গেরুয়া শিবিরের শক্তঘাটি গাজিয়াবাদে লড়াই বিজেপি বনাম প্রাক্তন-বিজেপি
গেরুয়া শিবিরের শক্তঘাটি গাজিয়াবাদে লড়াই বিজেপি বনাম প্রাক্তন-বিজেপি
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে একাধিক বিজেপি নেতা মন্ত্রী সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন৷ সেরকমই একজন হলেন কে কে শুক্ল৷ ইনি এক সময় গাজিয়াবাদ থেকে বিজেপির হয়ে দায়িত্ব সামলাতেন। এবার এই শুক্লই বসপাতে, এবং তিনি গাজিয়াবাদ থেকে বহুজন সমাজবাদী পার্টির প্রার্থী৷ গাজিয়াবাদে বিজেপির প্রার্থী মন্ত্রী অতুল গর্গের বিরুদ্ধে লড়বেন তিনি৷

গাজিয়াবাদ বিধানসভা কেন্দ্র অনেকদিন ধরেই ভারতীয় জনতা পার্টির জন্য একটি নিরাপদ আসন হিসাবে বিবেচিত হয়ে আসছে৷ তবে আগামী ১০ ফেব্রুয়ারি শুরু হওয়া উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে গাজিয়াবাদে একটি চমকপ্রদ নির্বাচনী লড়াই হতে চলেছে৷ এই আসনে লড়াই হচ্ছে যোগী আদিত্যনাথ সরকারের একজন মন্ত্রী অতুল গর্গ এবং প্রাক্তন বিজেপি নেতা কে কে শুক্লার। বিএসপি এখানে ব্রাহ্মণ কার্ড খেলেছে এবং বসপার আশা গাজিয়াবাদের দলিত ভোটাররাও শুক্লকে সমর্থন করবে। যদিও এই আসনটি প্রভাবশালী বেনে ও ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হিসাবেও দেখা হয়। শুক্লা শুধু এখানকার দলিত ভোটই নয়, সঙ্গে অসুখী ব্রাহ্মণ ভোটকেও বসপা-র দিকে নিয়ে আসবে বলে আশা করা হয়৷
শেষ দুটি নির্বাচনে এই আসনে বিজেপি ও বিএসপির মধ্যে হাডাহাড্ডি লড়াই ছিল। ২০১২ সালে, বিএসপি-র সুরেশ বনসাল বিজেপির অতুল গর্গকে এখানে পরাজিত করেছিলেন। আবার ২০১৭-র বিধানসভা নির্বাচনে, গর্গ বনসাল বসপা প্রার্থীকে পরাজিত করে এই আসনে এমএলএ হন। সূত্রের খবর এবারেও বনসালকে এই আসনে আবার প্রতিদ্বন্দ্বিতা করতে বলা হয়েছিল বহুজন সমাজবাদী পার্টির পক্ষ থেকে, কিন্তু তিনি খারাপ স্বাস্থ্যের কারণ দেখিয়ে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন৷ ঠিক এরপরই বিএসপি বিজেপির বিদ্রোহী কে কে শুক্লার নাম এই আসনে লড়াইয়ের জন্য ঘোষণা করে।
কে কে শুক্ল প্রায় তিন দশক ধরে বিজেপি কর্মী ছিলেন এবং এর আগে ঘোন্ডা থেকে বিধানসভা নির্বাচন লড়ে ব্যর্থ হয়েছিলেন। তিনি পশ্চিম ইউপিতে বিজেপির যুব সভাপতি ছিলেন এবং সংগঠনের আরও অনেক পদের দায়িত্বও সামলেছেন। শুক্লর মতে, গর্গ, যিনি ওষুধ ও স্বাস্থ্য, পরিবার কল্যাণ এবং মহিলা ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী, কোভিডের সময় মানুষ তাঁকে প্রয়োজনে কাছে পায়নি! শুক্লার বক্তব্য, তিনি আমাদের কারও ফোন ধরেননি, কোভিডের সময় তিনি এলাকা থেকে অদৃশ্য হয়ে গিয়েছিলেন৷ এমনকি তিনি দরিদ্রদের নিরাপদ পানীয় জল সরবরাহটুকুর ব্যবস্থা করেননি। তাই এলাকার বড় অংশের বিজেপি কর্মী সমর্থকরা তাঁর সঙ্গে আছেন! গাজিয়াবাদ জয়ের ব্যাপারেও আশাবাদী শুক্লা।












Click it and Unblock the Notifications