেস কর্মী ও সমর্থকদের হামলা, ভাঙচুর।
Sep 10, 2018, 11:21 am IST

পাটনাতে হিংসাত্মক হয়ে উঠল ভারত বনধের কর্মসূচি, রাস্তার উপরে গার্ড রেল ফেলে দিয়ে কংগ্রেস কর্মী-সমর্থকদের তাণ্ডব।
Sep 10, 2018, 10:32 am IST

রামলীলা ময়দানে কংগ্রেসের সভায় মনমোহন সিং, সনিয়া গান্ধীরা।
Sep 10, 2018, 10:32 am IST

অন্ধেরিতে কংগ্রেসে রেল রোকো কর্মসূচি, মোতায়েন পুলিশ বাহিনী।
Sep 10, 2018, 10:17 am IST

কেরলের কাসাগোড়ে কংগ্রেসের মিছিল।
Sep 10, 2018, 10:15 am IST

ভারত বনধে মণিপুরের বিষ্ণুপুর জেলার মইরং বাজারের ছবি, টুই করেছে কংগ্রেস সেবা দল।
Sep 10, 2018, 10:14 am IST

কার আমলে কত দাম, হিসাব পেশ করে টুইট কংগ্রেসের।
Sep 10, 2018, 10:13 am IST

কংগ্রেসের রেল রোকো কর্মসূচি।
Sep 10, 2018, 10:09 am IST

কতটা দামি মোদী সরকার, টুইটারে এমন হিসাবই পেশ করেছে কংগ্রেস।
Sep 10, 2018, 10:08 am IST

অশোকনগরে কংগ্রেসের ভারত বনধ কর্মসূচি।
Sep 10, 2018, 10:06 am IST

ভারত বনধ উপলক্ষে জয়পুরে কঠোর করা হয়েছে নিরাপত্তা।
Sep 10, 2018, 10:04 am IST

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভারত বনধের দিনে রামলীলা ময়দানে কংগ্রেসের সভা, হাজির জেডিইউ-এর সাংসদ শাদর যাদব, রয়েছেন আপ, আরজেডি-র প্রতিনিধিরাও।
Sep 10, 2018, 10:03 am IST

ছত্তিশগঢ়ে তেলের মূল্যবৃদ্ধি নিয়ে কংগ্রেসের প্রতিবাদ।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+