Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী পদে শপথ হেমন্ত সোরেনের : মোদী বিরোধী ঐক্যে ঘোষণা সংকল্প দিবসের

ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন হেমন্ত সোরেন। রবিবার এই শপথ অনুষ্ঠানকে ঘিরে অ-বিজেপি জোটের গ্র্যান্ড শো হচ্ছে ঝাড়খণ্ডে।

ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন হেমন্ত সোরেন। রবিবার এই শপথ অনুষ্ঠানকে ঘিরে অ-বিজেপি জোটের গ্র্যান্ড শো হচ্ছে ঝাড়খণ্ডে। কর্ণাটকে কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠানের মঞ্চ বিজেপি বিরোধী মহাসমাবেশে রূপান্তরিত হয়েছিল। এবার ঝাড়খণ্ডে জেএমএম সুপ্রিমো হেমন্ত সোরেনের শপথগ্রহণ মঞ্চেও বিরোধীদের মিলনক্ষেত্রে পরিণত হচ্ছে।

LIVE ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী পদে হেমন্ত সোরেনের শপথ

Dec 29, 2019, 2:43 pm IST

আরজেডির একমাত্র বিধায়ক মন্ত্রী হলেন। নিলেন শপথ।
Dec 29, 2019, 2:43 pm IST

কংগ্রেসের মন্ত্রীর শপথ।
Dec 29, 2019, 2:22 pm IST

শপথ নিলেন হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের ১১তম মুখ্যমন্ত্রী হলেন তিনি।
Dec 29, 2019, 2:21 pm IST

হেমন্তের শপথে প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস।
Dec 29, 2019, 2:17 pm IST

উপস্থিত আছেন জেএমএমের বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন।
Dec 29, 2019, 2:16 pm IST

শপথ গ্রহণ ম়ঞ্চে হাজির মমতা বন্দ্য়োপাধ্যায়।
Dec 29, 2019, 2:15 pm IST

হেমন্তের শপথে বিরোধী ঐক্যের ছবি।
Dec 29, 2019, 2:14 pm IST

শপথ গ্রহণ মঞ্চে হাজির ডিএমকের স্ট্যালিন, কানিমোঝি, সিপিআইয়ের ডি রাজা।
Dec 29, 2019, 2:07 pm IST

মঞ্চে উপস্থিত হলেন রাহুল গান্ধী। তাঁকে স্বাগত জানালেন ভাবী মুখ্যমন্ত্রী হেম্নত সোরেন।
Dec 29, 2019, 2:04 pm IST

উপস্থিত হয়েছেন আরজেডি সুপ্রিমো তেজস্বী যাদব। আপ নেতা সঞ্জয় সিং। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও উপস্থিত।
Dec 29, 2019, 2:03 pm IST

মঞ্চে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়।হেমন্ত সোরেনের সঙ্গে তিনিও তদারিক করছেন শপথ গ্রহণ অনুষ্ঠানের।
Dec 29, 2019, 2:01 pm IST

হেমন্ত সোরেন শপথ গ্রহণের দিনটিকে সংকল্প দিবস হিসেবে ঘোষণা করলেন।
Dec 29, 2019, 2:01 pm IST

শপথ নেওয়ার আগে চূড়ান্ত প্রস্তুতি। হেমন্ত সোরেনের শপথ গ্রহণের মঞ্চে বিরোধী ঐক্য।
Dec 29, 2019, 1:59 pm IST

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে এলেন রাহুল গান্ধী, অশোক গেহলট।
Dec 29, 2019, 1:43 pm IST

ভাবী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন উপস্থিত হলে শপথ গ্রহণের মঞ্চে।
Dec 29, 2019, 1:43 pm IST

ঝাড়খণ্ডে বিজেপি শাসনের অবসানে জোট সরকারের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠাানের প্রস্তুতি সাঙ্গ।
Dec 29, 2019, 12:33 pm IST

আসছেন চিদাম্বরম, কানিমোঝি, শরদ যাদবও।
Dec 29, 2019, 12:32 pm IST

রাঁচির ময়দান সেজে উঠেছে হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে
Dec 29, 2019, 10:34 am IST

নয়া নাগরিকত্ব আইনের পর ঝাড়খণ্ডে প্রথম নির্বাচন হয়। সেই নির্বাচনে মুখ থুবড়ে পড়ে বিজেপি।
Dec 29, 2019, 9:10 am IST

৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা জেএমএম, কংগ্রেস ও আরজেডির জোট বিজেপির কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেয়। এই জেটের দখলে যায় ৪৭টি আসন। তার মধ্যে জেএমএম পায় ৩০টি, কংগ্রেস ১৬টি এবং আরজেডি ১টি। বিজেপি পায় মাত্র ২৫টি। অন্যান্য ৯টি।
Dec 29, 2019, 7:42 am IST

হেমন্ত সোরেনের শপথে যোগ দতে ইতিমধ্য়ে পৌঁছে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শনিবার রাতেই ঝাড়খণ্ডে পৌঁছন। হেমন্ত সোরেনের সঙ্গে একপ্রস্থ আলোচনাও হয়েছে তাঁর। তাঁকে স্বাগত জানান হেমন্ত সেরেন। তাঁর আশীর্বাদও নেন।
Dec 29, 2019, 7:40 am IST

এক মঞ্চে আসতে চলেছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী থেকে শুরু করে শারদ পাওয়ার, মায়াবতী, দেবেগৌড়া, তেজস্বী যাদব, অখিলেশ যাদব প্রমুখ। থাকবেন প্রিয়াঙ্কা গান্ধী, অধীর চৌধুরী, সীতারাম ইয়েচুরি, মানিক সরকারও।
Dec 29, 2019, 7:39 am IST

এক মঞ্চে আসতে চলেছেন ছয মুখ্যমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং সদ্য নির্বাচিত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
Dec 29, 2019, 7:36 am IST

হেমন্ত সোরেনের শপথগ্রহণকে ঘিরে সাজে সাজে রব ঝাড়খণ্ডে। বিজেপি বিরোধীরা মিলিত হচ্ছেন এক মঞ্চে।
Dec 29, 2019, 7:35 am IST

ঝাড়খণ্ডের ১১তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন জেএমএম সুপ্রিমো হেমন্ত সোরেন।
Dec 29, 2019, 7:32 am IST

ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের অ-বিজেপি দলগুলির ছয় মুখ্যমন্ত্রী।
Dec 29, 2019, 7:32 am IST

হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান মুখ হতে চলেছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+