Pulwama Live- সন্ত্রাসবাদ রোধে এককাট্টা দেশ, শহিদ জওয়ানদের শ্রদ্ধায় মিলিয়ে গেল বিভেদ

পুলওয়ামায় জঙ্গি হামলা নিয়ে নাম না করে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন নরেন্দ্র মোদী।

পুলওয়ামায় জঙ্গি হামলা নিয়ে নাম না করে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন নরেন্দ্র মোদী। সেইসঙ্গে জানিয়ে দিয়েছেন, প্রতিবেশী রাষ্ট্র যদি মনে করে এভাবে দেশের বুকে ধ্বংসলিলা খেলে কোনও লাভ হবে তাহলে তারা ভুল করছে। যে বীর জওয়ানরা শহিদ হয়েছে তাঁদের প্রতিটি রক্তবিন্দুর উপযুক্ত জবাব দেওয়া হবে।

পুলওয়ামা জঙ্গি হামলার Live Update

এদিকে, এদিন সকালেই দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি। যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী থেকে শুরু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী অরুণ জেটলি, প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন এবং অর্থমন্ত্রকের কয়েকজন বিশিষ্ট কর্তা। বৈঠক শেষ হতেই রাজনাথ সিং শ্রীনগরের উদ্দেশে রওনা দেন। অরুণ জেটলি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, কীভাবে আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে একঘরে করার পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই বিষয়গুলি।

দিল্লির পালাম বিমাবন্দরে শায়িত শহিদ জওয়ানদের কফিনবন্দি দেহ, সেখানে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, রাহুল গান্ধী, সেনা প্রধানরা। সরাসরি লাইভ-

জওয়ানদের কফিনে কাঁধ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং

'আমরা ভুলব না, আমরা ক্ষমা করব না'- পুলওয়ামা জঙ্গি হামলায় ৪০ সতীর্থর মৃত্যুতে এই শপথ নিল সিআরপিএফ, পরে সেই শপথবাক্য টুইটও করে তাঁরা।

Feb 15, 2019, 10:05 pm IST

শহিদ জওয়ানদের পরিবারকে ১২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য়ের ঘোষণা পঞ্জাব সরকারের।
Feb 15, 2019, 10:05 pm IST

দিল্লির পালাম বিমানবন্দরে শায়িত ৪০ জন শহিদ জওয়ানের কফিন-কে প্রদক্ষিণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
Feb 15, 2019, 10:04 pm IST

লেহতে পুলওয়ামার জঙ্গি হামলার প্রতিবাদে মোমবাতি মিছিল।
Feb 15, 2019, 10:03 pm IST

পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনাস্থল থেকে নুমনা সংগ্রহ এনআইএ- দলের।
Feb 15, 2019, 10:02 pm IST

পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ জওয়ানদের জন্য একদিনের মাইনে দান করার সিদ্ধান্ত নিলেন আইপিএস অফিসাররা।
Feb 15, 2019, 10:01 pm IST

দিল্লি লাগোয়া এলাকার শহিদ জওয়ানদের কফিনবন্দি দেহ এমন গাড়িতে চাপিয়ে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।
Feb 15, 2019, 8:58 pm IST

কফিনবন্দি জওয়ানদের মরদেহে শ্রদ্ধা অর্পণ প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামণ, অরবিন্দ কেজরিওয়াল, রাজনাথ সিং-এর।
Feb 15, 2019, 8:57 pm IST

শহিদ জওয়ানদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের।
Feb 15, 2019, 8:56 pm IST

অবন্তিপোরায় ঘটনাস্থলে এনআইএ দল, ফরেনসিক বিশেষজ্ঞরা নুমনা সংগ্রহ করেন।
Feb 15, 2019, 8:54 pm IST

কফিনবন্দি জওয়ানদের দেহে পুষ্পার্ঘ অর্পণ প্রধানমন্ত্রীর, বিউগল বাজিয়ে শহিদ জওয়ানদের শেষ শ্রদ্ধা।
Feb 15, 2019, 8:53 pm IST

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে চিনের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করলেন না বিদেশ সচিব বিজয় গোখেল, তিনি আলাদা করা চিনা কূটনীতিকের সঙ্গে বৈঠক করেন।
Feb 15, 2019, 8:31 pm IST

শহিদ জওয়ানদের কফিনে শেষ শ্রদ্ধা সেনা প্রধানদের।
Feb 15, 2019, 8:29 pm IST

শহিদ জওয়ানদের কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন রাহুল গান্ধীর।
Feb 15, 2019, 8:17 pm IST

দিল্লির পালাম বিমানবন্দরে শায়িত শহিদ জওয়ানদের কফিনবন্দি দেহ।
Feb 15, 2019, 8:13 pm IST

বিজেপি শাসিত সমস্তচ রাজ্যের মুখ্যমন্ত্রীদের শহিদ জওয়ানদের শেষযাত্রার হাজির থাকার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Feb 15, 2019, 7:50 pm IST

শহিদ জওয়ানদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কাথা ঘোষণা করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং।
Feb 15, 2019, 7:45 pm IST

প্রধানমন্ত্রী ছাড়াও শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে উপস্থিত প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন, রাহুল গান্ধীরা।
Feb 15, 2019, 7:44 pm IST

হায়দরাবাদ ও তেলেঙ্গানায় শহিদ জওয়ানদের জন্য মোমবাতি মিছিল।
Feb 15, 2019, 7:37 pm IST

দিল্লির পালাম বিমানবন্দরে শহিদ জওয়ানদের দেহ, উপস্থিত প্রধানমন্ত্রী, এখানেই তিনি শহিদ জওয়ানদের শেষ শ্রদ্ধা জানাবে।
Feb 15, 2019, 7:30 pm IST

শহিদ জওয়ানদের স্যালুট জানাতে লখনউয়ে মোমবাতি মিছিল।
Feb 15, 2019, 7:29 pm IST

পালাম বিমানবন্দরের উদ্দেশে রাহুল গান্ধী, সেখানে শহিদ জওয়ানদের কফিনবন্দি দেহ আনা হয়েছে, কংগ্রেস সভাপতি সেখানে শহিদ জওয়ানদের শেষ শ্রদ্ধা জানাবেন।
Feb 15, 2019, 7:22 pm IST

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বিদেশ মন্ত্রকের সচিবের বৈঠক শেষ।
Feb 15, 2019, 7:08 pm IST

পুলওয়ামায় শহিদ জওয়ানদের পরিবারের জন্য় ৫১ লক্ষ টাকার আর্থিক সাহায্য দিচ্ছে সিদ্ধিবিনায়ক মন্দির।
Feb 15, 2019, 7:03 pm IST

'বন্দে ভারত' এক্সপ্রেসে বারাণসী যাওয়ার সময় পুলওয়ামার জঙ্গি হামলার কড়া নিন্দা করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
Feb 15, 2019, 7:02 pm IST

মাসুদ আজাহার-কে জঙ্গি বলতে চিনে বাধলেও বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ-কে চিঠি লিখে পুলওয়ামা জঙ্গি হামলার নিন্দা করেছে চিন।
Feb 15, 2019, 6:59 pm IST

জার্মানি, হাঙ্গেরি, ইটালি, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, ব্রিটেন, রাশিয়া, ইজরায়েল, অস্ট্রেলিয়া, জাপানের প্রতিনিধিরাও রয়েছেন এই বৈঠকে।
Feb 15, 2019, 6:57 pm IST

বৈঠকে উপস্থিত আছে দক্ষিণ কোরিয়া, সুইডেন, স্লোভাকিয়া, ফ্রান্স, স্পেন এবং ভুটানের প্রতিনিধি দল, সন্ধে ৬টা থেকে এই বৈঠক শুরু হয়েছে।
Feb 15, 2019, 6:55 pm IST

বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তানের প্রতিনিধিরাও এই বৈঠকে উপস্থিত আছেন বলে খবর।
Feb 15, 2019, 6:54 pm IST

বিদেশমন্ত্রকে বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনের ডিপ্লোম্যাটিক মিশন, এদের সঙ্গে বৈঠক করে ভারত আন্তর্জতিকস্তরে পাকিস্তানকে কোণঠাসা করার প্রক্রিয়া শুরু করছে বলে সূত্রের খবর।
Feb 15, 2019, 6:52 pm IST

পুলওয়ামা জঙ্গি হামলার তীব্র নিন্দা করে ভারতের পাশে থাকার কথা বলল দক্ষিণ কোরিয়া।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+