Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Govt formation Live- মধ্যপ্রদেশের পর এবার ছত্তিশগড়-রাজস্থানের মুখ্যমন্ত্রী বাছাইয়ের প্রস্তুতি তুঙ্গে

বৃহস্পতিবার হায়দরবাদে টিআরএস-এর সরকার শপথ নেবে। যার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন চন্দ্রশেখর রাও। মধ্যপ্রদেশ, রাজস্থান-এ সরকার গঠনের তোড়জোড়ও চলছে।

বৃহস্পতিবার হায়দরবাদে টিআরএস-এর সরকার শপথ নেবে। যার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন চন্দ্রশেখর রাও। মধ্যপ্রদেশ, রাজস্থান-এ সরকার গঠনের তোড়জোড়ও চলছে। মধ্যপ্রদেশে রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়ে এসেছেন কংগ্রেস নেতা কমল নাথ। কংগ্রেসের নিজস্ব ১১৪ জন বিধায়কের সঙ্গে সপা-র ১জন বিধায়ক, বিএসপি-র ২ জন বিধায়ক, নির্দল-এর ৪ বিধায়ক-এর সমর্থন আছে। সেকথাও রাজ্যপালকে জানান কমল নাথ। ছত্তিশগড়ের চলছে সরকার গঠনের তোড়জোড়।

৫ রাজ্যে সরকার গঠন প্রক্রিয়া

কিন্তু বিজেপির হাতছাড়া হওয়া মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে মুখ্যমন্ত্রী হবেন কারা, তা নিয়ে প্রশ্ন উঠছে। কেননা তিন রাজ্যে মুখ্যমন্ত্রী পদে একাধিক দাবিদার।

Dec 14, 2018, 9:39 am IST

আগামী সোমবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন কমলনাথ।
Dec 14, 2018, 9:38 am IST

মধ্যপ্রদেশের পর এবার পালা ছত্তিশগড় ও রাজস্থানের মুখ্যমন্ত্রী ঘোষণার। ছত্তিশগড়ের প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেশ বাঘেল পৌঁছে গিয়েছেন দিল্লি।
Dec 13, 2018, 11:27 pm IST

কংগ্রেস হাইকম্যান্ত থেকে কমল নাথ-কে শুভেচ্ছা জানিয়ে করা হল এমনই টুইট।
Dec 13, 2018, 11:22 pm IST

ভোপালে কংগ্রেস পার্টি অফিসের সামনের ছবি।
Dec 13, 2018, 11:22 pm IST

তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিলেন মহম্মদ মহম্মদ আলি।
Dec 13, 2018, 11:21 pm IST

শুক্রবার সকালে দিল্লি পৌঁছবেন ছত্তিশগড়ের কংগ্রেস নেতা টিএস সিং দেও।
Dec 13, 2018, 11:19 pm IST

দিল্লি থেকে ভোপালে পৌঁছতেই কমল নাথ ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া-দের নিয়ে কংগ্রেস সমর্থকদের উচ্ছ্বাস।
Dec 13, 2018, 11:18 pm IST

শুক্রবার দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক ছত্তিশগঢ়ের দুই হেভিওয়েট কংগ্রেস নেতার, এই বৈঠকেই চূড়ান্ত হবে মুখ্যমন্ত্রীর নাম।
Dec 13, 2018, 11:15 pm IST

মধ্যপ্রদেশে কংগ্রেসের গঠন করতে চলা সরকারে কোনও উপমুখ্যমন্ত্রী থাকছে না।
Dec 13, 2018, 11:14 pm IST

ভোপালে প্রদেশ কংগ্রেসের দফতরে কমল নাথ ও জ্য়োতিরাদিত্য সিন্ধিয়া।
Dec 13, 2018, 11:04 pm IST

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন কমল নাথ, আর কিছুক্ষণের মধ্যেই ভোপালে সাংবাদিক বৈঠক প্রদেশ কংগ্রেসের।
Dec 13, 2018, 8:14 pm IST

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে জয়ী দুই কাণ্ডারীকে সঙ্গে করে ছবি তুললেন রাহুল গান্ধী।
Dec 13, 2018, 8:12 pm IST

আজ রাতের মধ্যে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা, রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক সেরে ভোপালের উদ্দেশে রওনা দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
Dec 13, 2018, 8:02 pm IST

রাহুল গান্ধীর বাড়ি থেকে বের হলেন কমল নাথ, তিনি ভোপালে ফিরে যাচ্ছেন, কমল নাথ জানিয়েছেন, ভোপালে বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন, আর তারপরই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে।
Dec 13, 2018, 6:59 pm IST

দলের লোকেদের শান্ত থাকার আহ্বান জানালেন অশোক গেহলট।
Dec 13, 2018, 6:39 pm IST

দলের সিদ্ধান্তের উপর ভরসা রাখতে আহ্বান শচিন পাইলট-এর, তাঁর অনুগামীদের ধৈর্য হারাতে এবং অপ্রীতিকর ঘটনা থেকে দূরে থাকতে বললেন।
Dec 13, 2018, 6:38 pm IST

মুখ্যমন্ত্রী পদে শচিন পাইলট-কে চাই, এই দাবিতে কারাউলি-র রাস্তায় অবরোধ তাঁর সমর্থকদের।
Dec 13, 2018, 6:36 pm IST

ভোপাল শহর জুড়ে এখন এমনই সব কাটআউট পড়েছে।
Dec 13, 2018, 6:36 pm IST

ভোপালে প্রদেশ কংগ্রেস দফতরের সামনে কংগ্রেস সমর্থকদের ভিড়।
Dec 13, 2018, 6:35 pm IST

ভোপালে প্রদেশ কংগ্রেস দফতরের সামনে জোত্যিরাদিত্য সিন্ধিয়ার সমর্থনে জমায়েত।
Dec 13, 2018, 6:34 pm IST

রাহুলের বাড়িতে সনিয়া গান্ধী, মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে দু'জনের মধ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে সূত্রে দাবি।
Dec 13, 2018, 6:33 pm IST

দিল্লিতে বিজেপি-র পদাধিকারীদের বৈঠক।
Dec 13, 2018, 6:30 pm IST

'আমি মধ্যপ্রদেশেই জন্মেছি, মধ্যপ্রদেশেই মরব, কেন্দ্রীয় নেতৃত্বে আমি যাচ্ছি না', জানালেন শিবরাজ সিং চৌহান।
Dec 13, 2018, 5:38 pm IST

ভোপালে কংগ্রেস সদর দফতরের বাইরের ছবি
Dec 13, 2018, 5:38 pm IST

অশোক গেহলটের সমর্থনে নির্দল বিধায়ক
Dec 13, 2018, 4:15 pm IST

রাহুলের বাসভবনে গেলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
Dec 13, 2018, 4:15 pm IST

রাহুলের বাসভবনে গেলেন সোনিয়া
Dec 13, 2018, 4:01 pm IST

৩ রাজ্যে তিন প্রবীণ নেতার ওপর ভরসা রাহুল গান্ধীর
Dec 13, 2018, 3:37 pm IST

মধ্যপ্রদেশে কমলনাথের নামেই সিলমোহর রাহুলের
Dec 13, 2018, 3:07 pm IST

রাজস্থানে মুখ্যমন্ত্রী পদে অশোক গেহলটের নাম প্রায় নিশ্চিত
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+