গেরুয়া ফতোয়া বড়দিনে! গির্জায় গেলে হিন্দুদের ‘মারধরের’ হুমকি বজরং দলের
দেশজুড়ে ক্রমেই বাড়ছে গেরুয়া আগ্রাসন! বড়দিনে গির্জায় গেলে হিন্দুদের ‘মারধরের’ হুমকী বজরং দলের
ইতিমধ্যেই উত্তরপ্রদেশের হাত ধরে 'লাভ জেহাদ' নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে গোটা দেশেই। বিধর্মী বিয়ে ও ধর্মান্তকরণ ঠেকাতে ইতিমধ্যেই 'লাভ জেহাদ' বিরোধী আইন প্রণয়নের পথে হাঁটছে একাধিক বিজেপিশাসিত রাজ্য। এবার তারই মাঝে খ্রিস্টানদের পবিত্র ধর্মানুষ্ঠান বড়দিনের বিরুদ্ধে 'জেহাদ' ঘোষণা করল হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল। জারি হয়েছে বিতর্কিত ফতোয়াও।

বড়দিন বা ২৫ ডিসেম্বর র্গিজায় গেলে কিংবা ক্রিসমাসের অনুষ্ঠানে যোগ দিলে বেধড়ক মারধরের হুমকি দিয়েছে অসমের বজরং দল। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এমনকী এই ফতোয়ায় রীতিমতো শঙ্কিত হিন্দু সমাজের সিংহভাগ মানুষও। এদিকে ফতোয়া জারির পর বিতর্ক তৈরি হলে তারও পাল্টা জবাব দেয় এই ডানপন্থী সংগঠন। বড়দিন উপলক্ষে মেঘালয়ের শিলংয়ে হিন্দু প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। তাই কোনোভাবেই এবছর বড়দিনের অনুষ্ঠানে অংশ নেবে না হিন্দুরা। এমনকী তা হিন্দু ধর্মের পরিপন্থী বলেও দাবি করেছে তারা।
এই প্রসঙ্গে বলতে গিয়ে বড়দিন উদযাপনের বিরুদ্ধে রীতিমতো সুর চড়াতে দেখা যায় গুয়াহাটির বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক মিঠু নাথকে। তাঁর দাবি, "হিন্দু প্রতিষ্ঠানের উপর আক্রমণকে কোনোভাবেই মান্যতা দেওয়া যাবে না। খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল মেঘালয়ের শিলংয়ে বিবেকানন্দ কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। এটা গোটা হিন্দু সমাজেরই লজ্জা। তাই আমরা কখনওই চাই না কোনও হিন্দু বড়দিনে মেতে উঠুক।" এখানেই না থেমে তিনি আরও জানান, "আমাদের মন্দিরের দিকে চোখ তুলেছে ওরা। বন্ধ করে দিয়েছে দরজা। এরপরও বড়দিনে কোনও হিন্দু যদি গির্জায় যায়, তার কপালে পিটুনি রয়েছে।"
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications