Live- ভেঙে পড়ল বলিউড, আবেগে বাঁধ ভাঙল মানুষের, 'আলবিদা চাঁদনি'

শুধু মুম্বইয়ের মানুষই শ্রীদেবীকে আজ দেশজুড়েই শেষশ্রদ্ধা জানানো হয়েছে। শিবকাশিতে শ্রীদেবীর গ্রামের স্কুলেও ছাত্র-ছাত্রীরা নিরবতা পালন করে এবং তাঁর ছবিতে পুষ্পাঞ্জলিও দেয়।

শেষযাত্রায় শ্রীদেবী। আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরেই শ্রীদেবীর পার্থিব শরীর বিলিন হয়ে যাবে অগ্নিকুণ্ডে। আজ সকাল ৯.৩০টা থেকে শ্রীদেবীর নশ্বর দেহ শায়িত রাখা হয় মুম্বইয়ের লোখান্ডওয়ালা সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে। সেখানে বলিউডের সেলিব্রিটিরা-সহ অসংখ্য সাধারণ মানুষ শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানান।

বিদায় শ্রীদেবী, একটু পরেই অগ্নিকুণ্ডে বিলিন হবে নশ্বর দেহ

মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে শ্রীদেবীকে রাষ্ট্রীয় সম্মানও দেওয়া হয়। মহারাষ্ট্র পুলিশের ব্র্যান্ড পার্টি-র দল এসে এই সম্মান প্রদান করে। শুধু মুম্বইয়ের মানুষই শ্রীদেবীকে আজ দেশজুড়েই শেষশ্রদ্ধা জানানো হয়েছে। শিবকাশিতে শ্রীদেবীর গ্রামের স্কুলেও ছাত্র-ছাত্রীরা নিরবতা পালন করে এবং তাঁর ছবিতে পুষ্পাঞ্জলিও দেয়। এমনকী, মথুরা, গুজরাট, রাজস্থান থেকেও অসংখ্য মানুষ এদিন লোখান্ডওয়ালা সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে এসে শ্রীদেবীকে শ্রদ্ধা জানান।

Feb 28, 2018, 5:25 pm IST

শ্রীদেবীর মুখাগ্নিও করেন বনি কাপুর, কারণ তাঁদের দুই মেয়ে, হিন্দুশাস্ত্র অনুযায়ী পুত্র সন্তান না থাকলে স্বামীকেই স্ত্রীর দাহকাজ করতে হয়, তবে বহুক্ষেত্রেই অনেকে মেয়েদের দিয়েও একাজ করান, কিন্তু জাহ্নবি ও খুশি মা-এর মৃত্যুর শোক নিতে পারেনি, তাই তাদের শ্মশানে আনা হয়নি
Feb 28, 2018, 5:21 pm IST

শ্রীদেবীর অন্তিমকাজ করলেন স্বামী বনি কাপুর
Feb 28, 2018, 5:08 pm IST

ভিলে পার্লে শ্মশানে অনিল আম্বানি, অনুপম খের, অর্জুন রামপাল
Feb 28, 2018, 5:07 pm IST

ভিলে পার্লে শ্মশানে বিদ্যা বালন, ফারহান আখতার, দিয়া মির্জা
Feb 28, 2018, 5:06 pm IST

ভিলে পার্লে শ্মশানের ভিতরের ও বাইরের ছবি
Feb 28, 2018, 4:17 pm IST

ভিলে পার্লে শ্মশানের বাইরে প্রায় লাখ খানেক মানুষের ভিড়ে, সকলেই শ্মশানের ভিতরে যেতে চাইছে, পুলিশের কড়া ব্যারিকেড
Feb 28, 2018, 4:16 pm IST

ভিলে পার্ল শ্মশানে শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে এলেন রণধীর কাপুর, রাজীব কাপুর ও প্রসূন জোশী
Feb 28, 2018, 4:08 pm IST

শেষ শ্রদ্ধা জানাতে ভিলে পার্লে শ্মশানে ঋষি কাপুর, অর্জুন রামপাল, লারা দত্ত ভূপতি, মহেশ ভূপতি, দিয়া মির্জা, অনুপম খেররা
Feb 28, 2018, 4:08 pm IST

শেষ শ্রদ্ধা জানাতে ভিলে পার্লে শ্মশানে ঋষি কাপুর, অর্জুন রামপাল, লারা দত্ত ভূপতি, মহেশ ভূপতি, দিয়া মির্জা, অনুপম খেররা
Feb 28, 2018, 4:03 pm IST

ভিলে পার্লে শ্মশানে স্ত্রী গৌরী খানকে সঙ্গে শাহরুখ খান, শ্রীদেবীকে জানালেন শেষ শ্রদ্ধা
Feb 28, 2018, 4:02 pm IST

ভিলে পার্লের শ্মশানে পৌঁছেছে শ্রীদেবীর নশ্বর দেহবাহী শকট, নামানো হয়েছে দেহ
Feb 28, 2018, 3:34 pm IST

জুহু সার্কেলে পৌঁছল শ্রীদেবীর শবযাত্রা, রাস্তার ধারের কাতারে কাতারে মানুষ, শবযাত্রার সঙ্গে বহু মানুষ পায়ে হেঁটে, মোটরবাইকে করে সামিল হয়েছেন
Feb 28, 2018, 2:40 pm IST

এই প্রথম প্রকাশ্যে এল শ্রীদেবীর নশ্বর দেহের ছবি, বধূর সাজে সাজানো এই ছবি তোলা হয়েছে সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে, এখানে আজ সকাল ৯.৩০টা থেকে বেলা ১টা পর্যন্ত সাধারণ মানুষ এবং বলিউড সেলিব্রিটিরা শেষ শ্রদ্ধা জানান
Feb 28, 2018, 2:27 pm IST

শ্রীদেবীর শকটের সঙ্গে পা মিলিয়েছেন কয়েক হাজার মানুষ, ভিড় সামলাতে হিমশিম অবস্থা পুলিশের
Feb 28, 2018, 2:27 pm IST

শ্রীদেবীর শকটের সঙ্গে পা মিলিয়েছেন কয়েক হাজার মানুষ, ভিড় সামলাতে হিমশিম অবস্থা পুলিশের
Feb 28, 2018, 2:26 pm IST

অন্তিম যাত্রার আগে শ্রীদেবীর দেহ জাতীয় পতাকায় মুড়ে দেওয়া হয়
Feb 28, 2018, 2:16 pm IST

জাতীয় পতাকায় মুড়ে দেওয়া হয়েছে শ্রীদেবীর নশ্বর দেহ
Feb 28, 2018, 2:14 pm IST

ভিলে পার্লে শ্মশানে শ্রীদেবীর নশ্বর দেহকে গান স্যালুট দেওয়া হবে
Feb 28, 2018, 2:14 pm IST

শ্রীদেবীর অন্তিম যাত্রা শুরু, সাদা কাপড়ে ঢাকা ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে নশ্বর দেহ
Feb 28, 2018, 2:07 pm IST

লোখান্ডওয়ালার সেলিব্রেশন স্পোর্টস কমপ্লেক্স থেকে শ্রীদেবীর নশ্বর দেহ নিয়ে অন্তিম যাত্রা শুরু হবে, ভিলে পার্লের স্মশানে গিয়ে শেষ হবে এই যাত্রা
Feb 28, 2018, 2:03 pm IST

লোখান্ডওয়ালার সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে শ্রীদেবীকে শেষ শ্রদ্ধাঞ্জলি, বলিউডের তামাম তারকা থেকে সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানান দেশের প্রথম সুপারস্টার অভিনেত্রীকে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+