Pulwama Live- মোমবাতি মিছিল মমতার, কফিনে কাঁধ বাবুল সুপ্রিয়র, সেনাকে সব দায়িত্ব, বললেন মোদী

পুলওয়ামা জঙ্গি হামলায় উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। গতকালই অবন্তিপোরায় গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এনআইএ-এর দল। ঘটনাস্থল থেকে নমুনাও সংগ্রহ করা হয়।

পুলওয়ামা জঙ্গি হামলায় উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। গতকালই অবন্তিপোরায় গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এনআইএ-এর দল। ঘটনাস্থল থেকে নমুনাও সংগ্রহ করা হয়। জানা গিয়েছে, যে গাড়িকে বিস্ফোরক বোঝাই করে বোমা-র মতো ব্যবহার করা হয়েছিল তাতে তিন থেকে চারদিন গ্যারাজে রাখা হয়েছিল। মনে করা হচ্ছে এই গ্যারাজেই গাড়ির পুরো বডি খুলে চালকের আসনের গিয়ারের মাঝখান থেকে এক্কেবারের পেট্রোল ট্যাঙ্কের উপরে পর্যন্ত বিস্ফোরক বোঝাই করে দেওয়া হয়েছিল। প্লাস্টিক কভারে আরডিএক্স থাকায় গাড়ির ভিতরে যে বিস্ফোরক রয়েছে তা তল্লাশি-তে ধরা পড়ারও সম্ভাবনা ছিল না। এমনকী এই বিস্ফোরক বোঝাই হওয়ার পর গাড়ির চেসিসে ওয়েলডিং-এর কাজ করা হয়। এটা করা হয়েছিল যাতে বিস্ফোরকগুলো স্থানচূত্য না হয়। এরপর গাড়ির বডি লাগিয়ে তাতে নতুন করে রঙ করা হয়েছিল। এই সমস্ত কাজটাই হয়েছিল ৩ থেকে ৪ দিন ধরে। গ্যারাজের মধ্যে গাড়ি নিয়ে ৩৫০ কিলো আরডিএক্স রাখা হল আর গোয়েন্দারা জানতে পারলেন না, এতেই গোয়েন্দা ব্যর্থতার ইঙ্গিত মিলছে।

পুলওয়ামা জঙ্গি হামলার Live Update

পুলওয়ামা জঙ্গি হামলায় দেশ যে একজোট তা বুঝিয়ে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। গতকাল সন্ধ্যায় দিল্লির পালাম বিমানবন্দরে শহিদ জওয়ানদের শেষ শ্রদ্ধা জানানো হয়। যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামণ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, তিন বাহিনীর প্রধানরা। এছাড়াও ছিলেন রাহুল গান্ধী। সকলেই ৮০ জন সেনা জওয়ানের কফিনবন্দি দেহকে শেষ শ্রদ্ধা জানান।

পুলওয়ামার জঙ্গি হামলায় শহিদ জওয়ানদের জন্য মোমবাতি মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, সরাসরি লাইভ

Feb 16, 2019, 8:41 pm IST

কলকাতা বিমানবন্দরে শহিদ জওয়ানদের শেষ শ্রদ্ধা বিজেপি নেতা রাহুল সিনহাৃ-র।
Feb 16, 2019, 8:39 pm IST

বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়-র শেষ শ্রদ্ধা শহিদ জওয়ানদের।
Feb 16, 2019, 8:38 pm IST

শহিদ জওয়ানদের শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।
Feb 16, 2019, 8:37 pm IST

কলকাতা বিমানবন্দরে শহিজ জওয়ানদের স্য়ালুট।
Feb 16, 2019, 8:36 pm IST

শহিদ জওয়ানদের কফিনবন্দি দেহে শেষ শ্রদ্ধা জানাতে কলকাতা বিমানবন্দরে উপড়ে পড়ে ভিড়।
Feb 16, 2019, 8:33 pm IST

কলকাতা বিমাবন্দরে শহিদ জওয়ানদের কফিনে কাঁধ দিলেন বাবুল সুপ্রিয়।
Feb 16, 2019, 8:17 pm IST

কর্ণাটকে শহিদ জওয়ানকে শেষ শ্রদ্ধা।
Feb 16, 2019, 8:15 pm IST

মধ্যপ্রদেশে নিরাপত্তাকর্মীদের মোমবাতি মিছিল।
Feb 16, 2019, 8:14 pm IST

হাওড়ায় শহিদ জওয়ানকে বাবলু সাঁতরা-কে শেষ শ্রদ্ধা।
Feb 16, 2019, 8:09 pm IST

মধ্যপ্রদেশে সিআরপিএফ জওয়ানদের মোমবাতি মিছিল।
Feb 16, 2019, 8:09 pm IST

মহারাষ্ট্রের চোরপাঙ্গায় শহিজ জওয়ানকে শেষ শ্রদ্ধা।
Feb 16, 2019, 8:06 pm IST

হিমাচলে শহিদ জওয়ান-কে শেষ শ্রদ্ধা।
Feb 16, 2019, 8:05 pm IST

হাওড়ায় শহিদ জওয়ান বাবলু সাঁতরা-কে শেষ শ্রদ্ধা।
Feb 16, 2019, 7:45 pm IST

ভারতীয় বায়ু সেনার শক্তি প্রদর্শন রাজস্থানের পোখরানে।
Feb 16, 2019, 7:42 pm IST

রাজস্থানের পোখরানের ভারতীয় বায়ু সেনার প্রদর্শন, উপস্থিত সচিন তেন্ডুলকর।
Feb 16, 2019, 7:40 pm IST

রাজৌরি-তে শহিদ জওয়ান নাসির আহমেদ-কে শেষ শ্রদ্ধা।
Feb 16, 2019, 5:40 pm IST

রাজৌরিতে টহলদারির সময় বিস্ফোরণ, এক মেজরের মৃত্যু।
Feb 16, 2019, 5:16 pm IST

তুতিকোরিনের কোভিলপোট্টি-তে শহিজ জওয়ান সুব্রহ্মণিয়াম জি-কে শেষ শ্রদ্ধা জানানোর প্রস্তুতি চলছে।
Feb 16, 2019, 5:13 pm IST

ভাগলপুরের রতনপুর গ্রামে পৌঁছল শহিদ জওয়ান রতন ঠাকুরের কফিনবন্দি দেহ।
Feb 16, 2019, 5:11 pm IST

ভূবনেশ্বরে শহিদ জওয়ান পিকে সাহু-কে শেষ শ্রদ্ধা।
Feb 16, 2019, 5:03 pm IST

পুলওয়ামা জঙ্গি হামলায় বিতর্কিত মন্তব্যের জন্য নভজ্যোত সিং সিঁধু-কে কপিল শর্মা শো-তে অপরাসরণ করা হয়েছে, বিশেষ এই সূত্রে এই দাবি।
Feb 16, 2019, 4:27 pm IST

পুলওয়ামা জঙ্গি হামলার প্রতিবাদে এবং শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে কলকাতার রাস্তায় মোমবাতি হাতে মিছিল মমতার, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদে মুখো কালো কাপড়।
Feb 16, 2019, 4:24 pm IST

বারাণসীর গঙ্গার ঘাটে শহিদ জওয়ান রমেশ যাদব-কে গান স্যালুটে বিদায়।
Feb 16, 2019, 4:23 pm IST

শহিদ জওয়ানদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার মাত্রা বৃদ্ধি করল ওড়িশা সরকার, ১০ লক্ষের বদলে ২৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য, পরিবারের ছেলে-মেয়ের শিক্ষার ভার বহন করবে রাজ্য।
Feb 16, 2019, 4:21 pm IST

প্রয়াগরাজে শহিজ জওয়ান মহেশ কুমারকে শেষ শ্রদ্ধা।
Feb 16, 2019, 4:21 pm IST

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর বাড়িতে উচ্চ পর্যায়ের বৈঠক, উপস্থিত আছেন র'-এর প্রধান এ কে দাসমানা, আইবি-র অতিরিক্ত ডিরেক্টর অরবিন্দ কুমার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব গউবা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
Feb 16, 2019, 4:18 pm IST

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুলওয়ামা জঙ্গি হামলার পর থেকে নিগ্রহের শিকার হচ্ছেন জম্মু ও কাশ্মীরের ছেলে-মেয়েরা, এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিটি রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
Feb 16, 2019, 4:16 pm IST

শহিদ জওয়ানদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য়ের ঘোষণা অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু-র।
Feb 16, 2019, 3:01 pm IST

পাটনার মাসৌরহি-তে শহিদ জওয়ান সঞ্জয়কুমার সিনহার দেহ বাড়িতে পৌঁচ্ছেছে, শেষ শ্রদ্ধা জানাতে ভিড় মানুষের।
Feb 16, 2019, 2:58 pm IST

'পুলওয়ামায় যে সহ জওয়ানরা জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন তাঁরা দেশের জন্য শহিদ হয়েছেন, এদের আমরা সবসময়ই মনে রাখব, শহিদ জওয়ানদের পরিবারের পাশেও আমরা রয়েছি', ছত্তিশগঢ়ের বাস্তারে বললেন রাহুল গান্ধী।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+