২৭ ফেব্রুয়ারি মেঘালয় ও নাগাল্যান্ডে ভোট হয়। মেঘালয়ে ৮৪.৮৬ % ভোট পড়েছে। নাগাল্যান্ডে ভোটের হার ৭৩%। ২ রাজ্য বিধানসভায় ৬০টি করে আসন থাকলেও ৫৯টি আসনে ভোট হয়েছিল।
মেঘালয়ে উইলিয়ামনগর আসনটিতে ভোটদান হয়নি। কারণ এই আসনের প্রার্থী জোনাথান সাংমা নির্বাচনী প্রচারে আইইডি বিস্ফোরণে মারা গিয়েছিলেন। অন্যদিকে, নাগাল্যান্ডের প্রভাবশালী নেতা নেইফিউ রিও উত্তর অংগামী-২ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে যান। কারণ, তাঁর বিরোধী প্রার্থী নাম প্রত্যাহার করে নিয়েছিলেন।
Mar 03, 2018, 3:54 pm IST
মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরায় দলের ফলাফলে খুশি প্রধানমন্ত্রী
People of Meghalaya, Nagaland and Tripura have spoken!
I thank the people of these states for supporting the good governance agenda and ‘Act East Policy’ of @BJP4India & our valued allies. We remain committed to working towards fulfilling the dreams & aspirations of the people.
ত্রিপুরার সম্ভাব্য পরবর্তী মুখ্যমন্ত্রী বিপ্লব দেব
Mar 03, 2018, 12:21 pm IST
মেঘালয়ের আমপাতি ও সংসাক-এই দুই আসন থেকেই জয়ী মুখ্যমন্ত্রী মুকুল সাংমা
Mar 03, 2018, 12:18 pm IST
মেঘালয়ে ভোট পড়েছে কংগ্রেসের বিরুদ্ধে, দাবি বিজেপি নেতা নলিন কোহলির
In #Meghalaya, the vote is basically against the Congress if you see the performance of other parties. Leaders will discuss if there can be possibility of a post poll alliance: Nalin Kohli,BJP Meghalaya incharge pic.twitter.com/zLjPIfGdyx
মেঘালয় নিয়ে সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা রাম মাধব
In Meghalaya a divided result is a possibility, we will see that a non-Congress Govt is formed there. Himanta Biswa Sarma ji is leaving for Meghalaya shortly: Ram Madhav,BJP pic.twitter.com/3f3KrBURWb
নাগাল্যান্ডে এনপিএফ ২৮, বিজেপি জোট ২৫, কংগ্রেস ১, অন্যরা এগিয়ে ২ টি আসনে
Mar 03, 2018, 10:01 am IST
মেঘালয়ে কংগ্রেস ২০, বিজেপি ৮, এনপিপি ১৪ এবং অন্যরা ১৩ টি আসনে এগিয়ে
Mar 03, 2018, 9:56 am IST
মেঘালয়ে কংগ্রেস ২০, বিজেপি ৬, এনপিপি ১৪ এবং অন্যরা ১১ টি আসনে এগিয়ে
Mar 03, 2018, 9:56 am IST
নাগাল্যান্ডে এনপিএফ ২৯, বিজেপি জোট ২৩, কংগ্রেস ২, অন্যরা এগিয়ে ২ টি আসনে
Mar 03, 2018, 9:49 am IST
মেঘালয়ে কংগ্রেস ১৮, বিজেপি ৬, এনপিপি ১৩ এবং অন্যরা ১০ টি আসনে এগিয়ে
Mar 03, 2018, 9:47 am IST
নাগাল্যান্ডে এনপিএফ ২৪, বিজেপি জোট ২৮, অন্যরা এগিয়ে ২ টি আসনে
Mar 03, 2018, 9:40 am IST
মেঘালয়ে কংগ্রেস ১৭, বিজেপি ৪, এনপিপি ১৪ এবং অন্যরা ৮ টি আসনে এগিয়ে
Mar 03, 2018, 9:32 am IST
নাগাল্যান্ডে এনপিএফ ১৯, বিজেপি জোট ২০, কংগ্রেস ১ ও অন্যরা এগিয়ে ১ টি আসনে
READ MORE
6:40 AM, 3 Mar
গত মাসে নাগাল্যান্ডের সমস্ত আঞ্চলিক রাজনৈতিক দল একটি যৌথ সম্মতিপত্র প্রকাশ করে এবং কোনও আসনে প্রার্থী না দেওয়ার কথাও ঘোষণা করেছিল। তাদের দাবি ছিল আগে শান্তি প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে, তারপর ভোট হোক।
6:40 AM, 3 Mar
মেঘালয়ে বিজেপি-র সঙ্গে গড়েছে প্রয়াত পি এ সাংমার পার্টি ন্যাশনাল পিপলস পার্টি। তবে কোনও ধরনের জোট থেকে এবার নিজেকে সরিয়ে রেখেছে ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি।
6:41 AM, 3 Mar
মেঘালয়ে বিজেপি ৪৭টি আসনে প্রার্থী দিয়েছে। কিন্তু, গোমাংস ভক্ষণ নিয়ে বিজেপি-র নীতি এই রাজ্যে প্রবলভাবে সমালোচিত হয়েছে। তাই ভোট প্রচারে বিজেপি-র হাতিয়ার ছিল উন্নয়ন।
6:41 AM, 3 Mar
নাগাল্যান্ডে ভোটের নামে প্রহসনের অভিযোগ এনেছে কংগ্রেস সহ-বিজেপি-র জোট বিরোধী দলগুলি। অনৈতিকতার মধ্যে এখানে ভোট হচ্ছে বলে অভিযোগ। ভোট পেতে প্রচুর অর্থ ছেটানো হয়েছে বলেও দাবি করা হয়েছে। নাগাল্য়ান্ডে এবার মাত্র ১৮টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস।
6:41 AM, 3 Mar
গত বিধানসভা নির্বাচনে নাগাল্যান্ডে ৬০টি আসনের মধ্যে ৩৮টি আসনে জয় পেয়েছিল এনপিএফ। এবার তারা ন্যাশনাল পিপলস পার্টি-র সঙ্গে জোট করেছে। কিন্তু, এই জোটে কোনও আসন-রফার বিষয় নেয়। যার ফলে এনপিএফ ৫৮টি আসনেই প্রার্থী দিয়েছে। আর ২৫টি আসনে প্রার্থী দিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি বা এনপিপি।
6:41 AM, 3 Mar
বিজেপি-র সঙ্গে তাদের ১৫ বছরের জোট ভেঙে দিয়েছে এনপিএফ। এর জেরে কাছাকাছি এসেছে বিজেপি ও এনডিপিপি। এর অন্যতম কারণ নরেন্দ্র মোদী ও অমিত শাহকে এবার নাগাল্যান্ড জয়ের স্বপ্ন দেখিয়েছেন এনডিপিপি প্রধান নেইফেউ রিও।
6:42 AM, 3 Mar
নাগাল্যান্ডে বিজেপি ২০টি আসনে প্রার্থী দিয়েছে। বাকি আসন তারা ছেড়ে দিয়েছে জোটসঙ্গী এনডিপিপি-কে। এই পার্টির নেতা আবার তিনবারের মুখ্যমন্ত্রী নেইফেউ রিও। গত বছর এনপিএফ ছেড়ে নিজের নতুন দল তৈরি করেন রিও।
6:42 AM, 3 Mar
১৯৭২ সালে পূর্ণ রাজ্যের মর্যাদা পায় মেঘালয়। কিন্তু, এখানে বরাবরই কোনও একটা নির্দিষ্ট দল সংখ্য়াগরিষ্টতা পায়নি। যার জন্য এই রাজ্যে বরাবরই জোট সরকার।
6:42 AM, 3 Mar
মেঘালয়ের শাসন ক্ষমতায় টানা ৩ বার কংগ্রেসের সরকার। কিন্তু অ্যান্টি-ইনকাম্ব্যান্সি-কে এবার ভয় পাচ্ছে কংগ্রেস। এই রাজ্যে ৬০টি আসনেই প্রার্থী দিয়েছে রাহুল গান্ধীর দল। মুখ্যমন্ত্রী মুকুল সাংমা দু'টি আসন থেকে প্রার্থী হয়েছেন- এগুলি হল আমপাতি ও সঙ্গসাক। মুকুল সাংমার স্ত্রী, ভাই এবং ভাই-বউ-কেও প্রার্থী করেছে কংগ্রেস।
শিলং-এর গণনা কেন্দ্রগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, জানিয়েছেন শিলং-এর এসপি ডি মারাক
There is adequate security at counting centres and we hope there will be no untoward incident and counting will pass off smoothly: D Marak,SP Shillong #MeghalayaElection2018pic.twitter.com/QFoajdJi3U
Meghalaya andNagaland, these two states had gone to vote on 27 February. Meghalaya has recorded 84.86% turn out and Nagaland saw 73% turn out. So get the live update of counting result.