LIVE চাণক্য ও এবিপির এক্সিট পোলে অনেক ফারাক, রয়েছে নিউজ১৮ সমীক্ষাও, দেখুন কোথায় কী ফল

সাত দফা নির্বাচনের পর আর কয়েকদিনের মধ্যে সামনে আসবে সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফল।

সাত দফা নির্বাচনের পর আর কয়েকদিনের মধ্যে সামনে আসবে সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফল। আগামী ২৩ মে সারা দেশ জেনে যাবে, কেন্দ্রের মসনদে কারা ফের ক্ষমতায় আসছে। তবে এদিন ভোট পর্ব মিটে যাওয়ার পর সংবাদমাধ্যমে সম্ভাব্য ফলাফল প্রকাশিত হচ্ছে। আগাম ফলাফল বা বুথ ফেরত বা জনমত সমীক্ষা - যাই বলা হোক না কেন, এতে আভাস থাকবে কারা ফের কেন্দ্রের গদিতে বসতে চলেছে। একনজরে দেখে নেওয়া যাক এই সংক্রান্ত সমস্ত তথ্য।

LIVE ভোট শেষে কী আভাস মিলল, জেনে নিন এক্সিট পোলের সমস্ত তথ্য

May 19, 2019, 8:48 pm IST

নিউজ নেশনের সমীক্ষা বলছে, এনডিএ পেতে পারে ২৮২ থেকে ২৯০ টি আসন। ইউপিএ পেতে পারে ১১৮ থেকে ১২৬ টি আসন। অন্যরা পেতে পারে ১৩০ থেকে ১৩৮ টি আসন।
May 19, 2019, 8:06 pm IST

নিউজ ১৮ ও আইপিএসওএস এর সমীক্ষার ফল বলছে, কেন্দ্রে এনডিএ জোট পেতে পারে ২১৮-২২২টি আসন, ইউপিএ পেতে পারে ৫৭-৬০টি আসন, অন্যান্যরা পেতে পারে ৯৩-৯৬টি আসন।
May 19, 2019, 7:33 pm IST

এসি নিয়েলসন ও এবিপি সমীক্ষার ফল

এনডিএ একত্রে পেতে পারে ২৬৭টি আসন ইউপিএ পেতে পারে ১২৭টি আসন ১৪৮টি আসন পেতে পারে অন্যান্য দলগুলি একত্রে
May 19, 2019, 7:16 pm IST

টুডে'জ চাণক্যর এক্সিট পোলের বিজেপি-কে দেওয়া হল ৩৪০টি আসন, কংগ্রেস ৭০টি ও অন্যান্যরা পাবে ১৩৩টি আসন।
May 19, 2019, 6:53 pm IST

রিপাবলিক টিভি জন কি বাত এনডিএ পাবে ৩০৫টি আসন ইউপিএ পাবে ১২৪টি আসন
May 19, 2019, 6:45 pm IST

এক্সিট পোলের ফলাফল প্রকাশ করল সি ভোটার। এনডিএকে দেওয়া হয়েছে ২৮৭টি আসন। ইউপিএ-কে দেওয়া হয়েছে ১২৮টি আসন। অন্যান্যদের দেওয়া হয়েছে ১২৭টি আসন।
May 19, 2019, 6:36 pm IST

টাইমস নাওয়ের সমীক্ষা ফলাফল এনডিএ ৩০৬ ইউপিএ ১৩২ অন্যান্য ১০৪
May 19, 2019, 6:36 pm IST

শুরু হল এক্সিট পোলের রেজাল্ট আউট।
May 19, 2019, 5:45 pm IST

শেষ হল সপ্তম দফার লোকসভা নির্বাচনের ভোটপর্ব। এবার আর কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন সংবাদমাধ্যম এক্সিট পোলের ফলাফল প্রকাশ করবে।
May 19, 2019, 4:07 pm IST

ফলে ধরে নেওয়া যেতে পারে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ থেকে বুথ ফেরত সমীক্ষার ফলাফল সামনে আসতে শুরু করবে।
May 19, 2019, 4:06 pm IST

ভোটপর্ব মিটতেই এদিন সন্ধ্যায় শুরু হবে এক্সিট পোল। ভোট মিটে যাওয়ার আগে কোনওভাবেই সম্ভাব্য ফলাফল প্রকাশ করা যাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+