Live- শেষবারের মতো বাড়ি ফিরলেন শ্রীদেবী, প্রিয় অভিনেত্রীকে দেখতে রাতেও জন সমুদ্র

দেশে শ্রীদেবীর দেহ ফেরত আনা রবিবার থেকেই শুরু হয়েছিল জটিলতা। তারমধ্যে 'অ্যাক্সিডেন্ডাল ডাউনিং'-এর কথা ডেথ সার্টিফিকেটে উল্লেখ হতেই শ্রীদেবীর নশ্বর দেহ দেশে ফেরত আনা নিয়ে আরও জটিলতা তৈরি হয়ে গিয়েছিল।

সপ্তাহ খানেক আগে দেশ ছেড়ে পাড়ি জমিয়েছিলেন বিদেশে। দুবাই-এ বিয়ের অনুষ্ঠান সেরে সেখানেই ছিলেন ব্যক্তিগত কিছু অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। কিন্তু দুবাইয়ে শনিবারের সন্ধ্যায় বাথরুমে ঢুকে আর জ্ঞান থাকায় অবস্থায় বেরিয়ে আসতে পারেননি শ্রীদেবী। পরে হাসপাতালে নিয়ে গেলে বলিউডের প্রথম সুপারস্টার অভিনেত্রীকে মৃত বলে ঘোষণা করা হয়।

এল দেহ, ঘরে ফিরলেন দেশের প্রথম মহিলা সুপারস্টার অভিনেত্রী

দেশে শ্রীদেবীর দেহ ফেরত আনা রবিবার থেকেই শুরু হয়েছিল জটিলতা। তারমধ্যে 'অ্যাক্সিডেন্ডাল ডাউনিং'-এর কথা ডেথ সার্টিফিকেটে উল্লেখ হতেই শ্রীদেবীর নশ্বর দেহ দেশে ফেরত আনা নিয়ে আরও জটিলতা তৈরি হয়ে গিয়েছিল। শেষমেশ মঙ্গলবার বেলার দিকে শ্রীদেবীর মৃত্যুতে ক্লিয়ারেন্স দিয়ে দেয় ইউএই সরকার।

এল দেহ, ঘরে ফিরলেন দেশের প্রথম মহিলা সুপারস্টার অভিনেত্রী

Feb 27, 2018, 11:13 pm IST

রাতেই বলিউডের সেলিব্রিটিরা শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাবেন বলেই মনে করা হচ্ছে
Feb 27, 2018, 11:12 pm IST

শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন করণ জোহর, ফারহান আখতাররা
Feb 27, 2018, 11:12 pm IST

গ্রিন একরস-এ পৌঁছেছেন সোনম কাপুর, শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানালেন তিনি
Feb 27, 2018, 11:11 pm IST

গ্রিন একরস-এ আছেন বনি কাপুরের দুই ভাই অনিল ও সঞ্জয়ও
Feb 27, 2018, 11:10 pm IST

সোমবারই দুবাই উড়ে গিয়েছিলেন অর্জুন, সেখান থেকে সারাক্ষণ তিনি বাবার সঙ্গেই ছিলেন
Feb 27, 2018, 11:10 pm IST

বাবা বনি কাপুর ও ২ বোনের পাশে এসে দাঁড়িয়েছেন অর্জুন কাপুর
Feb 27, 2018, 11:09 pm IST

গ্রিন একরস-এ আনা হয়েছে শ্রীদেবী ও বনি কাপুরের দুই মেয়ে জাহ্নবি ও খুশিকে
Feb 27, 2018, 11:09 pm IST

শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে গ্রিন একরস-এ সেলিব্রিটিদের ভিড়
Feb 27, 2018, 10:34 pm IST

গ্রিন একরস-এ পৌঁছল শ্রীদেবীর নশ্বর দেহ, মানুষের ভিড়ে হিমশিম অবস্থা পুলিশের
Feb 27, 2018, 10:24 pm IST

লোখান্ডওয়ালায় গ্রিন একরস-এর সামনে মানুষের ঢল, প্রিয় অভিনেত্রীকে শেষ দেখা দেখতে ভিড় জমাচ্ছে মানুষ, আন্ধেরির জায়গায় জায়গায় পুলিশের ব্যারিকেড
Feb 27, 2018, 10:21 pm IST

আন্ধেরি পশ্চিমে শ্রীদেবী ও বনি কাপুরের বাড়ি গ্রিন একরস
Feb 27, 2018, 10:21 pm IST

আন্ধেরি পূর্ব-তে পৌঁছল শ্রীদেবীর কফিনবন্দি দেহ বহনকারী অ্যাম্বুল্যান্স
Feb 27, 2018, 10:17 pm IST

সেফ করিডর দিয়ে অ্যাম্বুল্যান্সে করে শ্রীদেবীর নিয়ে যাওয়া হচ্ছে লোখান্ডওয়ালার গ্রিন একরস-এর বাড়িতে
Feb 27, 2018, 10:16 pm IST

বিমানবন্দরের ভিড় এড়ানোর জন্য ডোমেস্টিক টার্নিমালের গেট দিয়ে অ্যাম্বুল্যান্সে করে বের করা হয়েছে শ্রীদেবীর নশ্বর দেহ
Feb 27, 2018, 10:12 pm IST

শ্রীদেবীকে শ্রদ্ধা জানাতে টুইটে এই ছবিটি শেয়ার করলেন সেলিব্রিটি ক্যামেরাম্যান ডাব্বু রতনানি
Feb 27, 2018, 9:56 pm IST

মুম্বই বিমানবন্দর থেকে লোখান্ডওয়ালার গ্রিন একরস পর্যন্ত সেফ করিডর
Feb 27, 2018, 9:52 pm IST

লোখান্ডওয়ালার গ্রিন একরস-এ আজ রাতে শ্রীদেবীর নশ্বর দেহ নিয়ে যাওয়া হবে
Feb 27, 2018, 9:48 pm IST

বিমানবন্দরে টিনা আম্বানি, অনিল আম্বানি
Feb 27, 2018, 9:46 pm IST

মুম্বই বিমানবন্দরে অবতরণ শ্রীদেবীর কফিনবন্দি দেহ নিয়ে দুবাই থেকে আসা প্রাইভেট জেট-এর
Feb 27, 2018, 9:33 pm IST

শেষযাত্রায় শ্রীদেবীকে কীভাবে শ্রদ্ধা জানানো যাবে? জানিয়ে দিল কাপুর পরিবার
Feb 27, 2018, 9:32 pm IST

শ্রীদেবী স্মরণে হোলি পার্টি বাতিল শাবানার, টুইট করে জানালেন তিনি
Feb 27, 2018, 9:23 pm IST

রাত ৮.৪৫টায় মুম্বই বিমান বন্দরে পৌঁছন অনিল কাপুর।
Feb 27, 2018, 9:23 pm IST

দুবাই-এর স্থানীয় সময় বিকেল ৫.৩০টায় প্রাইভেট জেটে শ্রীদেবীর কফিনবন্দি দেহ নিয়ে মুম্বইয়ে উদ্দেশে যাত্রা শুরু হয়।
Feb 27, 2018, 9:23 pm IST

দুবাই-এর স্থানীয় সময় বিকেল ৫.৩০টায় প্রাইভেট জেটে শ্রীদেবীর কফিনবন্দি দেহ নিয়ে মুম্বইয়ে উদ্দেশে যাত্রা শুরু হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+