উপনির্বাচন ২০১৮ লাইভ আপডেটস: ইভিএম খারাপে রটনা বেশি, দাবি কমিশনের

পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের আরও ৯ রাজ্যে এদিন উপনির্বাচন হচ্ছে। ৯টি বিধানসভা ও ৪টি লোকসভা আসনে এই ভোটগ্রহণ হচ্ছে।

পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের আরও ৯ রাজ্যে এদিন উপনির্বাচন হচ্ছে। ৯টি বিধানসভা ও ৪টি লোকসভা আসনে এই ভোটগ্রহণ হচ্ছে। চলতি বছরে এই প্রথম একসঙ্গে এত সংখ্যক আসনে উপনির্বাচন।

উপনির্বাচনের লাইভ আপডেটে ক্লিক করুন

ঝাড়খণ্ডের ২টি বিধানসভা, বিহার, কেরালা, মেঘালয়, মহারাষ্ট্র, পঞ্জাব, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডের ১টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে। এছাড়া মহারাষ্ট্রের ২টি লোকসভা আসন এবং উত্তর প্রদেশ ও নাগাল্যান্ডের ১টি করে লোকসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে।

May 28, 2018, 5:54 pm IST

উত্তর প্রদেশের নুরপুরেও বিকেল ৫টা পর্যন্ত ৫৭% ভোট পড়েছে।
May 28, 2018, 5:53 pm IST

আর আর নগরে বিকেল ৫টা পর্যন্ত ৫০% ভোট পড়েছে।
May 28, 2018, 5:52 pm IST

পঞ্জাবের শাহকোটে বিকেল ৫টা পর্যন্ত ৬৯% ভোট পড়েছে।
May 28, 2018, 5:51 pm IST

কৈরানাতে বিকেল ৪টা পর্যন্ত ৪৩% ভোট পড়েছে।
May 28, 2018, 4:12 pm IST

নির্বাচন কমিশনের দাবি যেখানে যেখানে উপনির্বাচন হচ্ছে সেখানে ব্যাক-আপ হিসাবে পর্যাপ্ত সংখ্যক ইভিএম ও ভিভিপ্যাট দেওয়া হয়েছে। ফলে কোথাও ইভিএম খারাপ হলে তাকে রিপ্লেস করার মতো ইভিএম ও ভিভিপ্যাট দেওয়া আছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
May 28, 2018, 4:09 pm IST

ইভিএম খারাপ হওয়ার ঘটনাকে তিলকে তাল করার অভিযোগ নির্বাচন কমিশনের। তাদের দাবি, যত সংখ্যক ইভিএম খারাপ হওয়ার কথা বলা হচ্ছে তার সংখ্যাটা সঠিক নয়।
May 28, 2018, 1:50 pm IST

কর্ণাটকের আরআর নগরের পুনর্নির্বাচনে দুপুর ১টা পর্যন্ত ৩৪% ভোট পড়েছে।
May 28, 2018, 1:48 pm IST

ইভিএম খারাপ হওয়ার পিছনে রয়েছে চক্রান্ত! এমনই ইঙ্গিত উস্কে দিলেন এনসিপি-র প্রফুল প্যাটেল। তাঁর অভিযোগ, 'ইউরোপের বহু দেশ ফের ব্যালটে ভোট করাচ্ছে, কিছুক্ষণ আগে ফোনে অখিলেশ যাদবের সঙ্গে কথা হচ্ছিল। তিনিও বললেন কাইরানা উপনির্বাচনে ৩০০ ইভিএম খারাপ হয়ে গিয়েছে।'
May 28, 2018, 1:43 pm IST

পঞ্জাবের শাহকোটে দুপুর একটা পর্যন্ত ভোটদানের হার ৪৪%>
May 28, 2018, 1:42 pm IST

নির্বাচন কমিশনে তীব্র আক্রমণ শিবসেনার। লাগাতার ইভিএম ও ভিভি প্যাট খারাপ হয়ে যাওয়া প্রমাণ করছে নির্বাচন কমিশনের ব্যর্থতা। এমনই অভিযোগ শিবসেনার অনিল দেশাই-এর।
May 28, 2018, 1:40 pm IST

মহারাষ্ট্রের ভাণ্ডারা-গোণ্ডিয়া লোকসভায় উপনির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন ৩৫টি বুথে খারাপ ইভিএম ও ভিভিপ্যাট। স্থগিত রয়েছে ভোটদান, জানালেন জেলা শাসক অভিমূন্য কালে-র।
May 28, 2018, 11:55 am IST

উত্তর প্রদেশের কাইরানা লোকসভা কেন্দ্রে ভোটে অব্যবস্থার অভিযোগ আরএলডি প্রার্থী তাব্বাসুম-এর। তাঁর অভিযোগ, খারাপ ইভিএম নিয়ে সকাল থেকে একাধিক অভিযোগ এসেছে, রামজান মাসে প্রথমে ভোট না করানোরই সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু তারপর ফের ভোটের দিন নির্ধারণ করে দেওয়া হয়। মনে করা হয়েছিল রামজান মাসে হয়তো সে ভাবে মানুষ বুথমুখী হবে না।
May 28, 2018, 11:49 am IST

মহারাষ্ট্রের পালঘরে কিছু ভোটারদের তর্জনির বদলে মধ্যমায় কালি লাগানো হচ্ছে। কারণ, এই সব কেন্দ্রে গতকাল পঞ্চায়েতের ভোটদান হয়েছে। সেই কারণে তর্জনির বদলে মধ্যমায় কালি দেওয়া হচ্ছে।
May 28, 2018, 11:45 am IST

কর্ণাটকের আরআর নগর বিধানসভা আসনে পুনর্নির্বাচনে বেলা ১১টা পর্যন্ত ২১% ভোট পড়ল।
May 28, 2018, 10:23 am IST

মেঘালয়ের আমপাতি বিধানসভা কেন্দ্র চলছে উপনির্বাচনের ভোটদান।
May 28, 2018, 10:22 am IST

মহারাষ্ট্রের গোন্ডিয়া ও ভাণ্ডারা লোকসভা আসনে ভোটগ্রহণ চলাকালীন একাধিক বুথে মোট ১১টি ইভিএম খারাপ হয়ে যায়। এর জেরে এইসব বুথে সাময়িকভাবে ব্য়াহত হয় ভোটগ্রহণ।
May 28, 2018, 10:19 am IST

নাগাল্যান্ড লোকসভা আসনে ভোটদিতে ডিমাপুরে লাইন পড়েছে ভোটদাতাদের।
May 28, 2018, 10:18 am IST

সকাল নটা পর্যন্ত কাইরানা লোকসভার উপনির্বাচনে ভোটের হার ১০.২০%।
May 28, 2018, 9:25 am IST

বিহারের জোকিহাট বিধানসভার উপনির্বাচনে চলছে ভোটগ্রহণ।
May 28, 2018, 9:24 am IST

পঞ্জাবের শাহকোটের একটি বুথে চলছে ভোটগ্রহণ।
May 28, 2018, 9:22 am IST

উত্তর প্রদেশের কাইরানা লোকসভা আসনে উপনির্বাচনে শাল্মী এলাকার একটি বুথে ভোট দিচ্ছেন সংখ্যালঘু মহিালারা।
May 28, 2018, 8:35 am IST

পঞ্জাবের শাহকোটে উপনির্বাচনে ভোট দিতে বুথের বাইরে ভোটদাতাদের লাইন।
May 28, 2018, 8:34 am IST

কেরলের চেনগান্নুর বিধানসভা আসনের কোজুভাল্লুর এলাকার এসএনডিপি প্রাইমারি স্কুলে ভোটগ্রহণের ছবি।
May 28, 2018, 8:32 am IST

উত্তর প্রদেশের কাইরানা লোকসভা আসনের শাল্মী এলাকার একটি বুথে চলছে ভোটগ্রহণ।
May 28, 2018, 8:31 am IST

উত্তর প্রদেশের কাইরানা লোকসভা ও নুরপুর বিধানসভা আসনে চলছে উপনির্বাচন। আর তারই মধ্যে হরিদ্বারের গঙ্গাঘাটে আরতি-তে ব্যস্ত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সঙ্গে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত।
May 28, 2018, 8:18 am IST

উত্তর প্রদেশের কাইরানা লোকসভা আসনের একটি বুথে ভোটগ্রহণে সাময়িকভাবে ব্যাহত। ভিভিপ্যাট-এ সমস্যার জেরে এই পরিস্থিতি।
May 28, 2018, 8:10 am IST

কর্ণাটকের রাজারাজেশ্বরীনগর বিধানসভাকেন্দ্রে পুনর্নিবাচন চলছে। ভোট দিয়ে বুথ থেকে বের হচ্ছেন মানুষ।
May 28, 2018, 8:07 am IST

ঝাড়খণ্ডের সিল্লি বিধানসভা আসনেও হচ্ছে উপনির্বাচন, সকাল থেকে বুথে বুথে ভোটদাতাদের লাইন।
May 28, 2018, 8:05 am IST

মহারাষ্ট্রের পালঘর লোকসভা কেন্দ্রেও হচ্ছে উপনির্বাচন। বুথে ভোট দিতে মানুষের লাইন।
May 28, 2018, 7:30 am IST

কেরলের চেনগাননুর বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট দিতে কোজুভাল্লোরের এসএনডিপি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে হাজির হয়েছেন লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্টের নেতা সাজি চেরিয়ান।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+