LIVE করোনা ভাইরাস ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের সমস্ত আপডেট

LIVE করোনা ভাইরাস ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের সমস্ত আপডেট

করোনা ভাইরাস সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে। ভারতেও এর প্রভাব পড়তে শুরু করেছে। ইতিমধ্যে প্রায় দুশো জন মানুষ দেশের বিভিন্ন রাজ্য মিলিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন চার জন। এই অবস্থায় কেন্দ্র সরকার ও রাজ্য সরকারগুলি দক্ষ হাতে এই পরিস্থিতির মোকাবিলায় কোমর বেঁধে কাজ করছে। আগামী কয়েকদিন ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেসব কথা মাথায় রেখেই দেশবাসীকে সতর্ক করতে ও সচেতনতা বৃদ্ধি করতে এদিন রাত আটটার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভাষণের সমস্ত আপডেট দেখুন একনজরে।

LIVE করোনা ভাইরাস ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের সমস্ত আপডেট

Mar 19, 2020, 8:29 pm IST

আশা করি মানবজাতির জয় হবে। ভারতবাসীর জয় হবে।
Mar 19, 2020, 8:28 pm IST

এমন সময়ে অনেক সমস্যা সামনে সামনে আসবে। তাও এঅ সঙ্কট এত বড় ও বিশ্বজনীন যে সকল দেশবাসীকে দৃঢ় সঙ্কল্পের সঙ্গে লড়াই করতে হবে।
Mar 19, 2020, 8:26 pm IST

অত্যাবশ্যকীয় সামগ্রীর জোগান বন্ধ হবে না। আগে যেমন কেনাকাটা করতেন, সেটাই করবেন। ভয় পেয়ে জিনিস কেনাকাটা করবেন না।
Mar 19, 2020, 8:25 pm IST

এই মহামারীর প্রভাব অর্থব্যবস্থার ওপর দারুণভাবে পড়ছে। কেন্দ্র সরকার একটি টাস্ক ফোর্স তৈরি করে পরিস্থিতি পুনরুদ্ধারে সচেষ্ট হয়েছি আমরা। ভবিষ্যতে কী কী করা যেতে পারে পরিস্থিতি পুনরুদ্ধারে তা করার চেষ্টা করা হচ্ছে। কারণ এই অবস্থা দেশের সমস্ত শ্রেণির মানুষের অর্থনীতিকে গভীরভাবে প্রভাব ফেলেছে। বিত্তবানদের অনুরোধ, আপনাদের কাছে কাজ করা মানুষরা কাজে আসতে না পারলে মাইনে কাটবেন না।
Mar 19, 2020, 8:23 pm IST

সঙ্কটের এই সময়ে খেয়াল রাখতে হবে যাতে হাসপাতালের ব্যবস্থার ওপর যেন চাপ না পড়ে। তাই রুটিন চেক আপের একান্তই প্রয়োজন না থাকলে হাসপাতালে গিয়ে চাপ না বাড়িয়ে চিকিতসককে ফোন করে পরামর্শ নিয়ে নিন।
Mar 19, 2020, 8:21 pm IST

রবিবার জনতা কার্ফুর দিন বিকেল ৫টায় নিজের বাড়ির বারান্দা, জানালায় দাঁড়িয়ে এই সমস্ত মানুষকে কৃতজ্ঞতা ব্যক্ত করব যাঁরা আপতকালীন পরিষেবায় যুক্ত রয়েছেন।
Mar 19, 2020, 8:17 pm IST

দেশের মানুষকে জনতা কার্ফু সম্পর্কে জানাতে আবেদন করছি। প্রত্যেকে একে অপরকে সচেতন করতে অনুরোধ করছি। ভারত এই মহামারী থেকে লড়তে কতটা প্রস্তুত সেটাও প্রমাণ করা যাবে।
Mar 19, 2020, 8:16 pm IST

আগামী ২২ মার্চ রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সকল মানুষকে আবেদন করছি জনতা কার্ফু পালন করতে। আবশ্যক কাজ ছাড়া সকলকে আবেদন করব এই কাজে সাহায্য করুন। ২২ মার্চ জনতা কার্ফুর সফলতা আমাদের আগামী পরিস্থিতিকে সামলাতে সাহায্য করব। আমি রাজ্য সরকারগুলিকে আবেদন করব জনতা কার্ফু সফলভাবে পালন করতে যেন সাহায্য করে।
Mar 19, 2020, 8:14 pm IST

আমাদের ছোটবেলায় যুদ্ধের সময়ে গ্রামে গ্রামে ব্ল্যাকআউট করা হতো। জানালায় পোস্টার সাঁটা হতো। রাস্তাঘাট শূন্য হয়ে যেত। ফলে আমি দেশবাসীর কাছে বলছি, এটা হল জনতা কার্ফু। অর্থাত আমি নিজেই নিজের ওপর কার্ফু করেছেন।
Mar 19, 2020, 8:13 pm IST

সরকারি কর্মী, সংবাদমাধ্যম, হাসপাতাল, জরুরি বিভাগে কাজ করা মানুষ বাদে সকলকে বাড়িতে থাকার অনুরোধ করব। বাড়ির ষাটোর্ধ্ব মানুষরা বাড়ি থেকে বেরোবেন না। এটা সকলের কাছে অনুরোধ।
Mar 19, 2020, 8:11 pm IST

কেউ যদি মনে করেন যে করোনা থেকে বেঁচে বাইরে ঘুরে বেড়াতে পারবেন তাহলে তা আপনি আপনার পরিবারের সঙ্গে অন্যায় করবেন। তাই আপনি আগামী কিছুদিন প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরোবেন না।
Mar 19, 2020, 8:10 pm IST

যেহেতু এই রোগ থেকে বাঁচার কোনও ওষুধ নেই তাই নিজেদের সুস্থ থাকা বেশি প্রয়োজন। এর পাশাপাশি সংযম করতে হবে। ভিড়ে যাবেন না। ঘর থেকে বেরোবেন না। সোশ্যাল ডিসট্যান্সিং তৈরি করতে হবে। আমাদের এই ভূমিকাই করোনার বিরুদ্ধে লড়তে সকলকে সাহায্য করবে।
Mar 19, 2020, 8:09 pm IST

এই মহামারীর বিরুদ্ধে লড়তে চাই দুটি প্রধান জিনিস, সংকল্প ও সংযম। নাগরিক হিসাবে আমরা আমাদের কর্তব্য পালন করব। কেন্দ্র ও রাজ্যেরর দেওয়া বিধি পালন করব। আমরা নিজেরা সংক্রমণের হাত থেকে বাঁচব এবং অন্যকে বাঁচাতে সাহায্য করব।
Mar 19, 2020, 8:07 pm IST

অনেক দেশ অবশ্যই এই মহামারীকে আটকাতে ভালো কাজ করেছে। ভারতও এত বড় জনসংখ্যার দেশ। ফলে আমাদের কাছে এটা অবশ্যই বড় চ্যালেঞ্জ। বিশ্বের তাবড় দেশে এর প্রভাব পড়েছে। ফলে এই দেশেও এর প্রভাব পড়বে তা স্বাভাবিক।
Mar 19, 2020, 8:06 pm IST

করোনার ভাইরাস এখনও বেরোয়নি। ফলে চিন্ত হওয়া স্বাভাবিক। যে সমস্ত দেশে করোনার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে সেখানে কয়েকদিন পর থেকে আচমকা পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে। তাই পরিস্থিতি গম্ভীর।
Mar 19, 2020, 8:05 pm IST

আপনি যদি ধরে নেন সমস্তকিছু ঠিক হয়ে গিয়েছে তাহলে ভুল হবে। ফলে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করছি। আগামী কিছুদিন বেশ গুরুত্বপূর্ণ।
Mar 19, 2020, 8:03 pm IST

ভাষণ শুরু করলেন নরেন্দ্র মোদী

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এমন পরিস্থিতি তৈরি হয়নি। এতগুলি দেশে তার প্রভাব পড়েনি যা এই করোনা ভাইরাসের কারণে এখন বিশ্বজুড়ে পড়েছে।
Mar 19, 2020, 7:57 pm IST

করোনায় ভারতে ইরানে মৃত্যু প্রথম ভারতীয়ের, জানাল বিদেশমন্ত্রক
Mar 19, 2020, 7:43 pm IST

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ২২ তারিখ থেকে বিদেশ থেকে বিমান আসায় নিষেধাজ্ঞা জারি
Mar 19, 2020, 7:42 pm IST

করোনা ভাইরাসে দেশে আরও এক জনের মৃত্যু। এই নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫।
Mar 19, 2020, 6:51 pm IST

আগামী ১৫ দিন ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারত সরকার তার মোকাবিলায় প্রস্তুত রয়েছে। ভাইরাস যাতে বেশি ছড়াতে না পারে সেজন্য প্রস্তুত রাজ্যগুলিও।
Mar 19, 2020, 6:49 pm IST

গত কয়েকদিন ধরেই গোটা পরিস্থিতির ওপর নরেন্দ্র মোদী নজর রেখেছেন। এদিন তিনি জাতির উদ্দেশে কী বলেন তার দিকে গোটা দেশ তাকিয়ে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+