Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Live Updates- মেরিনা বিচে আন্নাদুরাইয়ের পাশে সমাধিস্থ করুণানিধি

এই মুহূর্তে চেন্নাইয়ের রাজাজি হলে শায়িত রয়েছে ডিএমকে প্রধান এম করুণানিধির নশ্বর দেহ।

এই মুহূর্তে চেন্নাইয়ের রাজাজি হলে শায়িত রয়েছে ডিএমকে প্রধান এম করুণানিধির নশ্বর দেহ। যদিও, এই মুহূর্তে করুণানিধিকে সমাধিস্থ করা নিয়ে বিতর্ক চরমে। ডিএমকে চায় মারিনা বিচেই করুণানিধিকে সমাধিস্থ করতে। এখানেই রয়েছে করুণানিধির এককালের বন্ধু পরে প্রতিপক্ষ এআইডিএমকে- প্রধান এমজি রামাচন্দ্রণ ও জয়ললিতার সমাধি।

করুণানিধির শেষযাত্রা নিয়ে যাবতীয় Live Updates

বিতর্ক এতটাই চরমে ওঠেছে যে তা আদালত পর্যন্ত গড়িয়েছে। তামিলনাড়ুর বর্তমান এআইডিএমকে সরকার মারিনা বিচে করুণানিধির সমাধির অনুমতি দিতে রাজি নয়। সরকারপক্ষ তাদের অবস্থানে মত জোরদার করতে সময় চেয়েছে। ফলে সকাল পর্যন্ত শুনানি স্থগিত রাখা হয়েছে।

দেখুন করুণানিধির ফোটো গ্যালারি--

Aug 08, 2018, 7:18 pm IST

মেরিনা বিচে আন্নাদুরাইয়ের পাশে সমাধিস্থ করা হল করুণানিধিকে।
Aug 08, 2018, 7:17 pm IST

পরিবার শেষ শ্রদ্ধা জানাল করুণানিধিকে।
Aug 08, 2018, 7:16 pm IST

তামিলনাড়ুর রাজ্যপাল বনোয়ারীলাল পুরোহিত শেষ শ্রদ্ধা জানালেন।
Aug 08, 2018, 7:15 pm IST

শেষযাত্রায় উপস্থিত রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
Aug 08, 2018, 7:14 pm IST

শেষযাত্রার অনুষ্ঠানে বিভিন্ন দলের নেতারা।
Aug 08, 2018, 5:22 pm IST

শেষ যাত্রায় করুণানিধি। শেষযাত্রা এগিয়ে চলেছে মেরিনা বিচের দিকে। অশ্রুসজল চোখে লাখো মানুষ নেমে এসেছেন রাস্তায়। অন্তিম বিদায় জানাতে।
Aug 08, 2018, 4:15 pm IST

রাজাজি হল ছেড়ে মেরিনা বিচের পথে শেষযাত্রায় করুণানিধি। সেখানেই আন্নাদুরাইয়ের মেমোরিয়ালের পাশে সমাধিস্থ করা হবে কলাইনরকে।
Aug 08, 2018, 4:13 pm IST

ফারুক আবদুল্লা, শরদ পাওয়ার, প্রফুল্ল প্যাটেলরা শেষ শ্রদ্ধা জানাচ্ছেন করুণানিধিকে।
Aug 08, 2018, 3:01 pm IST

বিকেল ৪টেয় শুরু হবে শোভাযাত্রা। ধীরে ধীরে তা এগিয়ে যাবে মেরিনা বিচের দিকে।
Aug 08, 2018, 3:00 pm IST

রাজাজি হলের সামনে হুলুস্থুল। পদপিষ্ট হয়ে মৃত ২। এলাকায় বিশাল পুলিশ বাহিনী থেকেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না।
Aug 08, 2018, 1:46 pm IST

পুলিশ রাজাজি হলে ঢুকতে না দেওয়ায় অন্য পথে ভিতরে প্রবেশের চেষ্টা কলাইনরের ভক্তদের।
Aug 08, 2018, 1:42 pm IST

মেরিনা বিচে করুণানিধির সমাধি তৈরির কাজ চলছে জোরকদমে।
Aug 08, 2018, 1:26 pm IST

রাজাজি হলের বাইরে ভিড় এতটাই বেড় গিয়েছে যে পুলিশকে জনতাকে সরাতে লাঠিচার্জ করতে হল।
Aug 08, 2018, 1:24 pm IST

রাজাজি হলের বাইরে ভিড় যেন সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে।
Aug 08, 2018, 1:22 pm IST

করুণানিধির প্রয়াণ দেশের রাজনীতিতে বড় শূন্যস্থান তৈরি করবে বলে জানান মমতা। সবচেয়ে বরিষ্ঠ নেতা ও রাজনীতিবিদ ছিলেন করুণানিধি। এটা অনেক বড় ক্ষতি বলে মমতা ব্যাখ্যা করেছেন। চেন্নাইয়ে দাঁড়িয়েই মমতা জানিয়েছেন, শেষকৃত্যে তৃণমূল কংগ্রেসের হয়ে ডেরেক ও'ব্রায়েন প্রতিনিধিত্ব করবেন।
Aug 08, 2018, 12:39 pm IST

রাজাজি হলের সামনে ডিএমকে সমর্থকদের ভিড়, সকলে তাঁদের প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে চায়।
Aug 08, 2018, 12:37 pm IST

মাদ্রাজ হাইকোর্টের সম্মতি পাওয়ার পরই মেরিনা বিচে আন্না মেমোরিয়ালের সামনে ডিএমকে সমর্থকদের ভিড়।
Aug 08, 2018, 12:36 pm IST

করুণানিধির প্রয়াণে শোকবার্তা পাঠ করলেন লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন।
Aug 08, 2018, 12:35 pm IST

করুণানিধিরছেলে এম কে স্টালিনের সঙ্গে কথা বলছেন মোদী।
Aug 08, 2018, 12:33 pm IST

করুণানিধির সমাধি বিতর্কে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানালেন'আমি মোটেও খুশি ছিলাম না যখন শুনলান মেরিনা বিচে করুণানিধির সমাধি দেওয়ার বিষয়টি আদালতে পৌঁছেছে, বিষয়টা নিয়ে আমি ব্যক্তিগত ভাবে প্রধানমন্ত্রীকে ফোনও করেছিলাম।'
Aug 08, 2018, 11:21 am IST

মেরিনা বিচেই করুণানিধিকে সমাধিস্থ করা হবে, জানাল মাদ্রাজ হাইকোর্ট, আন্না মেমোরিয়ালের কাছেই সমাধিস্থ করা হবে করুণানিধিকে, জানালেন ডিএমকে-র আইনজীবী।
Aug 08, 2018, 11:16 am IST

করুণানিধিকে শেষ শ্রদ্ধা জানাতে চেন্নাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Aug 08, 2018, 11:09 am IST

করুণানিধির প্রয়াণের পরের এই মুহূর্তগুলো হয়েছে ক্যামেরাবন্দি, এমনইকিছু ছবি আপনাদের জন্য।
Aug 08, 2018, 10:09 am IST

করুণানিধিকে শেষ শ্রদ্ধা জানালেন কমল হাসান।
Aug 08, 2018, 9:49 am IST

করুণানিধির সমাধি নিয়ে অযথা রাজনীতি করছে ডিএমকে, অভিযোগ আনলেন তামিলনাড়ু সরকারের আইনজীবী, তাঁর দাবি, ডিকে চিফ পেরিয়ার দ্রাবিড়িয়ান মুভমেন্টের পথিকৃৎ, কিন্তু তাঁর সমাধি তো মেরিনা বিচে নেই?
Aug 08, 2018, 9:44 am IST

তামিলনাড়িতে ৭ কোটি জনসংখ্যা, এরমধ্যে ১কোটি মানুষ করুণানিধির ফলোয়ার, এমন এক ব্যক্তিত্বকে মেরিনা বিচে সমাধিস্থ করার বিষয়টিকে কীভাবে রাজ্য সরকার আপত্তি জানায়, মাদ্রাজ হাইকোর্টের শুনানিতে প্রশ্ন ডিএমকে-র আইনজীবীর।
Aug 08, 2018, 9:42 am IST

করুণানিধির প্রয়াণে রাজ্যজুড়ে শোক পালন করছে তামিলনাড়ু সরকার, অথচ যার জন্য এই সিদ্ধান্ত তাঁকেই মেরিনা বিচে সমাধিস্থ করা থেকে আটকানো হচ্ছে, আদালতে প্রশ্ন ডিএমকে-এর আইনজীবীর।
Aug 08, 2018, 9:40 am IST

মেরিনা বিচে আন্না স্মৃতিসৌধে বাড়ানো হল নিরাপত্তা, করুণানিধির সমাধি বিতর্কে এমন আয়োজন।
Aug 08, 2018, 9:32 am IST

করুণানিধির প্রয়াণে শোক প্রকাশ রাষ্ট্রপতি রামানাথ কোবিন্দের।
Aug 08, 2018, 8:58 am IST

মেরিনা বিচে আদৌ করুণানিধিকে সমাধিস্থ করা যাবে কি না তা নিয়ে এবার শুনানি শুরু, ডিএমকে-র সচিব এমএস ভারথী তাঁর দাখিল করা এফিডেভিটে করুণানিধির সমাধির জন্য মেরিনা বিচে স্থান চেয়েছেন।
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+