ত্রিপুরায় ভোটগ্রহণের হার বিকেল ৪টে পর্যন্ত ৭৪ শতাংশ ,ইভিএম নিয়ে যা জানাল নির্বাচন কমিশন

গত দু'দশকেরও বেশি সময় ধরে ত্রিপুরার অপ্রতিদ্বন্দ্বী বামেরা। মাঝে মধ্যে কংগ্রেস বিরোধী শক্তি হিসাবে বামফ্রন্টকে বেগ দিলেও, শাসনক্ষমতা দখলের পক্ষে তা যথেষ্ট ছিল না। কিন্তু, বিজেপি ও আরএসএস মিলিতভাবে এবা

বাংলার বুকে এখনও উড়েনি গেরুয়া বিজয় পতাকা। তাই এবার উত্তর-পূর্বের বাংলা ভাষী রাজ্যকে নিশানা করেছে বিজেপি। যে কোনও মূল্যে সেখানে বাম শাসনের অবসান ঘটিয়ে তারা ক্ষমতায় আসতে চাইছে। যার ফলে জমে উঠেছে ত্রিপুরার বিধানসভা ভোটযুদ্ধ।

ত্রিপুরায় ভোটগ্রহণের হার বিকেল ৪টে পর্যন্ত ৭৪ শতাংশ ,ইভিএম নিয়ে যা জানাল নির্বাচন কমিশন

গত দু'দশকেরও বেশি সময় ধরে ত্রিপুরার অপ্রতিদ্বন্দ্বী বামেরা। মাঝে মধ্যে কংগ্রেস বিরোধী শক্তি হিসাবে বামফ্রন্টকে বেগ দিলেও, শাসনক্ষমতা দখলের পক্ষে তা যথেষ্ট ছিল না। কিন্তু, বিজেপি ও আরএসএস মিলিতভাবে এবারের ভোটযুদ্ধে বামফ্রন্টকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। এই টক্করে কার হার কার জিত হয় তা চূড়ান্ত হয়ে যাচ্ছে আজ। কারণ আজ ত্রিপুরাবাসীর ভোটে নির্ধারণ হবে এই রাজ্যের পরবর্তী শাসক দলের নাম। ভোটগ্রহণ আজ হলেও ফল ঘোষণা বা গণনা অবশ্য মার্চ মাসের ৩ তারিখ।

Feb 18, 2018, 5:26 pm IST

ভোটগ্রহণ মোটের ওপর শান্তিপূর্ণ বলে দাবি নির্বাচন কমিশনের।
Feb 18, 2018, 5:23 pm IST

ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিকেল ৪ টে পর্যন্ত ভোট পড়ল ৭৪ শতাংশ।
Feb 18, 2018, 5:21 pm IST

ইভিএম নিয়ে বিতর্ক উড়িয়ে নির্বাচন কমিশন জানিয়েছে,বেশিরভাগ অভিযোগই এই মর্মে ভুয়ো ছিল।
Feb 18, 2018, 5:17 pm IST

সময় পেরলেও,বহু জায়গায় চলছে ভোটগ্রহণ। এই প্রথম ত্রিপারা নির্বাচনে ব্যবহার করা হল ভিভিপ্যাট।
Feb 18, 2018, 4:12 pm IST

দুপুর ৩ টে পর্যন্ত ভোট পড়েছে ৬৫ শতাংশ।
Feb 18, 2018, 3:24 pm IST

ত্রিপুরার ইন্দো-তিব্বত সীমান্ত এলাকায় মোতায়েন বিশাল সেনা বাহিনী। ইভিএম নিয়ে উঠছে নানা অভিযোগ।
Feb 18, 2018, 2:55 pm IST

ইভিএম গোলোযোগের জন্য ধীর গতিতে ভোটদানের অভিযোগ ত্রিপুরায়।
Feb 18, 2018, 2:51 pm IST

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন বিজেপি-র রাম মাধব।
Feb 18, 2018, 2:05 pm IST

'এখন পর্যন্ত ভোটদান শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে চলছেই। কিছু জায়গায় ইভিএম-এ কিছু সমস্যা হয়েছিল। আমারা খুব দ্রুত তা সামলে নিয়েছি।'- শ্রীরান তরণিকান্ত, মুখ্য নির্বাচনি আধিকারিক, ত্রিপুরা
Feb 18, 2018, 1:59 pm IST

ত্রিপুরার মানুষ তাঁদের কথা শুনবেন, আশাবাদী বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব
Feb 18, 2018, 1:57 pm IST

বেলা একটা পর্যন্ত ভোটের হার ৪৫.৮৬ শতাংশ।
Feb 18, 2018, 1:56 pm IST

ভোটারদের ভয় দেখিয়ে জিততে পারবে না সিপিএম। বললেন ত্রিপুরা বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব।
Feb 18, 2018, 1:12 pm IST

পোলিং অফিসে নিরাপত্তা কর্মীদের অভব্য ব্যবহারের অভিযোগ। কামালপুরে অভিযোগ সিপিআইএম প্রার্থী বিজয় লক্ষ্মী সিনহার। কংগ্রেস নেতা বীরজিৎ সিং এর সঙ্গে পোলিং অফিসারদের দুর্ব্যবহারের অভিযোগ ওঠে।
Feb 18, 2018, 1:00 pm IST

ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন,১৮০ জন ইঞ্জিনিয়ারকে ইভিএম সংক্রান্ত সমস্যা সামাধানে কাজে লাগানো হয়েছে।
Feb 18, 2018, 12:58 pm IST

বেলা বাড়তেই বেশ কিছু জায়গায় ইভিএম-এ গোলমালের খবর আসতে থাকে। কুর্তি কদমতলা, বামুটিয়া, বাগবাসা এলাকায় নির্বাচনী প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে।
Feb 18, 2018, 11:42 am IST

সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়েছে ২৩.২৫ শতাংশ।
Feb 18, 2018, 10:45 am IST

আগারতলার শিশু বিহার স্কুলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারদের সংখ্যা।
Feb 18, 2018, 10:02 am IST

ত্রিপুরাতে সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়েছে ১১ শতাংশ।
Feb 18, 2018, 10:00 am IST

ত্রিপুরাতে ভোট দিলেন মুখ্য়মন্ত্রী মানিক সরকার।
Feb 18, 2018, 9:33 am IST

আগরতলায় বিজেপি-র সুদীপ রায় বর্মণের বিধানসভা এলাকায় লম্বা হচ্ছে ভোটারদের লাইন।
Feb 18, 2018, 9:27 am IST

আগরতলার অভয়নগরে ৬ নম্বর বুথের বাইরে উত্তেজনা। শূন্যে গুলি চলল। সুদীপ রায়বর্মন এই কেন্দ্রের বিধায়ক।
Feb 18, 2018, 9:11 am IST

ভোট দিলেন ত্রিপুরার বিজেপি প্রেসিডেন্ট বিপ্লব কুমার দেব।
Feb 18, 2018, 7:49 am IST

উন্নয়নের গতি আরও এগিয়ে নিয়ে যেতে পারে এমন সরকার চান ত্রিপুরাবাসীরা।
Feb 18, 2018, 7:36 am IST

সকল ত্রিপুরাবাসীকে ভোটদানে উৎসাহিত করেত প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর টুইটবার্তা।
Feb 18, 2018, 7:30 am IST

ভোট দিতে সকাল থেকেই ত্রিপুরার ভাটি অভয় নগরে ভিড় বাড়ছে ভোটারদের ।
Feb 18, 2018, 7:28 am IST

ত্রিপুরার আগরতলায় ভাটি অভয় নগরে একটি বুথের ভিতরের ছবি
Feb 18, 2018, 7:16 am IST

ত্রিপুরার উদয়পুরে ভোটদান পর্ব ঘিরে ভোটারদের লাইন।
Feb 18, 2018, 7:06 am IST

ত্রিপুরার বিধানসভা নির্বাচনে শুরু ভোটগ্রহণ, বুথের সামনে সকাল থেকে লম্বা লাইন। তবে, এদিন চরিলাম আসনে ভোট হচ্ছে না। সিপিএম প্রার্থীর মৃত্যু হওয়ায় এই আসনে ভোট হবে ১২ মার্চ।
Feb 18, 2018, 6:28 am IST

শেপাহিজেলায় টহল দিচ্ছে আধা সেনা, ভোটগ্রহণের সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন আধা-সেনার জওয়ানরা।
Feb 18, 2018, 6:25 am IST

ভোটগ্রহণের আগে এলাকায় আধা সেনার টহল
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+