অসম চুক্তি না জিন্নার কাছে, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিস্ফোরক অসমের মন্ত্রী
সিটিজেনশিপ (সংশোধনী) বিল ২০১৬ যদি পাশ না হয়, তাহলে অসম জিন্নাদের কাছে চলে যাবে। এমনটাই মন্তব্য করেছেন অসমের মন্ত্রী হিমন্তবিশ্বশর্মা।
সিটিজেনশিপ (সংশোধনী) বিল ২০১৬ যদি পাশ না হয়, তাহলে অসম জিন্নাদের কাছে চলে যাবে। এমনটাই মন্তব্য করেছেন অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সিটিজেনশিপ বিল নিয়ে অসমের একটা বড় অংশের মানুষের বিরোধিতা রয়েছে। ৮ জানুয়ারি অসম বিজেপি সরকারের সমর্থনকারী দল অগপ-র ছাত্র সংগঠন অল অসম স্টুডেন্টস ইউনিয়ন এবং ৩০ টি সংগঠন রাজ্য ব্যাপী বনধের ডাক দিয়েছে এই বিলের বিরুদ্ধে।

মন্ত্রীর দাবি
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী,উত্তর-পূর্বে বিজেপির মুখ তথা অসমের প্রভাবশালী মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, সাধারণ মানুষ মনে করছেন এই আইনের মাধ্যমে বাইরের থেকে কাউকে আনার চেষ্টা চলছে। যেটা একেবারের মিথ্যা বলে দাবি করেছেন মন্ত্রী। এই বিল ছাড়া জিন্নার মতবাদের কাছে আত্মসমর্পণ বলে মন্তব্য করেছেন অসমের মন্ত্রী।

সিটিজেনশিপ (সংশোধনী) বিল ২০১৬
সিটিজেনশিপ বিলে বলা হয়েছে তিন প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে আগত সেখানকার সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। কেন্দ্র সংসদে বিলটি আনবে।

১৯৮৫-র অসম চুক্তির বিরোধিতা
সিটিজেনশিপ (সংশোধনী) বিল ২০১৬, ১৯৮৫ সালের অসম চুক্তিকে লঙ্ঘন করছে বলে অভিযোগ উঠেছে। যাতে বলা হয়েছিল ১৯৭১-এর ২৪ মার্চের পরে রাজ্যে আগতদের বিদেশি তকমা দেওয়া হবে। এসম্পর্কে হিমন্ত বিশ্বশর্মা বলেন, অসম চুক্তি লঙ্ঘন হতে দিন, কিন্তু কোনওভাবেই জিন্নার হাতে যাওয়া চলবে না। অসম চুক্তি না জিন্না, মানুষকে বেছে নিতে হবে কোথায় তাঁরা যেতে পছন্দ করছেন।
সিটিজেনশিপ (সংশোধনী) বিল ২০১৬ নিয়ে বিজেপিকে যারা সতর্ক করেছে, তাদের মধ্যে রয়েছে অগপ। ৮ জানুয়ারি অসম বিজেপি সরকারের সমর্থনকারী দল অগপ-র ছাত্র সংগঠন অল অসম স্টুডেন্টস
ইউনিয়ন এবং ৩০ টি সংগঠন রাজ্য ব্যাপী বনধের ডাক দিয়েছে এই বিলের বিরুদ্ধে।
(ফাইল ছবি সৌজন্য: পিটিআই)












Click it and Unblock the Notifications