এবার মাত্র ৪টি নথিপত্র দিয়েই এক সপ্তাহে পেতে পারেন নতুন পাসপোর্ট!
পুণে, ২৮ জানুয়ারি : পাসপোর্ট আবেদনকারীদের কার্যপদ্ধতি ত্বরাণ্বিত করতে দুটি বড় সড় বদলের কথা ঘোষণা করল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। সাধারণ বিভাগে প্রথমবার পাসপোর্টের জন্য আবেদনকারীরা মাত্র চারটি নথি জমা দিলেই এক সপ্তাহের মধ্যে পারবেন পাসপোর্ট, জানিয়ে দিলেন পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী সুষমা স্বরাজ।
এক্ষেত্রে মন্ত্রকের তরফে যে চারটি নথির কথা জানানো হয়েছে তা হল, আধার কার্ডের কপি, ইলেকটোরাল ফোটো আইডেন্টিটি কার্ড বা ভোটার আইডি এবং প্যান কার্ডের কপি। সঙ্গে আবেদনকারীর বিরুদ্ধে কোনও অপরাধমূলক মামলা যে নেই তার জন্য একটি হলফনামা যা সংযোজনী ১ হিসাবে দেওয়া হবে (নাগরিকত্ব, পরিবারের বিষদে বিবরণ,অপরাধ মূলক মামলা নেই তা ঘোষণা করবেন আবেদনকারী।) [কীভাবে আবেদন করবেন আধার কার্ডের জন্য : জানুন যাবতীয় তথ্য ]

বর্তমানে প্রথমবার পাসপোর্টের জন্য আবেদন করার পর, সমস্ত নথি খতিয়ে দেখে তারপর পাসপোর্ট ইস্যু হতে হতে প্রায় একমাস সময় লেগে যায়। অধিকাংশ সময় চলে যায় পুলিশ ভেরিফিকেশন পদ্ধতিতেই। [সাবধান : বাতিল হতে চলেছে বহু বৈধ পাসপোর্ট, জেনে নিন কেন?]
1. If you submit application with copies of Aadhar, Voter ID and PAN Card with an affidavit of no criminal case, we will issue the Passport.
— Sushma Swaraj (@SushmaSwaraj) January 25, 2016 2. The Police verification will be done later.
— Sushma Swaraj (@SushmaSwaraj) January 25, 2016 3. You can choose any appointment date from the earliest five available dates for Passport related services.
— Sushma Swaraj (@SushmaSwaraj) January 25, 2016 এবার থেকে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি বা পুলিশের তরফে যাবতীয় যাচাই পদ্ধতি পাসপোর্ট ইস্যু করার পর হবে। এই বিশেষ ব্যবস্থার জন্য অতিরিক্ত কোনও মূল্য লাগবে না। সংশ্লিষ্ট মন্ত্রকের প্রকাশিত একটি বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। [আধার কার্ড সম্পর্কে যে ৮টি তথ্য জেনে রাখা প্রয়োজন]
নথি বিচারের পর পাসপোর্ট ইস্যু করা হলেও পুলিশ ভেরিফিকেশনে যদি কোনওরকম গলদ সামনে আসে তাহলে ইস্যু পাসপোর্ট প্রত্যাহারও করা হতে পারে মন্ত্রকের তরফে।












Click it and Unblock the Notifications